Main Menu

editor

 

বিয়েব প্রলোভনে তরুণীকে রাতভর ধর্ষণের পরে পিটিয়ে তাড়িয়ে দিল প্রবাসী

বিদেশবার্তা২৪ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বিয়ের প্রলোভনে এক তরুণীকে বাড়িতে এনে রাতভর ধর্ষণ করে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাজুল ইসলাম নামে এক কাতার প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় তাজুলসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ওই তরুণীকে গুরুতর আহতাবস্থায় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে। উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকায় বুধবার এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকালে প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী তরুণী। ভুক্তভোগী তরুণীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বালিয়া ইউনিয়নের দূনিগ্রামের বাসিন্দা মৃত হোসেন আলীর ছেলে কাতার প্রবাসী তাজুল ইসলামের সঙ্গে মানিকগঞ্জRead More


বাংলাদেশিদের জন্য ভিসাপ্রাপ্তি সহজ করবে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের ভিসাপ্রাপ্তি প্রক্রিয়া সহজ করছে দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। একই সাথে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান। সাক্ষাৎকালে দুই দেশের বিমান চলাচল চুক্তি নবায়নসহ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। এছাড়াও দুই দেশের এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাংলাদেশের এভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলায় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন উভয়Read More


ইউকে বাংলা প্রেসক্লাবের রেজা সভাপতি, সাইদুল সম্পাদক

বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্রিটে‌নে বাংলা‌দেশি পেশাদার সাংবা‌দিক‌দের সংগঠন ইউকে বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন ২২শে ডিসেম্বর রাতে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দ্বি-বার্ষিক রিপোর্ট ও আর্থিক রিপোর্ট পেশ করা হয়। সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর সংগঠনের দ্বি -বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরী ও আর্থিক রিপোর্ট দেন ট্রেজারার সাইদুল ইসলাম। পরে এক আলোচনা সভায় অংশ নেন -রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব ,খান জামাল নুরুল ইসলাম ,আব্দুর রশীদRead More


প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র ও সেলুনের কাছে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি গা দ্যুলেস্ট স্টেশন থেকে কাছাকাছি বলে জানিয়েছে প্যারিস কর্তৃপক্ষ। কী কারণে এই হামলা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। আটক বন্দুকধারী ফরাসী নাগরিক, দুটি হত্যাচেষ্টার ঘটনার জন্য তিনি পুলিশের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন। প্যারিস কর্তৃপক্ষের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি প্যারিসের রু দনজিয়া এলাকাRead More


স্পেনে কোটি টাকার ‘ক্রিসমাস’ লটারি বিজয়ী দুই অভিবাসী বন্ধু

নিউজ ডেস্ক: চলতি বছর স্পেনের বিখ্যাত ক্রিসমাস লটারির দ্বিতীয় পর্বে বিজয়ী হয়েছেন প্রবাসী দুই বন্ধু। এক লাখ ২৫ হাজার ইউরো বা এক কোটি ২৫ লাখ টাকা সমমানের এই অর্থ জিতে নিয়েছেন ইব্রাহিম নামের এক ব্যক্তি এবং তার বন্ধু মোদি। মাত্র কয়েক বছর আগে আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে স্পেনে এসেছেন তারা। প্রতিবছর ক্রিসমাসে পুরো স্পেন ‘গোর্ডো’ নামক এক লটারির আনন্দে মাতে। এবার সর্বমোট ২৭ বিলিয়ন ইউরো সমমানের অর্থ লটারিতে ব্যয় করেছে স্পেনে বসবাসরতরা। তবে এই লটারিটি অন্যান্য সাধারণ লটারির চেয়ে একটু ভিন্ন। অন্য লটারিগুলোতে দেখা যায় একজন বা দুইজন ব্যক্তি বেশRead More


মাত্র আড়াই মাসে পবিত্র কুরআন মুখস্থ করল চার মেয়ে!

ইসলাম ডেস্ক: মাত্র ৭৮ দিনে কুমিল্লায় পবিত্র কুরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে চার কন্যাশিশু। কুমিল্লার দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার ওই চার শিক্ষার্থী এ চমক সৃষ্টি করে। ওই মাদ্রাসার শিক্ষক (হাফেজা) মাকসুদা আক্তারের তত্ত্বাবধানে তারা কুরআন শরিফ শিক্ষা শেষ করে। কৃতী হাফেজারা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের ইদন মিয়ার মেয়ে ইসরাত জাহান স্বর্ণা (৯), দেবিদ্বার উপজেলার হেতিমপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে ইফরাত আক্তার (৯), ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সাদিয়া আক্তার (১১) এবং দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার আবু তাহেরের মেয়ে হালিমা আক্তার (১২)। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়,Read More


বাস খাদে পড়ে তিন অফিসারসহ ১৬ সেনার প্রাণহানি

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি বাস খাদে পড়ে ৩ অফিসারসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেনে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এনডিটিভি। এতে বলা হয়, সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে যাচ্ছিল সেনাবাহিনীর বাসটি। পাহাড়ি বাঁকে বাসটি ঘোরাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গভীর খাদে পড়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো হয় এবং আহত ৪ সেনাকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নেওয়াRead More


যুদ্ধবিমানে প্রথম মুসলিম নারী পাইলট পাচ্ছে ভারত

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভারতের বিমান বাহিনীর যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট হতে যাচ্ছেন উত্তরপ্রদেশের মির্জাপুরের মেয়ে সানিয়া মির্জা। হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করা সানিয়া আগামী ২৭ ডিসেম্বর পুনে’র খড়কসলায় ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে (ডিএনএ) যোগ দেবেন। খবর এনডিটিভির। চরম প্রতিযোগিতামূলক ডিএনএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উত্তরপ্রদেশের মির্জাপুরের জশোভর গ্রামের সানিয়া মির্জা। সানিয়ার এমন সাফল্যের খবরে গ্রামজুড়ে আনন্দের বন্যা বয়ে গেছে। সানিয়া মির্জার বাবা শহীদ আলী পেশায় একজন টিভি মেকানিক। তিনি জানালেন, তার মেয়ে সানিয়া ভারতের প্রথম নারী পাইলট অবনি চতুর্ভেদিকে রোল মডেল মনে করে। শহীদ আলী বলেন, ‘শুরু থেকেই সানিয়া অবনির মতো হতেRead More


আরব আমিরাত আড়াই হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে

বিদেশবার্তা২৪ ডেস্ক: অবৈধ হয়ে পড়া আড়াই হাজারের মতো বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এ জন্য ইতিহাদ এয়ারলাইন্সের ছয়টি বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি চাওয়া হয়েছে বাংলাদেশের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) ইতিহাদ এয়ারলাইন্সের পাঠানো চিঠিতে এই ছয়টি বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি চাওয়া হয়। ইতিমধ্যে ফ্লাইট পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে দেশে ফেরার পর এই অবৈধ বাংলাদেশিদের কারাগারে পাঠানো হবে নাকি বিমানবন্দরে তাদের বৃত্তান্ত নিয়ে ছেড়ে দেওয়া হবে তা এখনো জানা যায়নি। ইতিহাদ এয়ারলাইন্সের পাঠানো চিঠিতে জানানো হয়, আগামী ২৩, ২৫ ওRead More


লন্ডন টাওয়ার হ্যামলেটসে প্রতি ৬ জনে ১ জন বাংলাদেশী

বিদেশবার্তা২৪ ডেস্ক: ২০২১ সালের আদমশুমারি অনুযায়ি টাওয়ার হ্যামলেটসে জাতীয়তা, জাতি, ভাষা এবং ধর্মের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ওএনএস)। প্রতি দশ বছর পর পর পরিচালিত আদমশুমারির এবারেরটা গত ২১ মার্চ ২০২১ অনুষ্ঠিত হয়েছিলো। এই শুমারিতে টাওয়ার হ্যামলেটস, লন্ডন এবং ইংল্যান্ড এবং ওয়েলসের একটি স্ন্যাপশট প্রদান করে। গত জুলাই মাসে শুমারির একটি প্রাথমিক ফল ঘোষণা করা হয়েছিল। আর এখন প্রকাশ করা হলো পরিসংখ্যানের বিশদ উপাত্ত। আদমশুমারির উপাত্ত অনুযায়ি ইংল্যান্ড এবং ওয়েলস জুড়ে, ২০২১ সালে, বাসিন্দাদের ৮১.৭% শ্বেতাঙ্গ ব্যাকগ্রাউন্ডের (২০১১ সালে ৮৬% থেকে কম) এবং ৭৪.৪% শ্বেতাঙ্গ ব্রিটিশ। লন্ডনRead More