editor
কানাডায় প্রচণ্ড তুষারঝড়, বাতিল হচ্ছে বিমানের ফ্লাইট
বিদেশবার্তা২৪ ডেস্ক: কানাডার প্রশান্ত মহাসাগর উপকূলীয় ভ্যানকুভার এলাকায় ভয়াবহ তুষার ঝড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়াও প্রচন্ড তুষার ঝড়ের কারণে বাতিল করা হচ্ছে বিমানের ফ্লাইট। গতকাল মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ওই এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিমানের শত শত ফ্লাইট বাতিল হয়েছে। এয়ারলাইন ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য মতে, মঙ্গলবার বিমানের ২০০ ফ্লাইট বাতিল হয়েছে এবং ৬৭টি ফ্লাইট বিলম্বিত হয়। ভাঙ্কুভারে অবস্থিত কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে’র কয়েকদিন আগে এই দুর্যোগপূর্ণRead More
বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
বিদেশবার্তা২৪ ডেস্ক: কাতার বিশ্বকাপে অংশগ্রহণ না করেও বার বার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম। পুরো বিশ্বকাপে ছিল লাল-সবুজ দেশটির কথা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের জনগনের পাগলাটে সমর্থনের কারণেই আলোচনায় ছিল দেশটি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশকে বিশ্বকাপ চলাকালেই ধন্যবাদ জানিয়েছিলেন। এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস। এক টুইট বার্তায় তিনি এসব জানান। আর্জেন্টিনার প্রেসিডেন্ট তার দেশের ও বাংলাদেশের পতাকা, ভালোবাসা এবং করমর্দেনর চিহ্নসহ টুইট বার্তায় লিখেছেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং সমগ্র বাংলাদেশের মানুষকে। গত কয়েক সপ্তাহে যে মিলন আর পারস্পরিকRead More
যে ৪ বাক্য আল্লাহ তায়ালার কাছে সর্বাধিক প্রিয়
ইসলাম ডেস্ক: মানুষ আল্লাহর জিকির করবে; সব সময় তাঁর তাসবিহ-তাহলিল, প্রশংসা ও গুণগান করবে- এমনটিই তাঁর চাওয়া। তিনি কোরআনে পাকে মানুষকে উদ্দেশ্য করে এ নির্দেশিই দিয়েছেন এভাবে- ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ কর।’ (সুরা আহযাব : আয়াত ১৪) হাদিসের বর্ণনায় ৪টি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তিনি এ তাসবিহ পড়লে খুবই খুশি হন। জিকির-আজকারের ফজিলত বর্ণনা থেকে তা সুস্পষ্ট। হাদিসে পাকে এসেছে- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার ‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ ও ‘আল্লাহু আকবার’ বলা সারা দুনিয়াRead More
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
নিউজ ডেস্ক: বুধবার (২১ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তবে আপাতত রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর আগে মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায়ও তাপমাত্রা কিছুটা কমেছে। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়েরRead More
ইতালিতে অভিবাসী উদ্ধারকারী জাহাজের জন্য নতুন আইন
নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারে নিয়োজিত বিভিন্ন বেসরকারি সংস্থার জাহাজগুলোর জন্য অবশ্যপালনীয় বিধিমালা তৈরি করছে ইতালি। মানবিক উদ্ধারকাজে নিয়োজিত সংস্থাগুলো বলছে এর ফলে সমুদ্র থেকে অভিবাসীদের উদ্ধারকাজ বাধাগ্রস্ত হবে। লিবিয়া, তিউনিশিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া ইউরোপ অভিমুখী অভিবাসী, শরণার্থীদের প্রধান গন্তব্য ইতালির উপকূলগুলো। চলতি বছরে ৯০ হাজারেরও বেশি মানুষ বিপজ্জনক এই পথে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের দেশটিতে পৌঁছান। অনুপযুক্ত নৌকায় আসতে গিয়ে যাত্রাপথে প্রায়ই তারা বিপদে পড়েন। অনেক সময় তাদের উদ্ধার করে নিরাপদ বন্দরে পৌঁছে দেয় বেসরকারি বিভিন্ন মানবিক সংস্থার জাহাজগুলো। তবে ইতালি অভিমুখী অভিবাসীদের এই স্রোত বন্ধ করতে চায়Read More
সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: সিলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক (সিলেট-ওসমানী বিমানবন্দর বাইপাস-সালুটিকর-কোম্পানীগঞ্জ সড়ক) সহ দেশের ৫০টি জেলায় উন্নয়ন করা ১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সিলেট অঞ্চলের ৪টি সড়ক রয়েছে। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। অন্য তিনটি সড়ক হলো- কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরিফপুর জেলা মহাসড়ক (জেড-২৮২২), চুনারুঘাট-সাটিয়াজুড়ী-নতুনবাজার সড়ক ও সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক।
কানাডায় বাংলাদেশি লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ
বিদেশবার্তা২৪ ডেস্ক: কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভ্যাঙ্কুভার শহরে বাংলাদেশি লেডিস ক্লাব অব ব্রিটিশ কলম্বিয়ার উদ্যোগ ভ্যাঙ্কুভার শহরের ইস্ট হেস্টিং এলাকায় ঘরহীন মানুষের মধ্যে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় বৈরী আবহাওয়া ও তুষারপাত উপেক্ষা করে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশি লেডিস ক্লাব অব ব্রিটিশ কলম্বিয়ার সাধারণ সম্পাদক সায়মা আঁখি, সিমি রহমান, সেলিনা, জান্নাতি, প্রমি, জেসমিন এবং সিপাসহ অনেকে। সাধারণ সম্পাদক সায়মা আঁখি বলেন, আমরা প্রতি বছরই এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এবং কানাডায় গ্রহণ করে থাকি। তবে এ বছর শীতের প্রকোপ একটু বেশি হওয়ায়Read More
‘কূটনৈতিক চ্যানেলের বাইরে প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়’
বিদেশবার্তা২৪ ডেস্ক: যেকোনো দেশের ব্যাপারে কথা বলার জন্য কার্যকর কূটনৈতিক চ্যানেল আছে, সেই চ্যানেলের বাইরে গিয়ে কথাবার্তা বলা বা প্রতিক্রিয়া প্রকাশ গ্রহণযোগ্য নয়। সাবেক কানাডিয়ান কূটনীতিক সৈয়দ জুলফিকার সাদেক এমন মতামত দিয়ে বলেছেন, কূটনৈতিক চাপ আর একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কোনো রাষ্ট্রদূত বুঝতে না পারলে সেটা হিতে বিপরীত হতে বাধ্য। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সে ব্যাপারে কথা বলার কোনো অধিকারই অন্য দেশের নেই। তবে উন্নয়ন সহযোগী বা বন্ধুদেশগুলো যথাযথ চ্যানেলের মাধ্যমে তাদের পরামর্শ বা মতামত প্রকাশ করতে পারে। ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাতRead More
মুচকি হেসে কথা বললে যে সওয়াব পাবেন
ধর্ম ডেস্ক: মুচকি হাসি পৃথিবীর সবচেয়ে মানবিক ভাষা। সৌজন্যবোধের বহিঃপ্রকাশ। মানুষকে আকৃষ্ট করার সহজ, সুন্দর ও পারিশ্রমিকহীন কাজ হচ্ছে, কারো দিকে তাকিয়ে মুচকি হাসা। আপনি যখন কারো দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একটু মুচকি হাসি দেবেন তখন আপনার প্রতি তার হৃদয়ে ভালোবাসা বৃদ্ধি পাবে। মুচকি হাসির মাধ্যমে অন্যের হৃদয়ে যেমন জায়গা করে নেওয়া যায় তেমনি নিজের দাগহীন হৃদয়ের সচ্ছতাও প্রকাশ প্রায়। হাসির তিনটি স্তর রয়েছে। তাহলো- এক. মৃদু বা মুচকি হাসি। এ হাসিতে দাঁতও দেখা যায় না, শব্দও হয় না। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম বৈশিষ্ট্য ছিল মুচকি হাসি।Read More
বাংলাদেশে লোকবল নিচ্ছে হুয়াহুয়ে, আবেদন চলছে
চাকরি ডেস্ক: হুয়াহুয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড তাদের ডাটা বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম : ডাটাকম ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : ইইই/ইসিই/ইটিই/সিইসই ও ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমপিএলএস, এল২ভিপিএন, এল৩ভিপিএন, এমপি-বিজিপি, ওএসপিএফম বিএফডি, ভিপিএন এফআরআর বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা আবেদন করতে ক্লিক করুন এখানে। বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।Read More


