Main Menu

editor

 

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসিত কোমলমতি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: সিলেটে বছরের প্রথম দিনটি নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হয় কোমলমতি শিক্ষার্থীরা। হাতে নতুন বই পেয়ে খুশিতে উচ্ছ্বাসিত হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবে এমন খুশি বিগত বছরগুলোতে দেখা গেলেও করোনা কেড়ে নিয়েছে সেই খুশি। গেল ২০২১ ও ২০২২ সালের প্রথম দিনে বই বিতরণ হলেও করোনার বাধ সেধেছে কোমলমতি শিক্ষার্থীদের খুশির বন্যায়। শনিবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই বিতরণ শুরু হলেও ছিল না উৎসব। আনন্দ, উচ্ছ্বাসবিহীন শিক্ষার্থীরা বই হাতে নিয়ে বাড়ি ফিরেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, সিলেট বিভাগে এ বছর প্রাক প্রাথমিক, প্রাথমিকRead More


অভিবাসী উদ্ধারে ইতালির নতুন নিয়ম

নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরে বেসরকারি সংস্থার বিভিন্ন জাহাজের উদ্ধার অভিযানের বিষয়ে নতুন ডিক্রি জারি করেছে ইতালির সরকার। ফলে সমুদ্রে নিয়োজিত জাহাজগুলো তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন এই ডিক্রিতে জানানো হয়েছে, কোনো উদ্ধারকারী জাহাজ একই সময়ে সমুদ্রে একাধিক অভিযান পরিচালনা করবে না। অর্থাৎ উদ্ধার অভিযান শেষ হলে সমুদ্রে নতুন কোনো উদ্ধারকাজে না গিয়ে জাহাজটিকে প্রথমে নির্ধারিত বন্দরে ফিরতে হবে। নতুন এই ডিক্রিতে আরো জানানো হয়, উদ্ধারকৃত অভিবাসীদের অবশ্যই বোর্ডে অবহিত করতে হবে যে তারা আশ্রয়ের জন্য আবেদনRead More


দোয়া আর নফল ইবাদতে হোক নববর্ষের সূচনা

মাহমুদ আহমদ: নতুন বছর উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা থাকবে তিনি যেন আমাদের জন্য অফুরন্ত কল্যাণ বয়ে আনেন। সাধারণত দেখা যায় নতুন বছরকে স্বাগত জানাতে লোকেরা হৈ-হুল্লোড় ও ক্রীড়া-কৌতুক আর জাগতিক আনন্দ-উল্লাসের মাঝে সারা রাত কাটিয়ে দেয় আর এতে এমন কোন অপকর্ম নেই যা পাশ্চাত্যসহ বিশ্বের বিভিন্ন দেশে না করা হয়। আমাদের নিজেদের কর্ম নিয়ে একটু তো চিন্তা করা উচিত যে, আমরা কি করে থাকি? আমরা এটি ভেবে দেখি না যে, জীবন থেকে একটি বছরের সমাপ্তি ঘটছে আর প্রবেশ করছি নতুন বছরে, যেখানে আমার করণীয় হল সৃষ্টিকর্তার দরবারেRead More


অর্থের অভাবে আটকে আছে মসজিদ নির্মাণের কাজ: সহযোগিতা কাম্য

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ দক্ষিণ নরপতি পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ এর নির্মাণ অর্থাভাবে বন্ধ হয়ে আছে শীত বৃষ্টি রোদে অতি কষ্টে অস্থায়ী একটি ছোট মসজিদে মুসল্লীদের নামাজ আদায় করতে হচ্ছে । মসজিদ অতি মুল্যবান প্রয়োজনীয় ও আল্লাহর ঘর । মুহাম্মদ আবু তাহের মিয়া মসজিদের জায়গা দিয়েছিলেন ২০১৯ সালে এই মসজিদ টির কাজ শুরু হয়ে কয়েটি পিলার স্থাপন করার পর কাজ বন্ধ হয়ে গিয়েছিলো । বর্তমানে মসজিদ টির ৭০ % ভাগ কাজ বাকি রয়েছে । এর মধ্যে হলো ছাদ ডালাই নিচ ডালাই সাইড ওয়াল অজুর স্থান এবং পেসাব খানা ।Read More


সিলেট লেখক ফোরামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

নিউজ ডেস্ক: সিলেট লেখক ফোরামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, এসএসসি, দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্বনাথের শাহ আমিন উল্লাহ মাদরাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে ও মাদরাসার সুপার ক্বারী মাওলানা ছাদিকুর রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ও মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করেন বিশ্বনাথ মুক্ত করতে উপস্থিত থেকে বিশেষ ভুমিকা পালনকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান। ইউএস বাংলা সাহিত্য সম্মেলন,Read More


লিবিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানোর উদ্যোগ

বিদেশবার্তা২৪ ডেস্ক: লিবিয়ার শ্রমবাজারে সরকারিভাবে শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এলক্ষ্যে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব কবির বিন আনোয়ার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে সরকারি পর্যায়ে প্রবাসী কর্মী পাঠাতে একটি সমঝোতা স্মারক হতে যাচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে এটির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি এই সমঝোতা স্মারক সই হবে। সমঝোতা স্মারকে কর্মীদের অধিকার ও মর্যাদার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। গতবছর রাজনৈতিক অস্থিরতার কারণে যারা দেশে ফিরে এসেছেন তাদেরRead More


প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের পরিচিতি সভা

প্যারিস প্রতিনিধি: ফ্রান্সে সৃজনশীল সাংবাদিকদের পরিবারখ্যাত সংগঠন প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের পরিচিতি সভা রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের গার্দুনর্দের শাহ রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ফ্রান্সে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্যারিসের সিনিয়র সাংবাদিকেরা অংশ নেন। প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহ সুহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় শুরুতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েস, বাংলাদেশ কমিউনিটিRead More


যুক্তরাষ্ট্রে শতাব্দীর ভয়াবহ তুষার ঝড়, মৃত বেড়ে ৬২

বিদেশবার্তা২৪ ডেস্ক: উত্তর আমেরিকা জুড়ে ভয়ংকর তুষার ঝড় বয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই ২৮ জন মারা গেছে। বেশিরভাগ মৃত্যু ঘটেছে বাফেলোতে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন যে, নিউ ইয়র্কে আরও প্রায় নয় ইঞ্চি তুষারপাত হতে পারে। এ তুষার ঝড় শুরুর পর থেকে কয়েক হাজার মানুষ এখনো বিদ্যুৎহীন অবস্থায় আছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার কাছে গ্রেট লেক থেকে মেক্সিকান সীমান্তের রিও গ্র্যান্ডে পর্যন্ত বিস্তৃত এই ঝড়ে কমপক্ষে ৬২ জন মারা গেছে। এদের মধ্যে ২৮ জন নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলের বাসিন্দা।Read More


ঢাকায় প্রবেশে অন অ্যারাইভাল ভিসা পাবে সৌদি নাগরিকরা

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশে ঢুকতে সৌদি নাগরিকদের আর আগাম ভিসার দরকার হবে না। এ দেশে পৌঁছানোর পরে অন অ্যারাইভাল ভিসা দেয়া হবে তাদের। অর্থ্যাৎ সৌদি আরবের নাগরিকরা বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা পাবে। সোমবার ঢাকায় নিযুক্ত সৌদি আরবের দূতাবাস এই ঘোষণা দিয়েছে। সৌদি গেজেট এ খবর জানিয়েছে। টুইটারে সৌদি দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। তারা বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষ সৌদি নাগরিকদের দেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসার অনুমোদন দিয়েছে। তবে টুইটারে বাংলাদেশের অপর আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নাগরিকরা এই অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবে কিনাRead More


সাগরে ৮১ অভিবাসীকে পুশব্যাক করল গ্রিস, প্রাণে বাঁচাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: এজিয়ান সাগরে গ্রীসের পুশব্যাক করা আরও ৮১ অভিবাসীকে প্রাণে বাঁচিয়েছে তুরস্ক। তুর্কি উপকূলরক্ষীরা মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তুরস্কের পশ্চিম কানাক্কালে প্রদেশের আয়ভাক জেলার উপকূল থেকে এসব অভিবাসীকে উদ্ধার করে। দেশটির উপকূলরক্ষীরা জানায়, সোমবার দুটি অভিবাসী দলকে উদ্ধার করেছে তারা। মোট ৮১ জন অভিবাসী একটি ডিঙ্গি নৌকায় করে এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিল। এদের মধ্যে ৪৯ জন অনিয়মিত অভিবাসীর একটি দল পশ্চিম ইজমির প্রদেশের ডিকিলি জেলার উপকূলে এবং আরও ৩২ জনকে চানাক্কালের আয়ভাক জেলার উত্তর থেকে উদ্ধার করা হয়। গ্রিস এসব অভিবাসীকে তুরস্কের আঞ্চলিক জলসীমায় পুশব্যাক করলেRead More