editor
২০২২ সালে দেশে দুর্ঘটনায় প্রাণহানি ১০ হাজার ৮৫৮
নিউজ ডেস্ক: বাংলাদেশে সদ্য বিদায়ী ২০২২ সালে সড়ক, রেল, নৌ-পথে সর্বমোট ৭ হাজার ৬১৭টি সম্মিলিত যানবাহন দুর্ঘটনায় ১০ হাজার ৮৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ হাজার ৮৭৫ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনাগুলোর মধ্যে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত ও ১২ হাজার ৩৫৬ জন আহত হয়েছে। একই সময় রেলপথে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত ও ২০১ জন আহত হয়েছে। নৌ-পথে ২৬২টি দুর্ঘটনায় ৩৫৭ জন নিহত ও ৩১৮ জন আহত হওয়ার পাশাপাশি ৭৪৩ জন নিখোঁজ হয়েছে।Read More
কাতারে বাংলাদেশি ব্যাংকের শাখা চান প্রবাসীরা
নিউজ ডেস্ক: কাতারে বাংলাদেশের সরকারী /বেসরকারী ব্যাংকের একটি শাখা খোলার প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২) রাজধানীর গ্রীন হোম রেষ্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করে ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা’ কাতার। সংগঠনের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কাতারের চার্জ দ্যা অ্যাফের্য়াস ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু,বাংলাদেশ বিমান কাতার শাখার কান্ট্রি ম্যানেজার এম.ডি কামাল উদ্দিন।সংস্থার পৃষ্ঠপোষক বদরুল হায়দার চৌধুরী ও উপদেষ্টা ইসমাইল মনচুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাতার এরাবিয়ানRead More
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোমবার সকালে সেখানে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১ কিলোমিটার। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা কমতে থাকবে। মঙ্গলবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূর্বাবাসে দেখা গেছে, তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামবে। আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছেRead More
বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু
নিউজ ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীতে ওড়ানো কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়েছে। বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণের পর মেট্রোরেলের স্বাভাবিক চলাচল শুরু হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকাল ১০টা ০৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ডাউন লাইনে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায় প্রথম ট্রেন। এরপর আগারগাঁও স্টেশন থেকে আপ লাইনে পুনরায় ১০টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় মেট্রোরেল। সরেজমিনে আগারগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, ফানুস অপসারণ করার পর সকাল দশটায় অপেক্ষমাণ যাত্রীদের কাছে টিকিট বিক্রি শুরু হয়। এরপর ১০টা ১৫ মিনিটেরRead More
যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে ওমিক্রনের চেয়েও ভয়ঙ্কর ধরন, মিলেছে ভারতেও
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে এক্সবিবি.১.৫ নামে করোনা ভাইরাসের নতুন এক ধরনের সন্ধান পাওয়া গেছে। এই ধরন ওমিক্রনের অন্যান্য ধরন থেকে ভয়ঙ্কর এবং দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রে পাওয়া প্রাণঘাতী ভাইরাসের নতুন ধরনের সন্ধান ভারতেও মিলেছে। শনিবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত মানুষের মধ্যে ৪২ ভাগের দেহে নতুন এক্সবিবি.১.৫ ধরনের সন্ধান মিলেছে। এটি ওমিক্রনের একটি উপধরন। এর আগে ২০২২ সালের নভেম্বরে সর্বপ্রথম করোনার নতুন ধরনটির সম্পর্কে জানান বিশেষজ্ঞরা। এরপর দ্রত সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রে ছড়িয়েRead More
চীন থেকে আসা যাত্রীর শরীরে মিলল করোনার ‘বিএফ.৭’ উপধরণ
নিউজ ডেস্ক: চীন থেকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বাংলাদেশে আসা এক ব্যক্তির ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। রবিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, বিএফ.৭ আক্রান্ত একজনসহ করোনা আক্রান্ত চীনা নাগরিকের প্রত্যেকেই সুস্থ আছেন। নতুন ধরন প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, নতুন উপধরন নিয়ে আমরা ভীত নই। আমরা চাই না কেউ করোনা সংক্রমণ নিয়ে প্যানিক হয়ে যাক, কারণ আমাদের সংক্রমণের হার বর্তমানে ১ শতাংশেরও কম। তবে নতুনRead More
সমুদ্রে ইউরোপগামী ৭০০ অভিবাসীকে আটক করল লিবিয়া
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্ব উপকূলে ইউরোপগামী অন্তত ৭০০ অভিবাসী বহনকারী একটি নৌকাকে আটক করেছে দেশটির উপকূলরক্ষীরা। যুদ্ধ-বিধ্বস্ত উত্তর আফ্রিকার দেশটির মধ্য দিয়ে ইউরোপে উন্নত জীবনযাপনের জন্য একসাথে এত অভিবাসীদের গমন সাম্প্রতিক মাসগুলিতে একটি বড় ধরণের ঘটনা। এত সংখ্যক অভিবাসীকে আটকে দেওয়াও বড় ঘটনা। উপকূলরক্ষীরা জানিয়েছেন, শুক্রবার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে ৯০ কিলোমিটার (৫৬ মাইল) পশ্চিমে ভূমধ্যসাগরীয় শহর মৌরার কাছে অভিবাসীবাহী নৌকাটি থামানো হয়েছিল। লিবিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যে অভিবাসীরা বিভিন্ন দেশ থেকে এসেছে এবং যারা অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছে তাদের তাদের নিজ দেশে হস্তান্তর করা হবে। তবেRead More
সৌদিতে রুম থেকে প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার
নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় মোহাম্মদ জাহেদ নামের এক প্রবাসী বাংলাদেশির মরদেহ নিজ রুম থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে ডিউটি শেষে নিজের রুমে ঘুমিয়ে যান তিন। কিন্তু সকালের অনেকটা সময় পার হয়ে গেলেও তার সাড়াশব্দ না পেয়ে রুমমেটরা দেখতে পান জাহেদ মারা গেছেন।পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ সুরতহাল তৈরি করে। ঘুমে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মোহাম্মদ জাহেদ ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন বাবুনগর গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার জানিয়েছে, বাবাহীন সংসারে হাল টানতে নাজিরহাট বাজারের একটি মুদির দোকানে দীর্ঘদিন চাকরি করেছেন মোহম্মদRead More
ষষ্ঠ প্রবাসী বাংলাদেশি দিবস উদযাপিত
নিউজ ডেস্ক: স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠ প্রবাসী বাংলাদেশি দিবস শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বলরুমে এই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখায় গুণীজনদের ‘প্রবাসী বাংলাদেশি দিবস ২০২২’ সম্মাননা দেওয়া হয়। এই সাতটি বিভাগের মধ্যে শিল্প বিভাগে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, শিক্ষা বিভাগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগে যুক্তরাষ্ট্র মেডিসিনের ক্লিনিক্যাল অধ্যাপক চৌধুরী এইচ আহসান, এনআরবি ব্যাংকিং সেবা বিভাগে জনতা ব্যাংক লিমিটেডের এনআরবি ব্রাঞ্চ, শিল্প ও সংস্কৃতি বিভাগে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসRead More
২০২২ সালে রেকর্ড, নতুন বছরে দ. কোরিয়ায় যাবে ৭ হাজার কর্মী
নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত রেকর্ড সংখ্যক মোট পাঁচ হাজার ৮৯১ জন বাংলাদেশি কর্মী এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় দক্ষিণ কোরিয়ায় গেছেন। এ নিয়ে ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৯৩৫ জন কর্মী দেশটিতে কর্মী হিসেবে গেছেন। সেই বিবেচনায় ২০২২ সালে সবচেয়ে বেশিসংখ্যক কর্মী পাঠিয়ে রেকর্ড করেছে সরকার। দক্ষিণ কোরিয়ার চাহিদা অনুসারে পর্যায়ক্রমে এই শ্রমিক পাঠানো চলমান থাকবে। চলতি ২০২৩ সালের কোটায় প্রায় সাত হাজার কর্মী পাঠানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সূত্রে জানা যায়, ২০০৭Read More


