editor
অভিবাসী পাচারে ‘স্ন্যাপচ্যাট’, ফ্রান্সে ৪ ব্যক্তির কারাদণ্ড
নিউজ ডেস্ক: ভিয়েতনাম আসা থেকে অনিয়মিত অভিবাসীদের সংঘবদ্ধভাবে ইংল্যান্ডে পাচারের অভিযোগে অভিযোগে ৪ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে উত্তর ফ্রান্সের স্থানীয় বুলন-সুর-মের অঞ্চলের আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন সামাজিক যোগাযোগ সাইট স্ন্যাপচ্যাটের বিজ্ঞাপনের মাধ্যমে পাচারচক্রে যোগ দেন। দণ্ডপ্রাপ্তরা সবাই ২৩ থেকে ২৮ বছর বয়সি পুরুষ। মামলায় মোট সাতজন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে চারজনকে সাজা, দুইজনকে খালাস এবং সপ্তম ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের আদেশ দেয়া হয়েছে। মূলত মানব পাচারকারীদের একটি নেটওয়ার্কের মধ্যে সংগঠিত বিভিন্ন টেলিফোনে আলাপ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছিল ফ্রান্স পুলিশ। আদালতে বিচারের মুখোমুখিRead More
ইউরোপের সীমান্তে পুশব্যাক ঘটবে না: নতুন ফ্রন্টেক্স প্রধান
নিউজ ডেস্ক: সীমান্ত পাহারা দেওয়া এবং সীমান্তে ভিড় করা অভিবাসনপ্রত্যাশীদের মানবাধিকার সুরক্ষার বিষয়টি পরস্পরের সাথে জড়িত উল্লেখ করে ইউরোপের বহিঃসীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের নবনিযুক্ত প্রধান হানস লাইটেন বলেছেন, তার দায়িত্ব পালনের সময়ে ইউরোপের সীমান্তে কোনো ধরনের পুশব্যাকের ঘটনা ঘটবে না। ইউরোপের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের নির্বাহী পরিচালকের দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন৷ হানস লাইটেনের এই বক্তব্য নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ সীমান্তে পুশব্যাক ইউরোপের আইন অনুযায়ী অবৈধ হলেও এ নিয়ে সংস্থাটি বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছে৷ তাছাড়া সীমান্তে ফ্রন্টেক্সের রক্ষীদের হাতে অভিবাসনপ্রত্যাশীদেরRead More
সৌদিপ্রবাসী বাংলাদেশিদের অপরিচিত ফোন কলে তথ্য না দেওয়ার অনুরোধ
নিউজ ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অপরিচিত ফোন কলে ব্যক্তিগত তথ্য বা ব্যাংকের তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে দূতাবাস বলছে, সৌদি নাগরিক ও প্রবাসীদের কাছে কিছু সন্দেহজনক ফোন কল আসছে। এ কল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। যারা কল করছে তারা বসবাসের অনুমতি (ইকামা) ও অন্যান্য জরুরি বিষয় আপডেটের কথা বলে আবশির অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ও কোড সরবরাহ করার জন্য অনুরোধ করছে। ফোন কলে বলা হচ্ছে, জরুরি তথ্য বা কোড সরবরাহ নাRead More
দেশে ফিরিয়ে আনা হলো মালয়েশিয়ার রাস্তায় পড়ে থাকা মানিককে
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় রাস্তার পাশে পড়ে থাকা প্রবাসী বাংলাদেশি মানিককে (৪৮) দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অসুস্থ মানিককে নিয়ে দেশে ফিরিয়ে আনেন জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়ার সভাপতি নাজমুল ইসলাম বাবুল। পরে বিমানবন্দরে স্ত্রী মৌ এর কাছে হস্তান্তর করা হয় মানিককে। জানা গেছে, গেল বছরের ২ ডিসেম্বর অচেতন অবস্থায় নারায়ণগঞ্জ প্রবাসী মানিক’কে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের সামনে ফেলে রেখে চলে যায় তারই সহকর্মীরা। পরে জ্ঞান ফিরলেও নিজের নাম পরিচয় বলতে পারছিলেন না মানিক। ছিলো না কোন পাসপোর্ট কিংবা অন্য কোনো কাগজ। হাইকমিশনের সহযোগিতায় তাকে পার্শ্ববর্তী কুয়ালালামপুরRead More
হজ ও উমরাহ পালনকারীদের ট্রেন চালাবেন নারীরা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ট্রেন চালানোর জন্য ৩২ নারী চালককে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে দেশটির রেলওয়ে কোম্পানি। ছাড়পত্র পাওয়া নারীরা মক্কা থেকে মদিনা ও জেদ্দা লাইনের হারামাইন এক্সপ্রেস প্রজেক্টের ট্রেন চালাবেন। হারামাইন এক্সপ্রেস প্রজেক্টের লাইনে পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজ ও উমরাহ পালনকারীদের ট্রেন সেবা দেওয়া হয়। ট্রেন চালানোর মতো রোমাঞ্চকর কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত সৌদি নারী চালকরা। রোতেলা ইয়াসের নাজ্জার নামে এক নারী ট্রেন চালক জানিয়েছেন, সৌদি সরকার নারীদের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ দিয়েছে। এখন ট্রেন চালানোর সুযোগও মিলছে তাদের। রানিম তালাল আজোজ নামে আরেকজন জানিয়েছেন, তিনিRead More
পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি
নিউজ ডেস্ক: বাংলাদেশে আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র রজব মাস গণনা শুরু হবে ২৪ জানুয়ারি (মঙ্গলবার) থেকে। এই হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। সোমবার (২৩ জানুয়ারি) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়াRead More
গ্রিসে পাচারচক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি, গ্রেপ্তার ৭
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসে তৎপর থাকা মানবপাচারকারীদের একটি চক্রকে ভেঙে দেয়ার দাবি করেছে দেশটির পুলিশ। এই চক্রটি গত বছরের আগস্ট মাস পর্যন্ত ১৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে বিভিন্ন দেশে পাচার করেছে বলে দাবি পুলিশের। গ্রিস পুলিশ জানায়, পাচার করার সময় এই চক্রটি গাড়িতে লাল রং ব্যাবহার করতো যাতে গাড়িগুলো দমকল বিভাগের যানের মতো দেখায়৷ ফলে তারা সহজে গ্রেপ্তার এড়াতে পারত৷ এই চক্রের সাতজনকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়৷ গ্রিক পুলিশ পাচারকারীদের ববহৃত একটি গাড়ির ছবিও প্রকাশ করেছে৷ এই গাড়িটি ফায়ার সার্ভিসের গাড়ির মতো লাল রং করা৷ পুলিশ জানায়, অভিবাসনপ্রত্যাশীরা গ্রিসের বন্দরনগরীRead More
মিলানে সিলেট জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক
নিউজ ডেস্ক: ইতালির মিলানে সিলেট বিভাগের ইতিহাস ঐতিহ্য প্রবাসীদের মধ্য তুলে ধরতে মিলানে বসবাসরত সিলেট প্রবাসীদের নিয়ে সিলেট জেলা ওয়েলফেয়ার এসিয়েশনের যাত্রা শুরু হয়েছে। এসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করে তুলতে দেশ ও প্রবাসের মানবিক কাজে সহায়তা সহ নানান কার্যক্রম বাস্তবায়িত করার লক্ষে নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান জাকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় একটি হলরুমে প্রথম অধিবেশনে এজিএম জয়নাল আহ্বায়ক কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সেই সাথে নতুন কমিটির সভাপতি সম্পাদক এর নামঃ ঘোষণা করেন এবং দ্বিতীয় অধিবেশন পরিচালনা করার আহ্বান জানান। সিলেট ওয়েলফেয়ারRead More
১৪ হাজার কি.মি. পাড়ি দিয়ে ওমরায় যাচ্ছেন ২৫ বাইকার
ধর্ম ডেস্ক: পাকিস্তানের লাহোর থেকে সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরা পালন করবেন ২৫ বাইকার। দীর্ঘ এই পথ তারা পাড়ি দেবেন বাইকে চড়ে। ইতোমধ্যে বাইকারদের এই দলটি আড়াই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আরব আমিরাতের শারজাতে পৌঁছেছেন। এতে তাদের ১৫ দিন সময় লেগেছে। পুরো যাত্রায় তাদের ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ ও খালিজ টাইমস। খবরে জানানো হয়, পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে একত্রিত হয়ে লাহোর থেকে এই ২৫ বাইকার যাত্রা শুরু করেছেন। এরপর বালুচিস্তানের তাফতান বর্ডার ক্রসিং করে ইরানে প্রবেশ করেন তারা।Read More
মিশিগানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রীতি সম্মেলন ৪ ফেব্রুয়ারি
নিউজ ডেস্ক: আমেরিকায় বাংলাদেশিদের স্পোর্টস সংগঠন মিশিগান বেঙ্গলসের গালা নাইট ও অ্যাওয়ার্ড প্রদান আগামী ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ওয়ারেন শহরের ইউএডব্লিড রিজন ১ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মধ্যে থাকছে নৈশভোজ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ক্রীড়া ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাদের প্রীতি সম্মেলন হবে। সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুল আজম সিদ্দিকী জানান, প্রতি বছরের মতো এবারও মিশিগান বেঙ্গলস গালা নাইটে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত সব ক্রীড়া ইভেন্টে যারা ভালো পারফর্ম দেখিয়েছেন তাদের পুরস্কৃত করা হবে। এছাড়া বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্নRead More


