editor
ফ্লেক্সি ভিসার নতুন সংস্করণ নিয়ে বাহরাইন দূতাবাসে সেমিনার
নিউজ ডেস্ক: বাহরাইনে নতুন সংস্কারে কর্মী নিবন্ধন পদ্ধতি সম্পর্কে একটি সচেতনতামূলক সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার (২২ জানুয়ারি) বাহরাইনের মানামা বাংলাদেশ দূতাবাসে সেমিনারটির আয়োজন করা হয়। সেমিনারের সভাপতিত্ব করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম। এলএমআরএ’র পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি সিইও-রির্সোস অ্যান্ড সার্ভিস হিসাম মুহাম্মদ। সেমিনারে এলএমআরএ’র নতুন সংস্কারের বিষয়ে একটি প্রেজেন্টেশন স্লাইড আকারে উপস্থাপন করা হয়। রাষ্ট্রদূত এ ধরনের সচেতনতামূলক সেমিনার আয়োজন করার জন্য এলএমআরএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বাহরাইনে অবস্থানরত ফ্লেক্সি ভিসাধারী ও অনিয়মিত কর্মীদেরকে এ পদ্ধতির অধীনে নিবন্ধন করার জন্য আহ্বান জানান।
প্রবাসীদের বাউবিতে ভর্তির সময়সীমা বাড়ল
নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশে এসএসসি ও এইচএসসি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (২০২৩) শিক্ষার্থী ভর্তির কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। সময় বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) কুয়েত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহীরা চাইলে মানবিক ও ব্যবসায় শাখায় ভর্তি হতে পারবেন। বাংলাদেশ দূতাবাস, কুয়েত এই শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয় সমন্বয় সাধন করবে। এই প্রোগ্রামের সব ক্লাস অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে। আগ্রহী কুয়েত প্রবাসীদের অনলাইনে বাউবির ওয়েবসাইটে (http://iapw.bou.ac.bd) প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। উল্লেখ্য, বাউবির ওয়েবসাইট ব্রাউজ করতেRead More
সেজদায় পা উঠে গেলে কি নামাজ হবে?
ধর্ম ডেস্ক: ফরজ নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ১৩টি কাজ করা আবশ্যক। এর সাতটি নামাজের বাহিরে আর ছয়টি নামাজের ভেতরে। নামাজের ভেতরে যেসব কাজ ফরজ তার মধ্যে একটি হলো সিজদা করা। সিজদা ছাড়া নামাজ আদায় হবে না। -(সুরা হজ, আয়াত ৭৭; বুখারি ১/১০১, হাদিস : ৭৩৩, মুসলিম ১/১৭৬, হাদিস : ৪১১) নামাজে সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যে চলে যায়। সিজদা মানে প্রভুর দরবারে মাথা লুটিয়ে দেওয়া। সিজদা শব্দটি মূলত আরবি। শাব্দিক অর্থ- নম্রতা, বিনয়, মাথানত করা, আত্মসমর্পণ করা, ঝুঁকে পড়া, চেহারা মাটিতে রাখা ইত্যাদি। পারিভাষায় আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে বিনম্রচিত্তে মানুষেরRead More
নিউইয়র্কে ‘তুষারঝড় নায়ক’ সম্মাননা পেলেন ২ বাংলাদেশি
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরজ্যের বাফেলো শহরে সাম্প্রতককালে ভয়াবহ তুষারঝড়ে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নেওয়ায় ‘তুষারঝড়ের নায়ক’ (ব্লিজার্ড হিরো) সম্মাননা পেয়েছেন দুই বাংলাদেশিসহ ও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বাফেলো সিটিতে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের ক্যাম্পবেল স্টুডেন্ট ইউনিয়ন হলে এ সম্মাননা তুলে দেন নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল। নিউইয়র্কের বাফেলো সিটিতে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ভয়াবহ তুষারঝড়ে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছিল একদল বাংলাদেশি। তাদের মধ্য থেকে দুজন এমডি তাজুল ইসলাম মানিক ও মোহাম্মদ ওসমান শিমুলকে তাদের বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘তুষারঝড়ের নায়ক’ বা ব্লিজার্ডRead More
সিলেটে যে কারণে পরিবহন ধর্মঘট স্থগিত করা হলো
নিউজ ডেস্ক: সিলেটে আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছিল পরিবহন ধর্মঘট। সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছিল। তবে সকাল পৌনে ১১টার দিকে সেই ধর্মঘট স্থগিত করা হয়েছে। ধর্মঘট প্রসঙ্গে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম বলেন, ‘আলী আকবর রাজন যে মামলায় গ্রেফতার হয়েছেন, সে মামলার কারণে আমরা ধর্মঘটে যাইনি। ওই মামলায় গ্রেফতারের পর তাকে নতুন আরো দু-একটি মামলায় জড়ানোর কারণে আমরা আন্দোলনে গেছি। তিনি রাজনীতি করেন, রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়েছেন। তিনি ন্যায় করেছেন নাকি অন্যায়, তা আদালত দেখবেন। আমরা আদালতকে মানি। কিন্তু পরবর্তীতে নতুনRead More
যুক্তরাষ্ট্রে ২৪ কোটি ৩৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন সিলেটি ইউসুফ
নিউজ ডেস্ক: ক্যামব্রিজ কিংবা ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো তাকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এমআইটি, হার্ভার্ড তাকে লুফে নিয়েছে। বিশ্ববিখ্যাত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)তে দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের (২৪ কোটি ৩৩ লক্ষ ৫৭ হাজার ৫শ টাকা) শিক্ষাবৃত্তি পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ আহমেদ। তবে ১৮ বছর বয়সী এ শিক্ষার্থী এমআইটিতে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তিনি পদার্থবিদ্যা এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করবেন। পূর্ব লন্ডনের নিউহ্যাম কলেজিয়েট সিক্সথ ফর্ম কলেজে পড়শোনা করেছেন ইউসুফ আহমেদ। এ কলেজ থেকে তিনি নির্বাচিত শিক্ষার্থী দলের সঙ্গে গত বছর ইভি লিগ বিশ্ববিদ্যালয় শিক্ষা সফরে যুক্তরাষ্ট্র যান। সেখানেRead More
বিয়ের জন্য কোনও নির্ধারিত বয়স আছে কি?
ধর্ম ডেস্ক: আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ বিয়ে। বিয়ে মানুষের জীবন পরিশীলিত, মার্জিত ও পবিত্র করে তোলে। সৃষ্টির শুরুলগ্ন থেকেই বিয়ের বিধান পালন হয়ে আসছে। প্রাপ্ত বয়স্ক ও সামর্থ্যবান হলে— কালবিলম্ব না করে বিয়ে করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও বয়সের কথা ইসলামে বলা হয়নি। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হে যুবসমাজ! তোমাদেরমধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে, তাদের বিবাহ করা কর্তব্য। কেননা বিবাহ হয় দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে।Read More
যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি যেভাবে হয়, সতর্ক থাকতে যা করবেন
ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্র বা ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসের আশায় বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন ট্রাভেল এজেন্সি এমনকি দালালদের সহযোগিতা নিয়ে থাকেন। বেশিরভাগ প্রতিষ্ঠান বৈধভাবে সব প্রক্রিয়া সম্পন্ন করলেও কিছু চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা গ্রাহকদের থেকে মোটা অংকের টাকা নিয়ে নানা প্রতারণার আশ্রয় নিচ্ছে। গত শুক্রবার প্রতারণার মাধ্যমে ভিসা জালিয়াতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ। জালিয়াতির এই বিষয়টি সবার আগে যুক্তরাষ্ট্র দূতাবাসের নজরে আসে গত ১৮ই জানুয়ারি। এরপর যুক্তরাষ্ট্র দূতাবাসের সিকিউরিটি এটাশে মাইকেল লি বাদী হয়ে গুলশান থানায়Read More
গণমাধ্যমে বড় ধাক্কা, যুক্তরাষ্ট্রে চাকরি হারাচ্ছেন শত শত সাংবাদিক
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা আসছে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর। অর্থনৈতিক দুরবস্থার কারণে মিডিয়া হাউজগুলো এমন কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। শুক্রবার মার্কিন প্রভাবশালী মিডিয়া প্রতিষ্ঠান ভক্স মিডিয়া নিজেদের ৭ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ভক্স মিডিয়ার মালিকানায় রয়েছে ভক্স অ্যান্ড দ্য ভার্জ ওয়েবসাইট, নিউইয়র্ক টাইমস ম্যাগাজিন এবং এর অনলাইন সংস্করণ। শুক্রবার ভক্স মিডিয়ার এমন ঘোষণার আগেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে সিএনএন, এনবিসি, এমএসএনবিসি, বাজফিড এবং অন্যান্য সংবাদমাধ্যম। কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় ভক্স মিডিয়ার সিইও জিম ব্যাংকঅফ বলেছেন, ‘চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতি আমাদের ব্যবসা ও ইন্ডাস্ট্রির ওপর প্রভাব ফেলায় ৭ শতাংশ কর্মীRead More
বাংলাদেশে প্রকল্প নিতে আগ্রহী কানাডার স্টেপ টু হিউম্যানিটি
নিউজ ডেস্ক: বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্ট নেটওয়ার্কের সহায়তায় দেশের উপকূলীয় ১৯ জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে প্রকল্প নিতে আগ্রহী কানাডার ব্রিটিশ কলম্বিয়া সোসাইটিজ অ্যাক্টের অধীন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক দাতব্য সংস্থা “স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন। কানাডার সেন্ট্রাল আলবার্টায় বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের অস্থায়ী কার্য্যালয়ে স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে শনিবার সন্ধ্যায় এক বৈঠকে এই আগ্রহের কথা জানান। রবিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে “স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন” তাদের বার্ষিক কার্যক্রমের একটি প্রতিবেদন ও বাংলাদেশে ১৯টি জেলার সমগ্র উপকূলীয় অঞ্চল ও অধিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন ও কর্মসংস্থানRead More


