Main Menu

editor

 

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই সৌদি নারী নিহত, বাংলাদেশিকে জরিমানা

বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সৌদি দুই নারী নিহত হওয়ার ঘটনায় এক বাংলাদেশি ও এক ভারতীয়কে জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ ৪ লাখ দিরহাম (১ কোটি ১৫ লাখ টাকার বেশি) জরিমানা করেছে আদালত। দণ্ডিত বাংলাদেশি ও ভারতীয়র দুজনেরই বয়স ৪৮ বছর। তবে তাদের পরিচয় জানানো হয়নি। আদালতের নির্দেশনা অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় ব্যক্তিকে ২ হাজার দিরহাম জরিমানা দিতে হবে। তাছাড়া নিহত দুই নারীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৮০ হাজার দিরহাম দেবেন তিনি। আর বাংলাদেশি ব্যক্তিকে পরিশোধ করতে হবে বাকি ৩ লাখ ১৮ হাজার দিরহাম। দুবাইয়ের আল বারশা এলাকায়Read More


দক্ষিণ আফ্রিকায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০, আহত ৪০

বিদেশবার্তা২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের কাছে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে কমপক্ষে ১০ নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৪০ জন। আহত ৪০ জনের মধ্যে ১৯ জনের অবস্থা সংকটাপন্ন। এর মধ্যে চালকও রয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বক্সবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। জরুরি বিভাগের মুখপাত্র উইলিয়াম অ্যান্টালদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, সকাল ৭টা ৫০ এর দিকে আমরা এমন একটি কল পাই একটি গ্যাস ট্যাংকার সেতুর নিচেRead More


সাইক্লোন বোমায় বিপর্যস্ত উত্তর আমেরিকা-কানাডা

বিদেশবার্তা২৪ ডেস্ক: উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভয়ংকর শীতকালীন ঝড় এখন আঘাত হানছে। এই ঝড় এখন একটি সাইক্লোন বোমায় রূপ নিয়েছে। যখন বায়ুমণ্ডলের চাপ কমে যায়, তখন এরকম ঝড় তৈরি হয়। সাইক্লোন বোমার প্রভাবে প্রচণ্ড তুষারপাত ও তীব্র ঝড়ো বাতাস বইতে থাকে, এবং তাপমাত্রা হিমাংকের নীচে নেমে যায়। সাইক্লোন বোমার কারণে যুক্তরাষ্ট্র এবং কানাডার দশ লাখের বেশি মানুষ ক্রিসমাস কাটাচ্ছেন বিদ্যুৎ-বিহীন অবস্থায়। উত্তর আমেরিকার প্রায় ২৫ কোটি মানুষ এখন এই ঝড়ের কবলে পড়েছে। এ পর্যন্ত এতে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কানাডার কিবেক হতে যুক্তরাষ্ট্রের টেক্সাস পর্যন্ত প্রায়Read More


জোহানেসবার্গের কাছে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের পূর্বে বক্সবার্গে ট্যাঙ্কার বিস্ফোরণে ১০ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে। জরুরি পরিষেবাসমূহ এ কথা জানিয়েছে। খবর এএফপির। শনিবার সকালে একটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। ওই এলাকার জরুরি সেবার মুখপাত্র উইলিয়াম এন্সলাদি বলেছেন, সকাল সাতটা পঞ্চাশে আমরা গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগার খবর পাই। অগ্নিনির্বাপণকারীদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু, দুর্ভাগ্যবশত ট্যাঙ্কারটি বিস্ফারিত হয়। তিনি বলেন, আহতদের মধ্যে চালকও রয়েছেন। তাকে হাসাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। এর আগে নয়জনেরRead More


যেভাবে শুরু হয় মাদরাসার আবাসিক শিক্ষাব্যবস্থা

আতাউর রহমান খসরু, অতিথি লেখক: ইসলামী শিক্ষার সহযাত্রায় সূচনা হয়েছিল ইসলামী সভ্যতার। ইসলামের ইতিহাসের প্রথম ইসলামী বিদ্যাপীঠ তথা মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছিল মক্কা নগরীর সাফা পর্বতের পাদদেশে সাহাবি আরকাম ইবনে আবিল আরকাম (রা.)-এর বাড়িতে। এরপর নবীজি (সা.) মদিনায় হিজরত করার পর মসজিদ-ই-নববীর সঙ্গে প্রতিষ্ঠিত হয় সুফফা নামক শিক্ষালয়। এটাই ইসলামের ইতিহাসের প্রথম আবাসিক মাদরাসা। এর পর থেকে সুদীর্ঘকাল পর্যন্ত ইসলামী শিক্ষা ছিল মসজিদভিত্তিক। শহরের প্রধান প্রধান মসজিদে বিশিষ্ট মনীষীরা পাঠদান করতেন। এর বাইরে বিশিষ্ট আলেমদের বাড়িতেও পাঠদানের ব্যবস্থা ছিল। তবে এ দুটির কোনোটিই পূর্ণাঙ্গ আবাসিক মাদরাসা ছিল না। পূর্ণাঙ্গ আবাসিক মাদরাসারRead More


যেসব খাবারে কমবে অ্যাজমা

নিউজ ডেস্ক: হাঁপানি বা অ্যাজমা খুব পরিচিত একটি রোগ। অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা বলে থাকেন যে, হাঁপানি মূলত বংশগত। পরিবারের কারও সমস্যা থাকলে, অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকখানি। বর্তমানে অতিরিক্ত দূষণের কারণে পৃথিবীতে প্রতি মুহূর্তে বাড়ছে অ্যাজমা আক্রান্তের সংখ্যা। সাধারণ ভাবে শ্বাসনালীর প্রদাহের কারণে হাঁপানির সমস্যা দেখা দেয়। ফুসফুসে বাতাস ঢোকার পথগুলি হাঁপানির কারণে সরু হয় ও ফুলে ওঠে। পাশাপাশি, জমতে থাকে মিউকাস। শীতকালে মূলত হাঁপানির সমস্যা বাড়ে। তবে চিকিৎসকদের মতে, বছরের যে কোনও সময়েই বাড়তে পারে হাঁপানির সমস্যা। অ্যাজমার সমস্যা যাদের রয়েছে, তারা অনেকেই চিকিৎসকের পরামর্শ মেনে নিজেদের সঙ্গেRead More


দৈনিক সিলেটের নিবন্ধন প্রাপ্তিতে অনলাইন প্রেসক্লাবে ‘মিষ্টিমুখ’

নিউজ ডেস্ক: ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি,সিনিয়র সাংবাদিক, কবি ও নাট্যকার মুহিত চৌধুরী সম্পাদিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সিলেট ডটকমের সরকারি নিবন্ধন প্রাপ্তিতে ক্লাব সদস্যদের নিয়ে ‘মিষ্টিমুখ’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন মুহিত চৌধুরীকে। উষ্ণ অভ্যর্থনা শেষে মুহিত চৌধুরী দৈনিক সিলেট ডটকমের সরকারি নিবন্ধন প্রাপ্তির এই অর্জন সিলেট অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যদের উৎসর্গ করে বলেন, সরকারি নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে দৈনিক সিলেট ডটকম এর দায়িত্ব আরো বেড়ে গেলো। দৈনিকRead More


গুগলে চাকরির সুযোগ পেলেন সিলেটী যুবক

নিউজ ডেস্ক: গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির ডাক পেলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লিমন। লিমন তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের প্রয়াত ব্যবসায়ী আকিকুর রেজার ও সেনারুল দম্পতির ছেলে। লিমন ২০১১ সালে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০১৩ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইসএসসি পাসের পর ২০১৩-১৪ সেশনে শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। সেখানে অধ্যায়নরত অবস্থায় ২০১৮ সালে স্যামসাং বাংলাদেশ অফিসে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন তিনি। ‘এমন সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগRead More


সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত

নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কে ফের দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের বেজুড়া নামক স্থানে একটি যানবাহনের চাপায় বেজোড়া গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে ফজল মিয়া (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফজল মিয়ার ভাই সুলেমান মিয়া।


মেক্সিকোর সীমান্তে ট্রাম্পের তৈরি অস্থায়ী দেয়াল ভেঙে ফেলা হচ্ছে

বিদেশবার্তা২৪ ডেস্ক: মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার ট্রাম্পের আমলে কনটেইনার দিয়ে তৈরি করেছিল অস্থায়ী দেয়াল। সেই একটি অস্থায়ী দেয়াল সরিয়ে ফেলা হচ্ছে। এই দেয়ালের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হলো। রাজ্যের রিপাবলিকান গভর্নর, যার নির্দেশে দেয়ালটি নির্মাণ করা হয়েছিল, তিনি যুক্তি দেখিয়েছিলেন যে এই দেয়াল অভিবাসী ঢলকে আমেরিকায় ঢুকতে বাধা দেবে। তবে যারা এই দেয়ালের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করেছেন তারা এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। নয়শোটিরও বেশি শিপিং কন্টেইনার দিয়ে তৈরি এই দেয়াল নির্মাণ করতে সরকারের অন্তত আট কোটি ডলারRead More