Main Menu

editor

 

লিভার সুস্থ রাখতে খাবারের তালিকায় রাখুন এই ৭ খাবার

লাইফস্টাইল ডেস্ক: লিভারের অসুখের জন্য আমাদের নানা ভুল অভ্যাস অনেকাংশে দায়ী। বিশেষ করে ভুল খাবার নির্বাচন ও সঠিক উপায়ে না খাওয়া এর মধ্যে অন্যতম। বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ঠিক সময়ে খাবার না খাওয়া, হাত না ধুুয়ে খাওয়ার মতো অভ্যাস থাকলে তা বাদ দিন। সেইসঙ্গে বাদ দিতে হবে দীর্ঘ সময় না খেয়ে থাকা, ঘুমে অনিয়ম করার মতো অভ্যাসও। কিছু খাবার আছে যেগুলো আপনার লিভার ভালো রাখতে সাহায্য করতে পারবে। চলুন জেনে নেওয়া যাক তেমন ৭টি খাবার সম্পর্কে- ওটস যেসব খাবার ভালো হজমে সাহায্য করে তার মধ্যে অন্যতম হলো ‍ওটস। ওটসে থাকেRead More


আফ্রিকায় ১১ হাজার কোরআন বিতরণ তুরস্কের

ধর্ম ডেস্ক: আফ্রিকা মহাদেশে পবিত্র কোরআনের ১১ হাজার ২১৫ কপি বিতরণ করেছে তুরস্ক। ২০২২ সালে অঞ্চলটিতে এই বিপুল পরিমাণ কোরআনের কপি বিতরণ করা হয়। তুরস্কভিত্তিক বেসরকারি সেবা সংস্থা দ্য ফাউন্ডেশন অব হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডমস অ্যান্ড হিউম্যানিট্রিয়ান রিলিফ (আইএইচএইচ) কোরআনের কপিগুলো বিতরণ করে। গত রবিবার এক বিবৃতিতে কোরআনের বিপুল পরিমাণ কোরআনের কপি বিতরণের কথা জানায় সংস্থাটি। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে চেচনিয়া, ফিলিস্তিন, কসোভো ও সিরিয়ার মতো যুদ্ধ, ভূমিকম্প, ক্ষুধা ও সংঘাত বিরাজমান অঞ্চলগুলো মানবিক ত্রাণ দিয়ে আসছে ইস্তাম্বুলভিত্তিক আইএইচএইচ সংস্থাটি। এর ত্রাণকাজের মধ্যে রয়েছে খাদ্য সহায়তা প্রদান, শিক্ষা, স্বাস্থ্যRead More


পাতলা ঝোল ঘন করার ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক: পাতলা ঝোল ঘন করার ৫ উপায় সবার রান্না সমান ভালো হয় না। যারা রান্না খুব বেশি ভালো করতে পারেন না, তারা রাঁধতে গিয়ে কিছু ভুল করেই ফেলতে পারেন। বিশেষ করে ঝোলের তরকারি রান্না করার সময় ঝামেলা বাঁধে বেশি। ঝোল এত বেশি পাতলা হয় যে তা খাওয়াই মুশকিল হয়ে যায়। এদিকে ঝোল ঘন হলে সেই তরকারি খেতে বেশি সুস্বাদু লাগে। ঝোল পাতলা হয়ে গেলে তা ঘন করার আছে কিছু উপায়। চলুন জেনে নেওয়া যাক- কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন তরকারির ঝোল ঘন করার কাজে সাহায্য করতে পারে কর্নফ্লাওয়ার। ঝোল পাতলা হয়েRead More


সাকলাইন মুস্তাকের মেয়েকে বিয়ে করলেন শাদাব

স্পোর্টস ডেস্ক: কিছুটা চুপচাপই বিয়ে সারলেন পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। বিশেষ কাউকেই আমন্ত্রণ জানাননি তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’পরিবারের হাতে গোনা কয়েকজন। বিয়ে নিয়ে বিশেষ হইচই চাননি ২৪ বছরের অলরাউন্ডার। হইচই চাননি তার শ্বশুর সাকলাইন মুস্তাকও। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের মেয়ে সানা সাকলাইনকে বিয়ে করেছেন এই মুহূর্তে পাকিস্তানের সেরা অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের কথা জানিয়েছেন শাদাব। তিনি বলেন, বিয়ে সেরে ফেললাম। এই দিনটা আমার জীবনে খুব বড়। জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। আশা করি আমার স্ত্রী ও পরিবারের পছন্দকে আপনারা সম্মান করবেন। সকলে আমাদের ভালবাসা নেবেন। তিনিRead More


তাকওয়া অর্জন করবেন যেভাবে

মুযযাম্মিল হক উমায়ের, অতিথি লেখক: তাকওয়া মানে সতর্ক ও সচেতন থাকা। বান্দা সতর্ক থাকবে কিছুতেই যেন গুনাহের কাজ সংঘটিত না হয়; আর নেক আমল কিছুতেই যেন না ছোটে। তাকওয়ার বৈশিষ্ট্য হল, গুনাহ হয়ে গেলে মনে অনুতাপ জাগে, আল্লাহর ভয় জাগে এবং এই উপলব্ধি জাগে যে, আমি আমার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছি। তখন সে ব্যাকুল হয়ে আল্লাহর দিকে ফিরে যায়। তওবা করে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহRead More


ক্যালিফোর্নিয়ায় আবারও গুলির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক: লস অ্যাঞ্জেলসে হামলার ৪৮ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও আইওয়াতে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়াতেই ৭জন মারা যায়। সোমবার স্যান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে হাফ মুন বে শহরে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। শহরটিতে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন নিহতের পর সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে স্যান মাটেও কাউন্টি শেরিফের দপ্তর। স্যান ফ্রান্সিসকো ক্রনিকল শেরিফ দপ্তরের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর এক ডেপুটি স্যান মাটেও কাউন্টি শেরিফ বিভাগের একটি সাবস্টেশনেরRead More


ই-পাসপোর্ট কিভাবে করবেন, দেশের বাইরে থেকে নবায়নের উপায় কী

নিউজ ডেস্ক: একজন প্রবাসী বা অভিবাসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট। বিদেশে অভিবাসনের পাশাপাশি দেশে প্রত্যাবর্তনের জন্য একমাত্র অবলম্বন এই পাসপোর্ট। তাই সেই দেশে থাকার মুহূর্তগুলোতে পাসপোর্টের কার্যকারীতার ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখা উচিত। বর্তমানে বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হওয়ার সঙ্গে সঙ্গে বাইরের দেশের দূতাবাসগুলোতেও ধীরে ধীরে শুরু হচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম। পাসপোর্টের নবায়নকারীদের দেয়া হচ্ছে নতুন ই-পাসপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের দেশের বাইরে থেকে পাসপোর্ট নবায়ন করার উপায় জেনে নেয়া যাক। ই-পাসপোর্ট-এর জন্য আবেদনের যোগ্যতা বাংলাদেশে অবস্থানকারী পাসপোর্টধারীদের ন্যায় বিদেশ- বিভুঁইয়ে থাকা বাংলাদেশিদেরকেও পাসপোর্ট নবায়ন এবং নতুন ই-পাসপোর্ট আবেদনের জন্য একই পদ্ধতি অবলম্বন করতেRead More


গেল বছর রোমানিয়ায় ১৩০০’র বেশি বাংলাদেশির আশ্রয় আবেদন

নিউজ ডেস্ক: রোমানিয়ার ভূখণ্ডে বা সীমান্তে যে কোনো বিদেশি চাইলে আইন অনুযায়ী আশ্রয়ের আবেদন করতে পারেন। একজন ব্যক্তি যে মুহূর্ত থেকে লিখিত বা মৌখিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তার ইচ্ছা প্রকাশ করেন, সেই মুহূর্ত থেকে তাকে আশ্রয়প্রার্থী হিসাবে বিবেচনা করে রোমানিয়া কর্তৃপক্ষ। গত বছর ২০২২ সালে রোমানিয়ায় ১২ হাজার ৩০০টিরও বেশি আশ্রয় আবেদন নিবন্ধিত হয়েছে। ইউক্রেনীয়দের পর দেশটিতে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন করেছেন যথাক্রমে ভারত, বাংলাদেশ, সিরিয়া ও পাকিস্তানের নাগরিকেরা। সর্বমোট এক হাজার ৩৬৪ জন বাংলাদেশি ২০২২ সালে রোমানিয়ার আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন। গত ১৭ জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে রোমানিয়া জেনারেলRead More


সাগরে জীবন বাঁচিয়ে ফৌজদারি মামলার কোপে উদ্ধারকারীরা

নিউজ ডেস্ক: গ্রিসে অনুসন্ধান ও উদ্ধার স্বেচ্ছাসেবী সারাহ মার্ডিনি এবং শন বাইন্ডারের বিরুদ্ধে একটি মামলা আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু মানবিক সহায়তাকে অপরাধ হিসাবে দেখানোর বিষয়টি বন্ধ করতে হাজারো অনুরোধ সত্ত্বেও ইউরোপ জুড়ে শত শত লোক মানব পাচারের মতো অভিযোগের মুখোমুখি হচ্ছে। এই নিয়ে ইনফোমাইগ্রেন্টসের বিস্তারিত প্রতিবেদন। ২০১৫ সালে সিরীয় শরণার্থী সারাহ মার্ডিনি এবং তার বোন ইউসরা তাদের নৌকাটি ডুবে যাওয়ার সময় সমুদ্রে ঝাঁপ দেন। সিরিয়া থেকে ইউরোপে পালিয়ে আসছিলেন তারা। সেইসময় গ্রিক দ্বীপ লেসবসের তীরে যাওয়ার জন্য তিন ঘণ্টারও বেশি সময় ধরে তারা সাঁতার কেটেছিলেন। জার্মানিতে এসে পরিবারের সঙ্গেRead More


‘আমি মইরা যাইমু গো আম্মা’; সৌদিতে তরুণীর আর্তনাদ

নিউজ ডেস্ক: সৌদি আরবে কর্মী ভিসায় গিয়ে ফের নির্যাতনের শিকার হচ্ছেন এক তরুণী। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ওই তরুণী ইতোমধ্যে নির্যাতনের কথা জানিয়ে বাড়িতে করা ভিডিও কল করেছেন। তার করা ভিডিও কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাত্র ২৬ সেকেন্ডের ওই ভিডিও কলে নির্যাতিতা তরুণীকে বলতে শোনা যায় ‘ও আম্মা আমারে যে মাইর মারে গো আম্মা, আমারে চুলে ধইরা টানে গো আম্মা, আমি মইরা যাইমু গো আম্মা।’ জানা গেছে, ভুক্তভোগী তরুণী চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামের মেয়ে। গেল বছর ২০২২ সালের ২১ ডিসেম্বর ঢাকার একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান ওই তরুণী।Read More