editor
ফ্লোরিডা উপকূল থেকে ১৫ কিউবান অভিবাসী আটক
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বর্ডার টহল বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সকালে ফ্লোরিডা উপত্যাকায় তাদের জাহাজ অবতরণের পর ফেডারেল এজেন্টরা ১৫ কিউবান অভিবাসীকে আটক করেছে। চিফ প্যাট্রোল এজেন্ট ওয়াল্টার এন. স্লোসার, যিনি এজেন্সির মিয়ামি সেক্টরের নেতৃত্ব দেন, এক টুইট বার্তায় জানান, গ্রেপ্তার অভিবাসীরা ভোর ৫টার দিকে কী কলোনি বিচে উপকূলে এসেছিলেন। স্লোসার অনুসারে ব্যক্তিরা মাতানজাস অঞ্চল থেকে চলে গেছে। তিনি তাদের জাহাজের একটি ছবি শেয়ার করেছেন, যার নাম “কন লা বেন্ডিসিয়ন ডি ডিওস। কোনো অভিবাসী আহত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি স্লোসার।
শাহজালালে বার্ড হিটের শিকার বিমানের ড্রিমলাইনার
নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বার্ড হিটের (পাখির আঘাত) শিকার হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তবে বার্ড হিটের কারণে কোনও ভয়াবহ দুর্ঘটনা না ঘটেনি। এখন পর্যন্ত উড়োজাহাজের ক্ষয়ক্ষতি শনাক্ত করতে পারেনি বিমান কর্তৃপক্ষ। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট আসে প্রথমে, তারপর সিলেট থেকে ঢাকায় আসে। ঢাকায় আসার পর বার্ড হিটের ঘটনা ঘটেছে সকাল সাড়ে ১১টার দিকে। ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে। বিমানের প্রকৌশল বিভাগ উড়োজাহাজের ক্ষতি নিরূপণ করছে,Read More
পর্তুগাল জাতীয় পরিষদে “বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ” গঠন
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর দৃঢ় করতে ২৩শে ডিসেম্বর শুক্রবার পর্তুগালের জাতীয় পরিষদে ১০ সদস্য বিশিষ্ট “বাংলাদেশ-পর্তুগাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ” গঠন করা হয়েছে। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। পর্তুগীজ জাতীয় পরিষদের সহ-সভাপতি (ডেপুটি স্পীকার) ড. আদাঁও সিলভা গত ২১ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেন। সম্প্রতি, পর্তুগালের বর্তমান ১৫তম জাতীয় সংসদ “পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ” প্রতিষ্ঠার জন্য বন্ধুত্বপূর্ণ দেশের তালিকা হালনাগাদ করে। সর্বমোট ৫৯টি দেশের এ তালিকায় দক্ষিণ এশিয়ার ৩টি দেশসহ মোট ১৪টি এশিয় দেশ রয়েছেRead More
চীন থেকে শাহজালালে আসা ৪ যাত্রী আইসোলেশনে
নিউজ ডেস্ক: চীন থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ৪ জন যাত্রীকে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে পাঠানো হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে চীন থেকে ঢাকায় এলে বিমানবন্দরে স্বাস্থ্য স্ক্রিনিং-এর সময় ৪ যাত্রীকে করোনা লক্ষণযুক্ত মনে হয়। পরে অ্যান্টিজেন টেস্ট করা হলে তাদের পজিটিভ রিপোর্ট আসে। পরে তাদের মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসোলেশনে পাঠায় বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ। বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘৪ জন যাত্রীর মুখমণ্ডল লাল ছিল। পরে তাদের অ্যান্টিজেন টেস্ট করা হলে, সেখানে পজিটিভ রিপোর্ট আসে। এ কারণে এই চার চীনাRead More
নজিরবিহীন তুষারপাত-ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত বেড়ে ৫০
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বইছে শীতকালীন ঝড়। নজিরবিহীন তুষারপাতের পাশাপাশি তাপমাত্রাও কমেছে ব্যাপকভাবে। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রচণ্ড তুষারপাতের কারণে বাড়ি-ঘর থেকে বের হতে পারছেন না নাগরিকরা। হাজারো বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনবিসি নিউজের। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে ঝড়ের আঘাত বেশি অনুভূত হচ্ছে। তাছাড়া বেশ কিছু এলাকায় লুটপাটের খবর পাওয়া গেছে। জরুরি যানবাহন দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে। বাফেলোর পুলিশ জানিয়েছে, শহরটিতে যে দশজন মারা গেছেন তাদের মধ্যে কয়েকজনকে গাড়ির ভেতরRead More
মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অব অব কুইবেক’র নতুন কমিটি গঠন
নিউজ ডেস্ক: মন্ট্রিয়লস্থ মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অব কুইবেক’র নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার ২৫ ডিসেম্বর ক্যাফে রয়াল রেস্টুরেন্টে একটি জমজমাট ও আনন্দঘন সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ জালালুর রহমান জালাল এবং সাধারণ সম্পাদক আজিম আহমেদ। দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদটি নির্বাচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নব নির্বাচিত সভাপতি হয়েছেন মোহাম্মদ জালালুর রহমান জালাল এবং সাধারণ সম্পাদক আজিম আহমেদ। সভাপতি পদে মোহাম্মদ মুহিম আহমেদ ও জালালুর রহমান জালাল এই দুজন প্রার্থী ছিলেন।উপস্থিত সকলের মতামত অনুযায়ী পূর্বগঠিত ১১Read More
বিশ্বকাপ ফুটবলে কাতার কি ইসলাম প্রচার করেছে?
বিদেশবার্তা২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের আসর সম্পর্কে সবাই জানেন। এইসব আসরের নানা প্রসঙ্গ-অনুষঙ্গ সম্পর্কে সচেতন মানুষের সংখ্যাও একেবারে কম নয়। যেখানে এইসব আসরের আয়োজন হয়ে থাকে তার আশেপাশে নানা ধরনের অনাচারের দৃশ্য-অদৃশ্য যে স্রোত প্রবাহিত হয় সে সম্পর্কেও অভিজ্ঞ মহল ওয়াকিফহাল। কাজেই এই আয়োজন কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অনুষ্ঠিত হওয়ার মধ্যে মুসলমানদের উল্লসিত হওয়ার কিছু নেই। এখানে ইতিবাচক কোনো কিছু খুঁজে বের করে আত্মতৃপ্তিতে ভোগাটা বাস্তবে হীনম্মন্যতারই আরেক রূপ। বরং তা কোনো কোনো দিক থেকে আরো ভয়াবহ। সম্প্রতি কেউ কেউ কাতারের বিশ্বকাপ ফুটবল আয়োজনের কিছু কিছু দিক খুব ফলাও করে প্রচারRead More
কোরআন শরিফ খুলে রেখে কথা বলা যাবে?
ধর্ম ডেস্ক: কোরআন শরিফ আল্লাহ তায়ালার কালাম। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। তেলাওয়াতের বিশেষ ফজিলত ও সওয়াব রয়েছে। হজরত আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করল তার বিনিময়ে সে একটি নেকী পাবে, আর একটি নেকীর বদলা হবে দশগুণ, একথা বলছি না যে, আলিফ-লাম-মীম, একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মীম একটি অক্ষর।’ -(তিরমিজি, হাদিস: ২৯১০) আরেক হাদিসে হজরত আবু মুসা আল-আশ‘আরী (রা) থেকে বর্ণিত। তিনি নবী (সা.) থেকে বর্ণনাRead More
ওমানে ফুটপাতে দোকান বসানোর দায়ে প্রবাসী গ্রেপ্তার
বিদেশবার্তা২৪ ডেস্ক: ওমানের বেশকিছু শহরের ফুটপাতে দোকান বসানোর দায়ে বেশকয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দেশটির আল সিব ও মাওয়ালাসহ বেশকিছু বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া প্রবাসীরা ওমানের শ্রম আইন ভঙ্গ করেছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশের ভাষ্য, পরিবেশের জন্য হুমকি, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি এবং শহরের সৌন্দর্য নষ্টের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সকল দোকানির পণ্য বাজেয়াপ্ত করা হয়। এ বিষয়ে মাস্কাট পৌরসভা জানিয়েছে, স্বাস্থ্যসম্মত এবং দূষণমুক্ত খাবার ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। তাই রাস্তাঘাটে অবৈধ দোকান বসালে কঠোরRead More
সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজার ৮২১ প্রবাসী
বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় অব্যাহত রয়েছে। সর্ব শেষ গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলের আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে আরও ১৪ হাজার ৮২১ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত), সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্মিলিত প্রচেষ্টায় এসকল অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করে। বিগত ৮ ডিসেম্বর, ২০২২ থেকে ১৪ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরবে রেসিডেন্সি আইন অমান্য করার অপরাধে ৮ হাজার ৮১৭ জন, সীমান্ত আইন অমান্য করার অপরাধে ৩ হাজার ৮৭৯Read More


