Main Menu

editor

 

আন্দোলনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা, ১৪ শিক্ষক অবরুদ্ধ

কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে তারা এ কর্মসূচি শুরু করেন। রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। শিক্ষকরাও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ২০০৭ সালে প্রতিষ্ঠিত স্নাতক পর্যায়ের এ প্রকৌশল কলেজের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, পুরকৌশল বিভাগ এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পাঁচটি ব্যাচে প্রায় ১ হাজার শিক্ষার্থী আছেন। এর মধ্যে বেশির ভাগ শিক্ষার্থীই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে নানা ধরনের স্লোগান দিচ্ছেন।Read More


নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নেপালের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রমও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। উল্লেখ্য,Read More


আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান এই প্রত্যাশার কথা জানান। জাতিসংঘের একার পক্ষে এই সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন সদস্য রাষ্ট্র গুলো বিশেষ করে ভেটো ক্ষমতাধারী রাষ্ট্রগুলোকে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।  গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন ও সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পরRead More


বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ

কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভার ও মহিলা দুজন সহ ৫টি টি তরতাজা প্রাণ। ঘটনাটি ঘটেছে ২৩ সেপ্টেম্বর ( বুধবার) রাত ৬টা ৩০ মিনিটের সময়। জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা “অকসন জিডি নং ৭৪৫/১৫#৩৭২৬ নম্বরের একটি সিএনজি ৫জন যাত্রী নিয়ে গোলাপগঞ্জ- ঢাকাদক্ষিণ রোড অতিক্রম করে বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে তিলপাড়া বাজারের মসজিদ সংলগ্ন স্থানে আসা মাত্রই চলন্ত অবস্থায় গাড়িটির সামনের চাকাটি হঠাৎ ভেঙ্গে যায়।তার পরক্ষণেই গাড়িটি তার নিজ অবস্থানে দাড়িঁয়ে যাওয়াতে ড্রাইভার সহ ৫ জন বেঁচে যান। কোনRead More


মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত

রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের  তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে হাসপাতালের আইসিইউতে এবং ৩ জনকে জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ মে) দিবাগত রাত দুইটার দিকে মোহাম্মদপুর জাফরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করেছে। বৃহস্পতিবার (১৫ মে) ভুক্তভোগীদের আত্মীয় ফারজানা আক্তার বলেন, জাফরাবাদ এলাকার ৩৬১/২ নম্বর আমার মামার বাসায় কিশোর গ্যাংয়ের সদস্যরা ঢোকে। আমরা ডাকাত বলে চিৎকার করি। ওই সময় সবাই মিলে চার জন ডাকাতকে আটক করি। এর মধ্যেRead More


ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যার আগে কী ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে?

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী। তার মৃত্যুকে ঘিরে রাত থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য একটি হল শাখা ছাত্রদলের নেতাও ছিলেন। নিজ সংগঠনের নেতার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় দেখছে ছাত্রদল। সে কারণে অবিলম্বে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে তারা বুধবার ক্যাম্পাসে আন্দোলনও করেছে সংগঠনটি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিবিসি বাংলাকে বলেছেন, “এই ঘটনায় ভিসি ও প্রক্টর স্যারের গাফিলতি রয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তাদের নিজRead More


পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তা ঋণ) অনুমোদন করে যার তীব্র বিরোধিতা করেছিল ভারত। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের সময় একাধিক প্রশ্ন তুলে পাকিস্তানের জন্য আইএমএফ এর ঋণ সহায়তা অনুমোদনের বিরোধিতা করেছিল ভারত। কিন্তু তা সত্ত্বেও আইএমএফ বোর্ড গত বছর অনুমোদিত ৭০০ কোটি ডলারের ঋণের দ্বিতীয় কিস্তি (১০০ কোটি ডলার) অনুমোদন করে জানিয়েছে, ইসলামাবাদ দেখিয়েছে তারা পরিকল্পনা অনুযায়ী নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়িত করেছে যার ফলে পাকিস্তানে অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত আছে। আইএমএফ আরও জানিয়েছে ‘পরিবেশগত ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগ’ মোকাবিলা করার জন্য পাকিস্তানেরRead More


জৈন্তাপুরে আওয়ামীলীগ নেতা আবদুল হান্নানের হুংকারঃ নেত্রী আসবেন; আপনারা আমাদের কথামত চলেন।

Abdul Hannan

মিডিয়া ডেস্কঃ  স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আওয়ামীলীগ নেতা আবদুল হান্নান আওয়ামীলীগের সভায় বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমত্রী খুব শীগগিরই দেশে ফিরবেন। আপনারা সবাই প্রস্তুত থাকুন। তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন- আমরা দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় ছিলাম। বাংলাদেশের উন্নয়নে আমাদের নেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, এর আগে কোন সরকার এরকম উন্নয়ন করেনি। আমরা এ দেশ স্বাধীন করেছি। আওয়ামীলীগ ছাড়া এদেশে কারো বসবাস করার অধিকার নেই। তিনি আরও বলেন, আপনারা আমাদের কথামতো চলেন, আমরা অতীতে ক্ষমতায় ছিলাম; এখনো ক্ষমতায় আছি, আগামীতেও ক্ষমতায় থাকব। আপনারা আমাদেরRead More


ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবা অদক্ষ শ্রমিক এই মহাদেশে পাড়ি জমান। এদের অনেকেই অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে অনিশ্চিত গন্তব্যের পথে ছোটেন। তবে চাইলে বৈধভাবে ইউরোপে যাওয়া যায়। ইউরোপে বৈধপথে প্রবেশের জন্য কোন ভিসার আবেদন করবেন? কোন ভিসা পেতে কী ধরনের কাগজপত্র প্রয়োজন সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই।     আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও ডেনমার্ক ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য মোট ২৫টি দেশের জন্য বৈধভাবে ভিসা প্রক্রিয়া এই প্রতিবেদনে জানানো হলো-   উচ্চ-যোগ্যতাসম্পন্ন কর্মী বা ‘হাইলি-স্কিলড ওয়ার্কার’দের জন্য ব্লু-কার্ড ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশRead More


সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণে বোরো ফসল (ধানের চারা) রোপণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। হাওরের পানি ধীরগতিতে নিষ্কাশনের কারণে পৌষে ধানের চারা রোপণে কিছুটা বিঘ্নিত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় অনেক কৃষক। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার জামালগঞ্জ উপজেলার সর্ববৃহৎ ফসল ভান্ডার খ্যাত পাকনা হাওরে জলাবদ্ধতার কারণে কয়েক বছর ধরে বোরো ধান আবাদে ১০-১৫ দিন বিলম্ব হচ্ছে। ফলে কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে। এছাড়াও সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ধর্মপাশা উপজেলাসহ কয়েকটি হাওরে পানি না নামায় বোরো আবাদ বিলম্বিত হচ্ছে। জেলার হাওর পাড়ের কৃষকরা জানান,Read More