editor
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে অভিবাসী দিবস উদযাপন
নিউজ ডেস্ক: ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ; বৈধ পথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান কনস্যুলেটে আগত সকল সেবাপ্রার্থীকে আন্তর্জাতিক অভিবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য রাষ্ট্রদূত সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া রাষ্ট্রদূতRead More
চ্যাম্পিয়ন বরণে উত্তাল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: দোহায় বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো, কখন মেসিরা এসে পৌঁছায়! কখন তারা দেখবেন বিমান থেকে বিশ্বকাপ ট্রফি হাতে বিশ্বজয়ীরা বের হয়ে আসছে! বলতে গেলে সোমবার সারা রাতই হাজার হাজার ভক্ত-সমর্থক দাঁড়িয়েছিলেন মেসিদের আগমণের অপেক্ষায়। এমনিতেই পুরো দেশ আনন্দে উদ্বেল। উম্মাতাল হয়েছিলো বুয়েন্স আয়ার্স। অবশেষে বুয়েন্স আয়ার্সের মাটিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় পা রাখে লিওনেল মেসি অ্যান্ড কোং। বুয়েন্স আয়ার্সে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাদের। বিমানবন্দরের বাইরে রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। তারা দাঁড়িয়ে আর্জেন্টিনা দলকে ট্রফি হাতে ছাদখোলা বাসে দেখারRead More
দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল
ধর্ম ডেস্ক: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আল্লাহ তায়ালা কোরআনের সুরা কামারের প্রথম আয়াতে বলেছেন, ‘কেয়ামত সন্নিকটে’। নবীজি সা. কেয়ামত সংঘটিত হওয়ার আগ মুহুর্তের বেশ কিছু আলামতের কথা বলেছেন। এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ ও ভয়াবহ হলো দাজ্জালের আবির্ভাব ঘটা। দাজ্জাল কেয়ামতে ৪০ দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপথগামী করতে সবধরনের চেষ্টা চালাবে। কেয়ামতের আগে দাজ্জালের ফিতনা দাজ্জালের আবির্ভাবের বিষয়টি কোরআন-হাদিস সমর্থিত। সে মিথ্যা জান্নাত-জাহান্নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। হাদিসের বর্ণনামতে, ‘দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে।’(মুসলিম- কিতাবুল ফিতান)। মানুষকে তার ফাঁদে আটকাতে সেRead More
বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝুঁকির মধ্যে পাঠদান!
নিউজ ডেস্ক: গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়নের গরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ও স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে দুটি কক্ষের ছাদের কিছু অংশের রড বেরিয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ এই ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান করছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে এই বিদ্যালয়ের জন্য একটি একতলা ভবন নির্মাণ করা হয়। এতে ৪টি কক্ষ আছে। এর মধ্যে একটি কক্ষে শিক্ষকদের অফিস রুম হিসেবে ব্যবহার হচ্ছে । ছোট্ট একটি স্টোর রুম ও দুটি ঝুঁকি পূর্ণ রুমে চলছে ক্লাস। নির্মাণের ২৮ বছরের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়। ফাটল সৃষ্টি হওয়ায়Read More
রোনাল্ডোর ইনস্টাগ্রামের যে রেকর্ড ভাঙলেন মেসি
স্পোর্টস ডেস্ক: রোনাল্ডোর ইনস্টাগ্রামের যে রেকর্ড ভাঙলেন মেসিরোনাল্ডোর ইনস্টাগ্রামের যে রেকর্ড ভাঙলেন মেসি বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২২ উঠেছে মেসির হাতে। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে এ জয় অর্জন করে আর্জেন্টিনা। খেলার পর, ইনস্টাগ্রামে ছবির সিরিজ পোস্ট করে একটি আবেগপূর্ণ ক্যাপশন লিখেছিলেন মেসি। মেসির বিশ্বকাপজয়ী পোস্টটি ইতিহাস তৈরি করেছে। কারণ তাতে লাইক পড়েছে পাঁচ কোটিরও বেশি। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে কোনো খেলোয়াড়ের শেয়ার করা পোস্টে এখন পর্যন্ত পড়া সবচেয়ে বেশি লাইক পাওয়ার রেকর্ড গড়ে ফেললেন মেসি। তবে উল্লেখযোগ্যভাবে, এইRead More
চীনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে চীনের সেনজেন শহরে প্রবাসী বাংলাদেশিদের মাসব্যাপী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। গত ১৩ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলা টুর্নামেন্টে ১৬টি দলে মোট ৩২ জন প্রতিযোগী অংশ নেন। ‘সেনজেন বাংলাদেশ কমিউনিটি’ আয়োজিত টুর্নামেন্টে এসজে টাইগার্স চ্যাম্পিয়ন ও দ্য বুড্ডিজ রানার্সআপ হয়েছে। গত রবিবিার বিকেলে শহরের একটি কমিউনিটি হলরুমে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী এবং বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইরফানুর রব জিন্নাহ’র সভাপতিত্বে এবং মো. আরাফাত হোসেন ও মো. নাজমুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহসভাপতি মো. ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদকRead More
দক্ষ শ্রমিক নেবে অস্ট্রেলিয়া, সরাসরি আবেদনে ভিসা ৩ দিনে
বিদেশবার্তা২৪ ডেস্ক: স্কুল শিক্ষক, স্বাস্থ্যকর্মীসহ বেশ কয়েকটি পেশার দক্ষ শ্রমিকদের ৩ দিনের মধ্যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। এর মধ্যে স্কুল শিক্ষক, স্বাস্থ্য ও কল্যাণ সহায়তা কর্মী, চাইল্ড কেয়ার সেন্টার ম্যানেজার, চিকিৎসা বিজ্ঞানী, পরামর্শদাতা, মনোবিজ্ঞানী, সমাজকর্মী ও চিকিৎসা প্রযুক্তিবিদদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেওয়া হবে। প্রতিটি বিভাগের মধ্যে অস্থায়ী ও স্থায়ী দক্ষ ভিসা আবেদনের জন্য অস্ট্রেলিয়ার বাইরে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই ভিসা আবেদন কোনো এজেন্সির মাধ্যমে করা যাবে না। কোনো দেশের কোনো এজেন্সিকে শ্রমিক নিয়োগ অথবা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়নি। যারা আবেদন করতে ইচ্ছুক, তারা সরাসরি অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনRead More
গ্রিসে আন্তর্জাতিক অভিবাসী দিবসে পুরস্কার পেলেন ৭ বাংলাদেশি
মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে: বৈধ চ্যানেলে গ্রিস থেকে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৫ প্রবাসী বাংলাদেশি ও রেমিট্যান্স প্রেরণে সহায়তাকারী বাংলাদেশি মালিকানাধীন ২ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক অভিবাসী দিবস পুরস্কার দিয়েছে দূতাবাস। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. সাইদুর রহমান, মোশাররফ হোসেন লিয়াকত, মো. আব্দুল্লাহ আল-মামুন, মো. আলামিন মিয়া ও মানসুরা আক্তার। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—এনবিএল মানি ট্রান্সফার এজেন্সি ও ইসলাম মফিদুল এজেন্সি। গতকাল রবিবার গ্রিসের রাজধানী এথেন্সে দূতাবাসের হলরুমে আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এ উপলক্ষ্য রাষ্ট্রদূতের সভাপতিত্বে দিবসের আলোচনায় দূতাবাস কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ কমিউনিটিরRead More
২০২৩ সালে রোজা কত তারিখে শুরু হবে?
ধর্ম ডেস্ক: ২০২২ সাল শেষ হতে দেরি আর অল্প কিছু দিনের। এরপরই শুরু হবে নতুন বছর ২০২৩। নতুন বছরের বিভিন্ন উপলক্ষ নিয়ে এখন থেকেই জানতে আগ্রহী অনেকে। আগ্রহের তালিকায় রয়েছে ২০২৩ সালের রমজান মাস শুরুর তারিখও। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সাম্ভব্য তারিখ জানিয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হতে পারে ২৩ মার্চ (বৃহস্পতিবার)। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ৭ নভেম্বর সাম্ভব্য এ তারিখ জানিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, সিয়াম সাধনার পবিত্র এ মাসটি শুরুRead More
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে হাজিরা দিতে হয় প্রতি মাসে
বিদেশবার্তা২৪ ডেস্ক: অনেক বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশে হোটেল ব্যবসায় বিনিয়োগ করেছিলেন মার্কিন নাগরিক মাসুদুর রহমান খান। তিনি জন্মসূত্রে বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে হোটেল ব্যবসায় সফল তিনি। সে দেশে প্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতিস্বরূপ হোটেল অব দ্য ইয়ারের স্বীকৃতিও মিলেছে তার। বিনিয়োগ অংশীদার হিসেবে তার সঙ্গে আছেন দশজন সাবেক বুয়েট শিক্ষার্থী। যারা যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। এছাড়া তাদের সঙ্গে রয়েছেন ছয় বাংলাদেশি নাগরিকও। মাসুদুর রহমান খান লাইফস্টাইল হোটেল বিডি লিমিটেডের চেয়ারম্যান। কোম্পানিটি সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসা করে আসছিল। এরই ধারাবাহিকতায় ব্যবসার পাশাপাশি দেশের মানুষকে বেকারত্বের কবল থেকে মুক্তি দিতে রাজধানীর গুলশানে সাড়েRead More


