editor
যে গ্রুপের রক্তে স্ট্রোকের ঝুঁকি বেশি
স্বাস্থ্য ডেস্ক: সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরের প্রতিটি কোষে রক্ত সঞ্চালন প্রয়োজন। কারণ, এই রক্তের মাধ্যমেই শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছায়। তবে কোনো কারণে মস্তিষ্কের কোষে যদি রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, রক্তনালী বন্ধ হয়ে যায় বা ছিঁড়ে যায় তখনই স্ট্রোক হওয়ার ঝুঁকির সৃষ্টি হয়। বর্তমানে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি। তাইতো স্ট্রোক শব্দটা শুনলেই যেন প্রাণ আতঙ্কে শিউরে ওঠে। কিন্তু রক্তের গ্রুপ জানলে নাকি স্ট্রোক হওয়ার সম্ভাবনা কতটা তা আগেই বোঝা সম্ভব- এমনটাই দাবি করেছেন গবেষকরা। পিয়ার রিভিউ মেডিক্যাল জার্নাল নিউরোলজিতে প্রকাশিত একটি গবেষণাপত্রে এ সম্পর্কে জানানো হয়েছে।Read More
যুক্তরাজ্য প্রবাসী আলেম আশরাফ আলী আর নেই
নিউজ ডেস্ক: যুক্তরাজ্য প্রবাসী আলেম মাওলানা আশরাফ আলী সিকদার ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) সোমবার যুক্তরাজ্যের সময়ানুযায়ী সকাল সাড়ে ১০টায় এবং বাংলাদেশের সময়ানুযায়ী বিকেল সাড়ে ৪টায় ব্রাডফোর্ডের স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন এবং অগণিত শুভাকাক্সক্ষী ও ভক্তবৃন্দ রেখে গেছেন। মাওলানা আশরাফ আলী সিকদার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের যুক্তরাজ্য শাখার সভাপতি ছিলেন। তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা আশরাফ আলী সিকদারের ইন্তেকালে আমি গভীরভাবে শোকRead More
নিউইয়র্কে প্রবাসী ডেমক্র্যাটিক ক্লাবের সমাবেশ
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সংগঠন ‘নিউ আমেরিকান ডেমক্র্যাটিক ক্লাবের’ একাদশ বার্ষিক সমাবেশ স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মার্কিন প্রশাসন ও রাজনীতিতে জড়িত থাকা ও নাগরিকত্ব পাওয়া প্রবাসীদের ভোটার হিসেবে সক্রিয় থাকার অঙ্গীকারের কথা জানানো হয়। মোর্শেদ আলমের গড়া নিউ আমেরিকান ডেমক্র্যাটিক ক্লাবসহ ৩টি সংগঠনের বার্ষিক এ সম্মেলন থেকে মার্কিন প্রশাসন ও রাজনীতিতে জড়িত থাকা ও নাগরিকত্ব পাওয়া প্রবাসীদের ভোটার হিসেবে সক্রিয় থাকার অঙ্গীকারের কথা জানানো হয়। সভায় বক্তব্য দেন কংগ্রেসওম্যান ইভ্যাটি ডি ক্লার্ক, স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, ক্যাটালিনা ক্রুজ, স্টেট সিনেটর জনRead More
বিদেশে রপ্তানি হচ্ছে ‘মাহতাবপুরের শুঁটকি’
নিউজ ডেস্ক: প্রবাসে বসবাসকারী সিলেটীদের কারণে বিশ্বের বিভিন্ন দেশে শুঁটকির বেশ পরিচিতি আছে। স্বাদে-ঘ্রাণে অতুলনীয় বেশি থাকায় বিদেশে শুঁটকির কদরও রয়েছে। সিলেটের ছোট মাছের শুঁটকি দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। তবে ভারতে সিলেটের ছোট মাছের শুঁটকি’র চাহিদা বেশি রয়েছে। এদিকে বিদেশে শুঁটকির কদর বাড়ায় সিলেটেও শুঁটকি উৎপাদন আগের চেয়ে বেড়েছে। সিলেটের লামাকাজির শুঁটকি এখন বিশ্বময় পরিচতি। এখানে উৎপাদিত শুঁটকি রপ্তানি হচ্ছে লন্ডন-আমেরিকা-কানাডাসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এজন্য সিলেটের মাহতাবপুর দেশ-বিদেশে ‘শুঁটকি গ্রাম’ নামে পরিচিতি লাভ করেছে। সেখানে বছরে কোটি টাকার শুঁটকি উৎপাদিত হচ্ছে। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নেরRead More
পর্যটকদের মন কাড়ে ডিবির হাওরের লাল শাপলা
নিউজ ডেস্ক: সিলেট মানেই যেন নিসর্গের হাতছানি। কোথাও টিলার গায়ে চায়ের গাছের সবুজ চাদর, কোথাও পাথরের কাঠিন্যের মাঝে জলের শীতল পরশ, কোথাও বা জল-বৃক্ষের মিতালি। বাংলাদেশের উত্তরপূর্বের এই জনপদে নানা রূপে, নানা রঙে ধরা দিয়েছে প্রকৃতি। এমনই এক রূপের ডালি বিছানো রয়েছে সিলেটে জৈন্তাপুরের ডিবির হাওরে। লাল শাপলায় রঙিন হয়ে উঠে এখানকার চারটি বিল। শরতের শেষের ভাগ থেকে শীতজুড়ে লাল শাপলার বিলগুলো মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষণ করে। লাল শাপলার মাঝ দিয়ে নৌকা নিয়ে বেড়ানোর সময় মন যেন কোথায় হারিয়ে যেতে চায়। পর্যটনকেন্দ্র হিসেবে জৈন্তাপুর উপজেলার এখন মূল আকর্ষণ হয়েRead More
ভূমধ্যসাগর পাড়ি দেয়ায় বিশ্বে বাংলাদেশিরা তৃতীয়
নিউজ ডেস্ক: গত ২০১৬ সালের পর অনিয়মিত উপায়ে সর্বোচ্চ সীমান্ত পারপার ঘটেছে ২০২২ সালে। বিপজ্জনক উপায়ে সেন্ট্রাল ভূমধ্যসাগর দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পৌঁছানোর প্রচেষ্টায় বাংলাদেশিদের অবস্থান ছিল তৃতীয় ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে ফ্রন্টেক্স জানিয়েছে, গত বছর অনিয়মিত উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা ২০২১ সালের তুলনায় ৬৪ শতাংশ বেড়েছে৷ ২০২২ সালে মোট তিন লাখ ৩০ হাজার অনিয়মিত সীমান্ত পরাপার শনাক্ত করেছে ফ্রন্টেক্স, যা ২০১৬ সালের পর সর্বোচ্চ৷ টানা দ্বিতীয় বছর ধরে সীমান্তে অনিয়মিত প্রবেশের চেষ্টার সংখ্যা ব্যাপক হারেRead More
অসহায়দের ঘর দিচ্ছে ‘নাজির বাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’
নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের দুটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি ঘর পুনঃনির্মাণ করে দিচ্ছে সমাজসেবামূলক সংস্থা ‘নাজির বাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’। লালাবাজাররের ঝাজর ও জাফরাবাদ গ্রামে পাকা এ দুটি ঘর দিচ্ছে সংস্থাটি। ঝাজরের বশির মিয়া ও জাফরাবাদের লেবু মিয়াকে ঘর দুটি নির্মাণ করে দেওয়া হচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি বশির মিয়া ও লেবু মিয়ার বাড়িতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নাজির বাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি যুক্তরাজ্য প্রবাসী তহুর আলীর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা ব্যারিস্টার মনির হোসাইন। বিশেষRead More
একাকী ফরজ নামাজ আদায়ের জন্য ইকামত দিতে হবে?
ধর্ম ডেস্ক: আল্লাহ তায়ালা জামাতে নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। বর্ণিত হয়েছে, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো’ (সূরা : বাকারা : ৪৩)। অর্থাৎ জামাতে নামাজ আদায়কারীদের সাথে নামাজ আদায় করো। পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজই জামাতে আদায় করা সুন্নতে মুয়াক্কাদা, যা ওয়াজিবের সাথে তুলনীয় (অর্থাৎ এটি ওয়াজিবের কাছাকাছি) (মুসলিম, হাদিস : ১০৯৩)। শরিয়ত অনুমোদিত কোনো অপারগতা ছাড়া জামাতে শরিক না হওয়া বৈধ নয়। যে ব্যক্তি জামাত ত্যাগে অভ্যস্ত হয়ে যায়, সে গুনাহগার (আবু দাউদ, হাদিস : ৪৬৪)। কোনও কারণ ছাড়া জামাত পরিত্যাগ করতে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনRead More
মানত করে ভুলে গেলে যা করবেন
ধর্ম ডেস্ক: ইসলামে মানতের বিষয়টি পছন্দনীয় নয়। শরিয়ত মানতের পরিবর্তে নফল সদকার প্রতি উদ্বুদ্ধ করে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে। কেননা বিপদাপদ তাকে অতিক্রম করতে পারে না।’ (বাইহাকী, ৭৩৭৪)। মানতের ব্যাপারে নিরুৎসাহিত করা প্রসঙ্গে সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) একদিন আমাদের মানত করতে নিষেধ করেছেন। আর বলেছেন, মানত কোনো কিছুকে ফেরাতে পারে না। তবে মানতের মাধ্যমে কৃপণ ব্যক্তির সম্পদ বের করা হয়। (মুসলিম শরীফ, হাদীস নং- ৪৩২৫) এরপরেও যদি কেউ মানত করে তাহলে তা থেকে ফেরার কোন সুযোগ নেই। তাই মানত করাRead More
তুরস্কে সাত দিনে ২ হাজারের অধিক ‘অনিয়মিত অভিবাসীকে’ আটক
নিউজ ডেস্ক: তুরস্কে অভিযান চালিয়ে দুই হাজার দুইশ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ৷ গত ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করা হয়। তবে অভিযানে আটক অভিবাসীরা ঠিক কোন দেশে তা সরকারের পক্ষ থেকে জানানো হয়। এসময় এক হাজারের বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে তুর্কি মাইগ্রেশন ম্যানেজমেন্ট অধিদপ্তর৷ টুইটারে দেওয়া এক বার্তায় তুরস্কের মাইগ্রেশন ম্যানেজমেন্ট অধিদপ্তর জানায়, ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সময়ে দুই হাজার দুইশ ৬৯ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে৷ তাছাড়া ১৯ হাজার ৯৬৮জনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াRead More


