Main Menu

editor

 

আটক ৫ বাংলাদেশির মুক্তি ত্বরান্বিত করতে স্পেনকে অনুরোধ

নিউজ ডেস্ক: স্পেনের গালিসিয়া প্রদেশের কারাগারে আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করতে দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সেখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত ইতোমধ্যে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তাগাদা দিয়েছেন। আটকদের তিন ধরণের সহায়তার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, ‘আমরা আটক বাংলাদেশিদের তিন ধরনের সহায়তা দিচ্ছি। প্রথমত, এই বিপদের সময়ে মানসিক সহায়তা দেওয়ার জন্য আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। অনেক সময়ে আমাদের লোক গিয়ে তাদেরকে বাংলাদেশি খাবারও পৌঝঁছে দিয়ে আসে।’ তাদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছে দূতাবাস। ‘তাদেরকে আমরা আইনি সহায়তা দেওয়ার জন্যRead More


বাংলাদেশি ও শ্রীলঙ্কানদের পাচার: ফ্রান্সে ১৪ অভিবাসীর কারাদণ্ড

নিউজ ডেস্ক: মানবপাচারের দায়ে শ্রীলঙ্কার ১৪ অভিবাসীকে ছয় মাস থেকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছেন ফ্রান্সের বুভে ফৌজদারি আদালত৷ বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিকদের ইইউর বিভিন্ন দেশে পাচারে সহযোগিতার দায়ে তাদেরকে এ দণ্ড দেয়া হয়েছে। ফ্রান্সের ওয়াজ ডিপার্টমেন্টেরর অন্তর্গত বুভে শহরের এক আদালতে এ রায় দেয়া হয়। চলতি সপ্তাহের ১৭ জানুয়ারি বুভে অঞ্চলের প্রসিকিউটির জঁ-পাসকেল আরলো আদালতের কাছে তাদের বিরুদ্ধে ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত সাজার সুপারিশ করেছিলেন৷ অবশেষে ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেছে বুভে শহরের আদালত৷ রায়ে অভিযুক্তদের বিরুদ্ধে সংঘবদ্ধ মানবপাচারের দায়ে ছয় মাস থেকে পাঁচRead More


জার্মানিতে অভিবাসী জনসংখ্যার রেকর্ড বৃদ্ধি

নিউজ ডেস্ক: জার্মানির জনসংখ্যা ২০২২ সালে রেকর্ড পরিমাণে বেড়েছে৷ ওই বছর যত লোক দেশটি ছেড়ে গেছেন তার চেয়ে কয়েকগুণ বেশি লোক দেশটিতে প্রবেশ করেছেন। বছরের শেষে দেশটিতে বসবাসরত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে আট কোটিতে৷ যা অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি বলে সরকারের জনসংখ্যা পরিসংখ্যানে বলা হয়েছে। জার্মানি বৃহস্পতিবার জনসংখ্যার হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর নাগাদ জার্মানিতে জনসংখ্যা বেড়ে আট কোটি ৪৩ লাখ হয়েছে৷ জার্মান ফেডারেল স্ট্যাটিসটিক্স অফিস বলছে. গত বছর যত মানুষ জার্মানি ছেড়ে গিয়েছেন তার চেয়ে ১৪ লাখ বেশি অভিবাসী পশ্চিম ইউরোপেরRead More


অবৈধ বাংলাদেশিদের বৈধতা দিচ্ছে গ্রিস, যেভাবে আবেদন করবেন

নিউজ ডেস্ক: গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণ শুরু হয়েছে। গত ১২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের আবেদনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম খুলে দেয়া হয়েছে। ইতোমধ্যে তিনজন বাংলাদেশির আবেদন গ্রহণ করে অস্থায়ী রেসিডেন্স সংক্রান্ত একটি নিশ্চিতকরণ সনদ প্রদান করেছে গ্রিক সরকার। এ বিষয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ দেওয়া বলেন, আমাদের দূতাবাসের সুদীর্ঘ দুই বছরের কূটনৈতিক তৎপরতার ফলশ্রুতিতে অবশেষে আমরা বাংলাদেশ ও গ্রিসের মধ্যকার যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, সেটার প্রথম ধাপ বাস্তবায়ন হলো। যার ফলে এখানে আমাদের যে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা ছিলেন, তাদের বৈধ হওয়ার একটা সুযোগ এসেছে। তিনি বলেন, সমঝোতাRead More


দাঈ এবিত লিউ এখন বাংলাদেশে!

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার আলোচিত দাঈ এবিত লিউ বাংলাদেশে এসেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেন সেখানে দেখা যায়, যানজটের মধ্যে একটি রিকশায় বসে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আই লাভ বাংলাদেশ। জানা যায়, বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শরিক হবেন। এর আগে বিমানে উঠে সবার দোয়া চেয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন যেন আমি ঢাকা যেতে পারি।’ গত বছরের সেপ্টেম্বরে দাঈ লিউয়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়,Read More


দেশ ও প্রবাস প্রতিনিধি নিয়োগ দিচ্ছে বিদেশবার্তা২৪ ডটকম

ডেস্ক রিপোর্ট: দেশ ও বিদেশের সংবাদমাধ্যম বিদেশবার্তা২৪ ডটকমে সারাদেশের বিভাগ, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায় এবং মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের যে কোন দেশে আমরা সৎ ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছি। আমাদের সাথে কাজ করতে গেলে কোন বয়সসীমা লাগবে না। নতুনদের আমরা হাতেকড়ি শিখাবো। অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে। আগ্রহীদের সিভি বা ব্যক্তিগত তথ্যসহ (ছবি, ই-মেইল এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমের) যোগাযোগ করতে পারবেন। আগ্রহীরা যেভাবে সিভি পাঠাবেন: news.bideshbartha@gmail.com এই মেইলে এছাড়াও হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে আবেদনপত্র পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার: +44 7572 005404, +8801739377545 ফেসবুকে পেইজ লিংক: https://www.facebook.com/bideshbartauk/


কাতারে লাল-সবুজের পতাকা হাতে নিয়ে দৌড়াবে বাংলাদেশী যুবক

নিজস্ব প্রতিবেদক, কাতার থেকে: মধ্যপ্রাচ্যের একমাত্র ধনী দেশ কাতারের মোবাইল নেটওয়ার্ক কোম্পানী ওরিদো( oredoo)  প্রতিবারের ন্যায় এবারও ১১তম ম্যারাথন প্রতিযোগীতার  আয়োজনের ঘোষনা করেছে। বিগত ১৫ জানুয়ারী(রবিবার) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘ওরেডু 2023 বাই দোহা ম্যারাথন’-এর প্রস্তুতির কথা ঘোষণা করেছিল যা  20 জানুয়ারী(শুক্রবার) অনুষ্ঠিত হবে। কাতার অ্যাথলেটিক ফেডারেশনের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ইভেন্টের ১১ তম প্রতিযোগীতায় অনলাইন নিবন্ধনের মাধ্যমে নির্বাচিত প্রায় ৮ হাজার জন দৌড়বিদদের সব বিভাগের জন্য প্রায় কাতারী ১মিলিয়ন  প্রাইজমানি প্রদান করবে। সেই প্রতিযোগীতায়  বিশ্বের বিভিন্ন দেশের  আন্তর্জাতিক রানারদের সাথে লাল সবুজের পতাকা হাতে নিয়ে একমাত্র বাংলাদেশী প্রতিযোগী হিসেবে ৪২Read More


বাবাকে কাঁধে নিয়ে ছেলের তাওয়াফ, মুগ্ধ করেছে যে দৃশ্য

ধর্ম ডেস্ক: আপন রবের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হলো মা-বাবার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তায়ালা মা-বাবাকে সম্মান ও তাদের প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন। কোরআনের নির্দেশ মেনে জন্মদাতা বাবাকে সম্মান প্রদর্শনের অনন্য এক দৃশ্য দেখা গেল এবার সৌদি আরবের মক্কার কাবা প্রাঙ্গণে।  মসজিদুল হারাম ও মসজিদে নববীর বিভিন্ন খবর প্রকাশ করা সাইট হারামাইন শরিফাইনের পেইজে আপলোড করা একটি ছবিতে দেখা গেছে, এক ছেলে তার বাবাকে কাঁধে নিয়ে তাওয়াফ করছেন। প্রকাশিত দৃশ্যে কাবার সামনে বাবাকে কাঁধে নিয়ে তাওয়াফ করা ছেলেকে আবেগে কান্না করতে দেখা গেছে। গত রোববার (১৫ জানুয়ারি) হারামাইন শরিফাইনেরRead More


নামাজে নারীদের পোশাক যেমন হবে

ধর্ম ডেস্ক: নারী পুরুষ সবার জন্য নামাজ ফরজ। নামাজে গড়িমসি করার কোনও সুযোগ নেই মুসলিমদের জন্য। নামাজ যেমন আল্লাহ তায়ালার ফরজ বিধান এর পাশাপাশি এটি মুসলিম ও অমুসলিমের মাঝে স্পষ্ট পার্থক্য তৈরি করে। নামাজের জন্য পোশাক ভাল ও পবিত্র হওয়া উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও।’ -(সূরা আ’রাফ ৩১) নারী পুরুষের প্রত্যেকের ওপর নামাজ ফরজ হলেও নামাজের সময় তাদের পোশাকে পার্থক্য রয়েছে। নামাজের বাইরেও নারী-পুরুষের পোশাকে স্পষ্ট পার্থক্য বিদ্যমান। নামাজে নারীদের পোশাক কেমন হবে এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলেমদেরRead More


বাধা সত্ত্বেও ইতালিতে অনিয়মিত অভিবাসীর আগমন বেড়েছে

নিউজ ডেস্ক: অনিয়মিত পথে অভিবাসীর ঢল ঠেকাতে নেভাল ব্লকেড বা জলপথ বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি৷ দেশটিতে এখন অভিবাসন বিরোধী সরকার ক্ষমতায়। নানাভাবে অভিবাসীর ঢল ঠেকানোর পদক্ষেপ নেয়া হচ্ছে। কিন্তু এতদসত্বেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছরের শুরু থেকেই হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন৷ গত বছরের দশ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে দেশটিতে অভিবাসনপ্রত্যাশীর আগমনের সংখ্যা তার আগের বছরের একই সময়ের তুলনায় দেড়গুণ বেড়েছে৷ জর্জা মেলোনির নেতৃত্বাধীন সরকারRead More