editor
সৌদিতে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবে আবুল কাশেম (৪০) নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।গত রবিবার (২৫ ডিসেম্বর) সৌদির তাইফের একটি কৃষি খামার থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছে কাশেমের পরিবার। এ ঘটনায় আবুল কাশেমের জ্যাঠাতো ভাই সৌদি প্রবাসী মানিক কাশেমের মালিকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। আবুল কাশেম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে। তার এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। কাশেমের পরিবারের অভিযোগ, মালিকপক্ষের নির্যাতনে কাশেমের মৃত্যু হয়েছে। পরে মৃতদেহRead More
কাতার বিশ্বকাপের মিডিয়া সম্মাননা পেলেন ৭ প্রবাসী বাংলাদেশি সাংবাদিক
বিদেশবার্তা২৪ ডেস্ক: কাতার বিশ্বকাপে মাসব্যাপী সংবাদ পরিবেশন করায় ‘হোস্ট কান্ট্রি মিডিয়া’ সম্মাননা পেলেন ৭ জন প্রবাসী সাংবাদিক। স্থানীয় সময় শনিবার রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড সালাতায় অভিজাত হোটেল রাওয়ান্দায় বিডি২৯ মাল্টিমিডিয়া কাতার প্রবাসী সাংবাদিকদের হাতে এ সম্মাননা তুলে দেন। বিডি২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার জসিম উদ্দিন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এ সম্মাননা ক্রেস্ট নেন প্রবাসী সাংবাদিকরা। সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন, বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, চ্যানেল২৪ টিভি কাতার প্রতিনিধি কাজী মোহাম্মদ শামীম, এখন টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মানুন, নিউজ২৪Read More
মেট্রোরেল উদ্বোধন, বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র
বিদেশবার্তা২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের উদ্বোধন করেন। মেট্রোরেল উদ্বোধনে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় অভিনন্দন জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করার জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমরা মরিয়ম আফিজাসহ ছয় নারী মেট্রো ট্রেন অপারেটরদের উদ্দেশে একটি বিশেষ চিৎকার দিতে চাই। বুধ্বার সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে উত্তরা থেকে আগারগাও পর্যন্ত যাত্রীরা মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন।
মিশিগানে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি বিস্তারে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান বিশেষ ভূমিকা রাখছে। পাশাপাশি তারা সুনামগঞ্জকে গভীরভাবে লালন করে আর্তমানবতার সেবায় নজির স্থাপন করেছে। মিশিগানে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। স্থানীয় সময় রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রে নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিশিগানে বসবাসরত বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসীসহ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নতুন কমিটির সদস্যদের মঞ্চে ডেকে পরিচয়Read More
ইসলামী বিদ্যাপিঠ থেকে বহুমাত্রিক শিক্ষা গ্রহণ করে সভ্যতার আলো পৌছেছে ইউরোপ
নিউজ ডেস্ক: দারুল আজহার মডেল মাদরাসা, সিলেট ক্যাম্পাসের ৩দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট আলেম, ভারতের দীর্ঘ সময়ের এমএলএ, খলীফায়ে বদরপুরী (রহ.) মাওলানা আতাউর রহমান মাঝারভুইয়া বলেছেন, আমরা যেমনটা এখন দেখছি, ইসলামী শিক্ষার প্রকৃত ইতিহাস এমনটা ছিলনা। বিশ্বখ্যাত আল-আজহার, কারউইন বিশ্ববিদ্যালয়ের স্কলার্সরা ছিলেন প্রত্যেকেই আলেম, ইসলামী পন্ডিত এবং একই সাথে তারা ছিলেন, বিজ্ঞানী, প্রকৌশলী, ডাক্তার। এসব ইসলামী বিদ্যাপিঠ থেকে বহুমাত্রিক শিক্ষা গ্রহণ করে সভ্যতার আলো পৌছে ইউরোপে। দারুল আজহার মাদরাসার শিক্ষকদের তাই সেই উদার দৃষ্টিভংগী ও উম্মাহচেতনা বোধ নিয়ে কাজ করা উচিৎ।” কর্মশালার সমাপনী দিনেরRead More
ইউএস-বাংলা সাহিত্য সম্মেলনে সিলেট লেখক ফোরামসহ চার সাহিত্য সংগঠনকে দেয়া হলো সম্মাননা
নিউজ ডেস্ক: ইউএস-বাংলা সাহিত্য সম্মেলনে সিলেট লেখক ফোরামসহ চার সাহিত্য সংগঠনকে দেয়া হলো সম্মাননা ইউএস-বাংলা সাহিত্য সম্মেলনের উদ্যোগে “আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২২” অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলা সাহিত্য সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সিলেট লেখক ফোরামসহ চার সাহিত্য সংগঠনকে দেয়া হলো সম্মাননা। বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় আরও যেসব সংগঠনকে সম্মাননা দেয়া হলো তারা হলো সাইক্লোন সিলেট, সিলেট লেখিকা সংঘ ও ছড়ালয়। ২৬ ডিসেম্বর সোমবার সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক শাহ্ মোঃ সফিনূর। দুই পর্বেRead More
দেশের তৃতীয় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন সিলেটের মেসার্স জামিল ইকবাল কোম্পানি
নিউজ ডেস্ক: দেশের তৃতীয় সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন সিলেটের মেসার্স জামিল ইকবাল কোম্পানি ২০২১-২২ কর বছরের ফার্ম ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে তৃতীয় স্হান অর্জন করেছেন সিলেটের স্বনামধন্য ঠিকাদারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল কোম্পানি। বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ২০২১-২০২২ কর বছরের ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেসার্স জামিল ইকবাল কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল এমপি। জাতীয় রাজস্ব বোর্ডেরRead More
জাপানে ভারী তুষারপাতে ১৭ প্রাণহানি
নিউজ ডেস্ক: জাপানে গত ১০ দিনের ভারী তুষারপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জাপান টাইমস-এর বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, জাপানের পশ্চিম উপকূলের বেশির ভাগ অংশ এবং হোক্কাইডোতে ভারী তুষারপাত হয়েছে। কিছু কিছু এলাকায় প্রায় ২৪ ঘণ্টায় এক মিটার তুষারপাত হয়েছে। এর মধ্যে ইয়ামাগাতা প্রিফেকচারের ওগুনি শহরও আছে বলে জানায় গণমাধ্যমগুলো। ভারী তুষারপাতে রাস্তায় গাড়ি আটকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের আপাতত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত তুষারপাতে কয়েক অনেক মানুষRead More
নির্বাচিত হওয়ার দুই মাসের মধ্যে চেয়ারম্যানের মৃত্যু
নিউজ ডেস্ক: জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন আর নেই। সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১ টার দিকে তিনি ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার প্রায় দুই মাসের মাথায় মৃত্যুবরণ করলেন তিনি। চলতি বছরের ২ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১২ টার দিকে আকস্মিকভাবে হার্ট অ্যাটাট হয় আকমল হোসেনের। এরপর দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক আরও সূত্র জানায়, আকমল হোসেনেরRead More
ওসমানী বিমানবন্দরে তদারকির নামে যাত্রী হয়রানি বন্ধের দাবি
নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানিতে উঠে এসেছে যাত্রী হয়রানির নানা চিত্র। এক যাত্রীর লাগেজ সবাই মিলে চেক করা এবং তদারকির নামে হয়রানির অভিযোগটি গণশুনানিতে প্রাধান্য পেয়েছে। এ ছাড়া গুরুত্ব পেয়েছে যাত্রীদের সঙ্গে আরও ভালো ব্যবহারের বিষয়টি। পাশাপাশি বিমানের ভাড়া বৃদ্ধি ও আনসার সদস্যদের ঘুষ গ্রহণের বিষয়টি তুলে ধরেন শুনানিতে অংশগ্রহণকারীরা। সোমবার যাত্রী হয়রানি লাঘবসহ আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে বিমানবন্দরের কনফারেন্স হলে এই শুনানির আয়োজন করা হয়। অভিযোগের ব্যাখ্যা দেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। শুনানিতে সাংবাদিক মুহিত চৌধুরী বলেন, বিমানের অভ্যন্তরীণ ভাড়া হঠাৎ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনRead More


