Main Menu

editor

 

সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

নিউজ ডেস্ক: আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ। পরিবহন শ্রমিক নেতার মুক্তি না হওয়ায় আগামীকাল সিলেটে থেকে এবং মঙ্গলবার থেকে বিভাগজুড়ে চলবে এ ধর্মঘট। সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান, দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাগারে বন্দী। তার জামিন হচ্ছে না। জামিন না হওয়া পর্যন্ত আমাদের এ ধর্মঘটRead More


লস অ্যাঞ্জেলেসের পার্কে গোলাগুলিতে নিহত বেড়ে ১০

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্কে বন্দুক হামলায় নিহত বেড়ে ১০ জনে দাড়িয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এতে আরও ১৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত আরও বেশকয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসের কাছে এ ঘটনা ঘটেছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাত ১০টার দিকে গার্ভে অ্যাভিনিউয়ের একটি ডান্স স্টুডিওতে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, চান্দ্র নববর্ষ উদাযাপনের জন্য মন্টেরি পার্ক শহরে জড়ো হয় হাজার হাজার মানুষ। দুই দিনের চন্দ্র নববর্ষ অনুষ্ঠানে আসা মানুষ সারাদিন চীনের বিশেষ খাবার, গয়না ও অন্যান্য পণ্যRead More


টিকিট কিনলেই মিলবে সৌদি ভিসা, করা যাবে ওমরাহ-ভ্রমণ

নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানসংস্থা সৌদিয়া এয়ারলাইন্স এর টিকিট কিনলেই মিলবে সৌদি ভিসা। করা যাবে ওমরাহ। শিগগিরই ‘আপনার টিকিটই একটি ভিসা’ নামে নতুন ভিসা কর্মসূচি চালু করতে যাচ্ছে সৌদিয়া। এই কর্মসূচি অনুযায়ী, সৌদিয়ার বিমানের টিকিট কিনলেই ৯৬ ঘণ্টার জন্য সৌদি আরবের ভিসা পাবেন যাত্রীরা। আর এর মাধ্যমে তারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ এবং ওমরাহও পালন করতে পারবেন। সম্প্রতি সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম আখবার২৪ দেশটির ওই বিমানসংস্থার মুখপাত্র আব্দুল্লাহ আল-শাহরানির বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কর্মসূচিতে যাত্রীরা যখন বিমানের টিকিট ইস্যু করবেন, তখন তারRead More


মালয়েশিয়ায় ৪০ দিন মর্গে পড়ে আছে মরদেহ, মেলেনি পরিবারের সন্ধান

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর হাসপাতাল মর্গে প্রায় ৪০ দিন ধরে রেজাউল করিম নামে (৪০) এক বাংলাদেশির মরদেহ পড়ে আছে। পাসপোর্ট থেকে নাম জানা গেলেও এখন পর্যন্ত তার পরিবারের সন্ধান মেলেনি। গত ১২ ডিসেম্বর মারা গেলেও মরদেহ বাংলাদেশে পাঠানোও সম্ভব হচ্ছে না। পাসপোর্ট থেকে পাওয়া তথ্যমতে, রেজাউল করিম সিরাজগঞ্জের চৌহালী থানার সাইলজানা গ্রামের আব্দুল কাইয়ূম ও সুফিয়া বেগমের ছেলে। তবে ওই ঠিকানায় রেজাউলের পরিবারের সন্ধান না পাওয়ায় তার মরদেহ হস্তান্তর করতে পারছে না বাংলাদেশ হাইকমিশন। রেজাউল করিমের মৃত্যুর এক মাস পরেও পরিবারের সন্ধান না পেয়ে মরদেহ দেশে পাঠাতে বা স্থানীয়ভাবে (মালয়েশিয়া)Read More


গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের মৌলিক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক: গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের ওপর মৌলিক প্রশিক্ষণ শুরু করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। গত বুধবার থেকে প্রবাসীদের জন্য এই রন্ধন শিল্পের ওপর মৌলিক প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের আনুষ্ঠানিক যাত্রা করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ‘বিদেশে বাংলাদেশি শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ এর এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এই ব্যাচে ১৫ জন প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বিদেশে এমন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়ায় প্রবাসী বান্ধব বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং আগ্রহী প্রশিক্ষণার্থীদের স্বাগতম জানান রাষ্ট্রদূত আসুদ আহমেদ। তিনি বলেন,Read More


ইতালিয়ান শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস শোনালেন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক: ইতালির সারদিনিয়ার একটি বিদ্যালয়ে বাংলাদেশের ইতিহাস ও বর্তমান সফলতার গল্প তুলে ধরেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান। যা ইতালিয়ান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত শামীম আহসান— বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের গল্প তুলে ধরেন। রোমে বাংলাদেশ অ্যাম্বাসি অ্যাডপশন প্রোগ্রামের (ইএপি) প্রথম ধাপে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের অংশ হিসেবে শুক্রবার (১৩ জানুয়ারি) সারদিনিয়ার ম্যাকোমার শহরের লিসিও গ্যালিলিও গ্যালিলি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের গল্প তুলে ধরা হয়। দূতাবাস জানায়, প্রথমেই বিদ্যালয়েরRead More


সিলামে সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ৩

নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমা উপজেলার সিলামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজোয়ান (৩০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক ভাবে তার বিস্তারিত পরিচয় হানা সম্ভব হয়নি। এনিয়ে নিহতের সংখ্যা তিন জনে দাঁড়ালো। নিহত অপর দু’জন হলেন- বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া (৫৫) ও একই উপজেলার গহরপুর এলাকার আমজাদ আলীর ছেলে মো. আনহার (৩৮)। আহতরা হলেন, অটোরিকশার যাত্রী রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আল আমীন। মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর সড়কে একটি অটোরিকশা সিলেটRead More


ধার্মিকতা প্রাধান্য : উত্তম গুণে গুণান্বিত নারীই উত্তম স্ত্রী

উম্মে আহমাদ ফারজানা: সুখময় দাম্পত্য জীবন ও পরিবারের শান্তি-শৃঙ্খলার জন্য উত্তম স্ত্রী গ্রহণ জরুরি। উত্তম গুণে গুণান্বিত নারীই উত্তম স্ত্রী। ঈমানদার সতী-সাধ্বী নারী স্বামীর সংসার ও সন্তান-সন্ততির প্রতি দায়িত্ব পালনে সচেষ্ট থাকে। সঙ্গে সঙ্গে ধর্মীয় কাজে সহায়তা করে। এ জন্য মহান আল্লাহ ঈমানদার নারীকে বিবাহ করার নির্দেশ দিয়েছেন, যদিও সে সুশ্রী না হয়। আল্লাহ বলেন, ‘আর তোমরা মুশরিক নারীদের বিয়ে কোরো না, যতক্ষণ না তারা ঈমান আনে। (মনে রেখো) মুমিন ক্রীতদাসী মুশরিক স্বাধীন নারীর চেয়ে উত্তম। যদিও সে তোমাদের বিমোহিত করে। আর তোমরা মুশরিক পুরুষদের বিয়ে কোরো না, যতক্ষণ নাRead More


বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের নতুন কমিটি

নিউজ ডেস্ক: ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আশিকুর রহমান, বিদায়ী সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আনসারের পরিচালনায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ কমিউনিটি নেতা শাহগির বখত ফারুক, অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন সামী সানা উল্লাহ ও এমএ আজিজ চৌধুরী। নির্বাচনে একটি মাত্র প্যানেলRead More


কুয়েতে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

নিউজ ডেস্ক: কুয়েতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত। সম্প্রতি জাবরিয়া কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে এ কর্মসূচি পালন করা হয়। ফেডারেশনের সভাপতি জায়েদুর রহমান জায়েদ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের নেতৃত্বে এবং বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মেহদী হাসান, হুমায়ূন কবির, মোশারফ হোসেন, লিয়াকত খান, নজরুল ইসলামসহ কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা বলেন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিদেশে দেশের সুনাম বৃদ্ধি পাবে। বিদেশের মাটিতে বাংলাদেশের মান উজ্জ্বল করতে বাংলাদেশ প্রবাসী ফুটবলRead More