editor
এডভোকেট জিয়াউর রহিম শাহিন পিএইচডি ডিগ্রি অর্জনে শোকরানা মাহফিল
নিউজ ডেস্ক: অ্যামেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি , ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বনবী মুহাম্মদ সা. এর জীবনের অলৌকিক ঘটনাবলীর উপর গবেষনা করে হবিবপুরের কৃতিসন্তান বিশিষ্ট আইনজীবি ,শিক্ষাবিদ ,সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক জিয়াউর রহিম শাহিন পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাঁর বাড়িতে শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মাহফিলে বক্তারা বলেন, প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নানাবিধ সম্পদে ভরপুর থাকলেও শিক্ষাদীক্ষায় অনেকটা পিছিয়ে। উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার দিকে উদ্বুদ্ধ করতে ইসলামী চিন্তা চেতনায় সমৃদ্ধ , অনলবর্ষি বক্তা এডভোকেট শাহিনের গুরুত্বপূর্ণ গবেষণার ফসলই হলো তার পিএইচডি ডিগ্রি অর্জন। তারা বলেন, ঐতিহ্যবাহী হবিবপুর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের বিশিষ্টRead More
অবশেষে অপসারণ হচ্ছে হবিগঞ্জে আবর্জনার স্তুপ
নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়ামের পাশে তৈরী হওয়া ময়লার ভাগাড় থেকে আবর্জনা অপসারণের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আবর্জনাগুলো তুলে নিয়ে ফেলা হচ্ছে নির্দিষ্ট ডাম্পিং স্পটে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে এই আবর্জনা অপসারণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পৌরসভার কয়েকটি ট্রাক ভর্তি করে ময়লা-আবর্জনা নিয়ে যেতে দেখা যায়। মেয়র আতাউর রহমান সেলিম জানান, এ ময়লা-আবর্জনা অপসারণের মধ্যদিয়ে হবিগঞ্জ শহরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরেরRead More
সিলেটে মাটিচাপায় সেনা সদস্যের মৃত্যু
নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শীতকালীন মহড়ায় বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে সাজ্জাদুল ইসলাম (২৫) নামে সেনাবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ার ইউনিটে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শীতকালীন মহড়ায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আসে সেনাবাহিনীর কয়েকটি ইউনিট। বৃহস্পতিবার রাতে ২১ ইঞ্জিনিয়ার ইউনিটের সৈনিক সাজ্জাদুল ইসলাম বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় গুরুতর আহত হন। দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসারRead More
ঢাকা-সিলেট রুটে চালু হচ্ছে নন-স্টপ ট্রেন
নিউজ ডেস্ক: ২০২৩ সালের জুন মাসের মধ্যে ঢাকা-সিলেট রেলপথে চালু হচ্ছে ননস্টপ ট্রেন। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির প্রচেষ্টায় এটি চালু হচ্ছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্রিটিশ আমল থেকে সিলেটের মানুষ রেল ভ্রমণের প্রতি আকৃষ্ট। প্রতিদিন ঢাকা-সিলেট রুটে হাজার হাজার মানুষ রেলে যাতায়াত করেন। কিন্তু চাহিদার তুলনায় এই রুটে ট্রেনের সংখ্যা একেবারেই কম। যাত্রীরা প্রয়োজন মতো টিকেট পায় না। তাছাড়া যে কয়টি আন্তনগর ট্রেন চলাচল করে সেগুলোরRead More
বাহরাইনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
সালেহ আহমদ সাকী, বাহরাইন থেকে: বাহরাইনের বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি ও মাইগ্রেন্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি সার্ভিস’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস- উদ্যাপন করা হয়। সোমবার (১৯ডিসেম্বর) রাত ৮ টায় বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির কার্যালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির সভাপতি তাজউদ্দিন সিকান্দারের সভাপতিত্বে নুর উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিলেট বিভাগীয় পরিষদের সহ সভাপতি আব্দুল হামিদ সুন্দর আলী, শ্রম সম্পাদক সুহেল মিয়া, বাংলাদেশ স্কুলেরRead More
আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের শিক্ষা নিষিদ্ধ ঘোষণা
বিদেশবার্তা২৪ ডেস্ক: আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন থেকে আর কোনো নারী শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির তালেবান সরকার। বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগান তালেবান শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করে একটি চিঠি ইস্যু করেছে। শিক্ষা মন্ত্রণালয় চিঠিতে জানিয়েছে, তাদের এ সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে না। গেল বছর ২০২১ সালের ১৫ আগস্ট আশরাফ গনিকে হটিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে তালেবান। প্রথমে মেয়েদের হাইস্কুলেRead More
প্রবাসীর ২৮ লাখ টাকার মালামাল নিয়ে উধাও আরেক প্রবাসী
বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এক প্রবাসী বাংলাদেশির ২৮ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়েছেন আরেক প্রবাসী।প্রবাসী মো. হাসান আলীর অভিযোগ, প্রবাসী মো. রিপন মিয়া তার ৩০০ গ্রাম স্বর্ণ, একটি আইফোন-১৪ ও একটি ল্যাপটপসহ মোট ২৮ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছেন। বর্তমানে তার হদিস মিলছে না। গণমাধ্যমকে হাসান আলী জানান, রিপন মিয়া তার পূর্ব পরিচিত। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আতোকোড়া ইউনিয়নে। হাসান আলীর বাড়িও একই জেলার সরাইল থানার ফরনান্দপুর গ্রামে। দুবাইয়ের দেরা এলাকায় তারা একই ভাড়া বাসায় বসবাস করতেন। দীর্ঘদিনের পরিচয়ের প্রেক্ষিতে রিপন মিয়া দেশে যাওয়ারRead More
ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২, লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে উপকূলীয় এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকমম্পে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজ্যের লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ইউরেকা বন্দরনগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানলে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়। পানির লাইন ও বিদ্যুৎসংযোগেও বিঘ্ন ঘটেছে। ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ভূমিকম্পটিRead More
যুক্তরাষ্ট্রের পথে বিমানে জেলেনস্কি
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাচ্ছেন। তিনি এখন যুক্তরাষ্ট্রের পথে বিমানে রয়েছেন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এই অভিযান শুরুর পর জেলেনস্কি দেশের বাইরে যাননি। এখন তিনি যুক্তরাষ্ট্র গেলে তা হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর জেলেনস্কির প্রথম বিদেশ সফর। জেলেনস্কির সফর নিয়ে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রতিনিধি পরিষদ কংগ্রেসে বক্তব্য দেওয়ার আগে জেলেনস্কি হোয়াইট হাউসে যাবেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য মার্সি ক্যাপচার সিবিএস নিউজকে বলেছেন, বুধবার জেলেনস্কিকে ক্যাপিটল হিলে (কংগ্রেস ভবন) নিয়ে আসার, কংগ্রেসে ভাষণRead More
বাঁশের সাঁকো দিয়ে ‘ঝুঁকি নিয়ে’ পারাপার
বিদেশবার্তা২৪ ডেস্ক: সরকারি অর্থায়নে ৪৫ বছর পূর্বে শয়তানখালী খালের ওপর নির্মিত সেতুটি পাঁচ বছর ধরেই জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ। পাটাতন দেবে যাওয়া ছাড়াও পিলারসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ধসে পড়তে পারে সেতুটি।পাঁচ বছর ধরে সেতুটি প্রবল ঝুঁকিপূর্ণ থাকলেও এলজিইডি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বিরাজ করছে সবার মধ্যে। গত পাঁচ বছর ধরে যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক ছিলো মানুষ চলাচল। সম্প্রতি দুর্ঘটনা এড়াতে একেবারেই বন্ধ করা হয়েছে তা-ও। ফলে বিকল্প হিসেবে সেতুর পাশে তৈরি করা বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে মানুষজনকে। এমনই এক সংকটজনকRead More


