শাহজালালে বার্ড হিটের শিকার বিমানের ড্রিমলাইনার
নিউজ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বার্ড হিটের (পাখির আঘাত) শিকার হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
তবে বার্ড হিটের কারণে কোনও ভয়াবহ দুর্ঘটনা না ঘটেনি। এখন পর্যন্ত উড়োজাহাজের ক্ষয়ক্ষতি শনাক্ত করতে পারেনি বিমান কর্তৃপক্ষ।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট আসে প্রথমে, তারপর সিলেট থেকে ঢাকায় আসে। ঢাকায় আসার পর বার্ড হিটের ঘটনা ঘটেছে সকাল সাড়ে ১১টার দিকে। ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে। বিমানের প্রকৌশল বিভাগ উড়োজাহাজের ক্ষতি নিরূপণ করছে, একই সঙ্গে এটি মেরামতের কাজও চলমান আছে বলে জানান তিনি।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


