Main Menu

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ

কে.এম সুহেল আহমদঃ

সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে।
অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভার ও মহিলা দুজন সহ ৫টি টি তরতাজা প্রাণ।
ঘটনাটি ঘটেছে ২৩ সেপ্টেম্বর ( বুধবার) রাত ৬টা ৩০ মিনিটের সময়।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা “অকসন জিডি নং ৭৪৫/১৫#৩৭২৬ নম্বরের একটি সিএনজি ৫জন যাত্রী নিয়ে গোলাপগঞ্জ- ঢাকাদক্ষিণ রোড অতিক্রম করে বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে তিলপাড়া বাজারের মসজিদ সংলগ্ন স্থানে আসা মাত্রই চলন্ত অবস্থায় গাড়িটির সামনের চাকাটি হঠাৎ ভেঙ্গে যায়।তার পরক্ষণেই গাড়িটি তার নিজ অবস্থানে দাড়িঁয়ে যাওয়াতে ড্রাইভার সহ ৫ জন বেঁচে যান। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারের গাড়ির ড্রাইভারের সাথে কথা বলতে তিনি বলেন, সিলেট থেকে ঢাকাদক্ষিণ আসা পর্যন্ত গাড়িতে কোন ধরনের ত্রুটি ধরা পড়েনি, যেই মাত্র সুনামপুর পশ্চিম জামে মসজিদ পর্যন্ত আসি তখন সেখানে রাস্তার ভাঙ্গা গর্তে ধাক্কা খেয়ে সমানের চাকা একটুখানি বেঁকে যাওয়ার অবস্থা পরিলক্ষিত হয়। তার পরেই তিলপাড়া বাজারে এসে দূর্ঘটনাটি ঘটে।
এদিকে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীর অনেকের মন্তব্য হচ্ছে রাস্তার ভাঙ্গার বেহাল দশার কারণ অথবা সিএনজি তে থাকা পূর্বের যান্ত্রিক ত্রুটির কারণেই সড়ক দূর্ঘটনা হতে পারে বলে জানান।
সর্বপরি রাস্তা চলাচলে যানবাহনের ত্রুটি আছে কিনা তা গাড়ি চালানোর পূর্বক্ষণে ড্রাইভারদের উচিৎ যাচাই বাছাই করা এবং প্রাসাশনিকভাবে ভেঙ্গে যাওয়া রাস্তাগুলো দ্রুত সংস্করণের উদ্যোগ গ্রহণ করার ফলশ্রুতিতে এসব মারাত্মক সড়ক দূর্ঘটনা থেকে বেঁচে যেতে পারে জনসাধারণের প্রাণ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *