editor
এবার মাইক পেন্সের বাড়িতে মিলল গোপন নথি
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার করা হয়েছে। ট্রাম্প ও বাইডেনের পর মার্কিন সরকারের শীর্ষ পদে সেবা দেওয়া কর্মকর্তাদের বাড়িতে গোপন নথি মিলল। এর আগে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকেও বেশ কিছু গোপন নথি উদ্ধার করা হয়। বুধবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মাইক পেন্সের ইন্ডিয়ানার বাড়িতে একজন আইনজীবী ওই নথিগুলো আবিষ্কার করেন। পরে সেগুলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর কাছে হস্তান্তরRead More
মালয়েশিয়াগামীদের স্বাস্থ্য পরীক্ষা, অনুমোদিত ৩৪ মেডিকেল সেন্টারের তালিকা
নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে কর্মী ভিসায় মালয়েশিয়া যেতে ইচ্ছুকতের স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে ৩৪ টি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এর মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মীদের ১০ আঙুলের ছাপ ও অনলাইনে ছবি তুলে স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়। বর্তমানে ঢাকায় ৩০ টি, সিলেট ও চট্রগ্রামে ২টি করে প্রতিষ্ঠান মালয়েশিয়া গমনেচ্ছুকদের স্বাস্থ্য পরীক্ষা করছে। মালয়েশিয়াগামী কর্মীদের জন্য অনুমোদিত ৩৪ মেডিকেল সেন্টারের নাম ও ঠিকানা: ১. আল-ঘোফিলি মেডিক্যাল সেন্টার লিমিটেড ঠিকানা: ১৭৩, এ অ্যান্ড এ টাওয়ার, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১২১৯ ২. আল হুমাইরা হেলথ সেন্টার লিমিটেডRead More
ফজর পড়ার সময় সূর্যোদয় হলে নামাজ হবে?
ধর্ম ডেস্ক: হাদিসে ফজর নামাজ বিশেষভাবে জামাতে আদায়ের প্রতি উৎসাহিত করা হয়েছে। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত (নফল) নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল।’-(মুসলিম, হাদিস : ১৩৭৭) ফজর নামাজের সময় শুরু হয় সুবহে সাদিক হওয়ার সঙ্গে সঙ্গে। আর তা পড়তে হয় সূর্য ওঠার আগে। সুবহে সাদিক হলো- শেষ রাতে পূর্ব আকাশে লম্বা আকৃতির যে আলোর রেখার আভাস দেখা যায়। তা দেখা যাওয়ার পর থেকেRead More
কাতারে লাল সবুজের পতাকা বুকে নিয়ে ৪২কিমি ফিনিশার হলেন বাংলাদেশী যুবক
নিজস্ব প্রতিনিধি: কাতারে ‘দোহা ম্যারাথন বাই ওরিদো ২০২৩”( Doha Maraton by Ooredoo-2023) এ লাল সবুজের পতাকা বুকে ধারণ করে ৫ ঘন্টা সময়ে ৪২ কিমি ফিনিশার হলেন বাংলাদেশী যুবক সিলেটের কে. এম. সুহেল আহমদ। সম্প্রতি কাতারের মোবাইল নেটওয়ার্ক কোম্পানী ওরিদো( Ooredoo) প্রতিবারের ন্যায় এবারও ১১তম ম্যারাথন প্রতিযোগীতার সবচেয়ে বড় ইভেন্টটি আয়োজন করেছিল। কাতার অ্যাথলেটিক ফেডারেশনের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ইভেন্টের ১১ তম প্রতিযোগীতায় অনলাইন নিবন্ধনের মাধ্যমে নির্বাচিত প্রায় ৮ হাজার জন দৌড়বিদদের সব বিভাগের জন্য প্রায় কাতারী ১মিলিয়ন প্রাইজমানি প্রদান করা হয়। সেই প্রতিযোগীতায় বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক রানারদের সাথে লালRead More
দেওকলস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন
নিউজ ডেস্ক: বিশ্বনাথের দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক সমশীদ খান (১ম অধিবেশন) ও গভর্নিং কমিটির সভাপতি আব্দুল গনির (২য় অধিবেশন) সভাপতিত্বে, প্রাক্তন শিক্ষার্থী ও কলেজ ফাউন্ডার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রেজারার আজম খান এবং প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক আব্দুল মোমিন মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. জামাল উদ্দিন ভূইয়া বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থায় চলমান বাণিজ্যের আড়ালে দীর্ঘ ৫০ বছর ধরেRead More
বিশ্বনাথের রামপুর মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: বিশ্বনাথের রামপুর ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাজিদুর রহমান সুহেলের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহেরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মরতুজ আলী আমানতপুরী, মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা আবুল হোসাইন আল ফারুকী, মাওলানা কামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহেরী বলেন ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ধর্ম নিরপেক্ষতাবাদিরা ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগান দিয়ে মুমিনদেরকে বিভ্রান্ত করতে চায়। তিনি বলেন, এই শ্লোগান কখনও মুমিনের শ্লোগানRead More
যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলায় নিহত অন্তত ৯
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়া ও আইওয়া অঙ্গরাজ্যে পৃথক বন্দুক হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশকয়েকজন। নিহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী। স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) পৃথক তিনটি গোলাগুলির ঘটনায় এসব প্রাণহানি হয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং আইওয়া অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার পৃথক এই ঘটনা ঘটে। চীনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত একটি নৃত্য অনুষ্ঠানে বন্দুক হামলার ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল। লস অ্যাঞ্জেলেসের ওই ঘটনায় ১১ জন নিহত হয়েছিলেন। এএফপি বলছে, ক্যালিফোর্নিয়াRead More
আন্তর্জাতিক মানবপাচার চক্রের কুখ্যাত নেতা তারিক গ্রেপ্তার
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মানবপাচার চক্রের কুখ্যাত নেতা তারিক নামিককে গ্রেপ্তারের দাবি করেছে ব্রিটেন সরকার। প্রায় দুই হাজার কুর্দি অভিবাসীকে অবৈধভাবে ইউরোপ ও যুক্তরাজ্যে পাচারের অভিযোগ ২০২২ সালের ডিসেম্বরে দোষী সাব্যস্ত হন তারিক নামিক। শনিবার এই তাকে গ্রেপ্তারের কথা জানায় লন্ডন কর্তৃপক্ষ। এর আগে গেল বছর ২০২২ সালের ডিসেম্বরে প্রায় দুই হাজার কুর্দি অভিবাসীকে ইউরোপে ও যুক্তরাজ্যে পাচারের অভিযোগে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তারিক নামিক। গত বছরের ৯ ডিসেম্বর এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত পাঁচ মানবপাচারকারীকে সাজা দেন আদালত। প্রধান আসামি ৪৫ বছর বয়সি তারিক নামিককে আট বছরের কারাদণ্ড দেয়া হয়।Read More
বৈধ অভিবাসীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ইতালি
নিউজ ডেস্ক: অবৈধ পথে অভিবাসন ঠেকাতে বেশি পরিমাণে বৈধ অভিবাসী নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতালির সরকার৷ রবিবার কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সামেহ শুকরির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাইয়ানি। তিনি বলেন, মিশরসহ অন্যান্য দেশ থেকে আরো বেশি সংখ্যক অভিবাসী নিতে প্রস্তুত ইতালি৷ এই লক্ষ্যে একটি পাইলট প্রকল্পের কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তাইয়ানি৷ প্রকল্পের আওতায় বিদেশিদের ইতালিতে শিক্ষা ও প্রশিক্ষণ নেয়ার সুযোগ প্রদানের কথা বলা হয়৷ যদিও প্রকল্পের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি তিনি। এদিকে মিশরের সহযোগিতায় লিবিয়াতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনার লক্ষ্যে কাজ করার চেষ্টাRead More
তুর্কি সীমান্তে আড়াই লাখ অভিবাসনপ্রত্যাশীর প্রবেশ ঠেকিয়েছে গ্রিস
নিউজ ডেস্ক: গেল বছর ২০২২ সালে সীমান্তরক্ষীরা তুরস্কে সীমান্তে দিয়ে দুই লাখ ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে গ্রিসে ঢুবতে বাধা দিয়েছে৷ একই সাথে এই বছরে দেড় হাজার মানবপাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গ্রিক সরকার। তবে তুরস্কের দাবি, অভিবাসনপ্রত্যাশীরা যদি আশ্রয় পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে তাদেরকে ফেরত পাঠানো আইনের লঙ্ঘন৷ মূলত যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তান থেকে অনেক শরণার্থী তুরস্কে হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ গত বছরের অক্টোবর মাসে সীমান্ত থেকে ৯২জনকে আহত ও নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়৷ উদ্ধার হওয়াদের বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক৷ সীমান্তে বেড়া স্থাপন গ্রিসেরRead More


