Main Menu

editor

 

মসজিদে নববীতে রমজানের প্রস্তুতি শুরু

ধর্ম ডেস্ক: রমজানে মসজিদে নববীতে নারীদের ইফতার ও অন্যান্য ইবাদতের সুবিধার জন্য এখন থেকে প্রাথমিক প্রস্ততি নেওয়া শুরু হয়েছে। এর মাধ্যমে রমজান মাসে মসজিদে নববীতে ইবাদত পালনের ক্ষেত্রে নারীদের প্রদত্ত সবধরনের সেবার মান উন্নয়ন করা উদ্দেশ্য। মসজিদে নববীতে মহিলাদের সেবা বিষয়ক সহকারী সেক্রেটারি, হানান আল-আরাভি এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে।তিনি মসজিদে নববীতে নারীদের ইফতার ও জিয়ারতের শর্ত, নিয়ন্ত্রণের পদ্ধতী সম্পর্কে জানিয়েছেন। আল-আরাভি সেবার মান বাড়ানোর উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি মসজিদে নববীতে মহিলাদের পরিষেবা প্রদানে অবদান রাখা সেক্টর এবং অলাভজনক সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার প্রশংসাRead More


মালয়েশিয়া যাওয়ার খরচ কমাতে কাজ চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিদেশবার্তা২৪ ডেস্ক: জনশক্তি নিয়ে সমস্যা আছে বলে জানিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রবাসীরা যাতে দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সচেতন থাকতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে আমরা তা সমাধানের জন্য ব্যবস্থা নিয়েছি। মালয়েশিয়ায় লোক পাঠাতে যে বেশি টাকা নেওয়া হচ্ছে, তাও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে আলোচনা শেষে এসব বলেন ইমরান আহমেদ। মালয়েশিয়া যেতে কোনো খরচ লাগে না; তারপরও আড়াই থেকে তিন লাখ করে টাকা নেওয়া হচ্ছে। এ জায়গাটাRead More


৪ বাংলাদেশি ও ২ ভারতীয়কে ‘ডিপোর্ট’ করল রোমানিয়া

বিদেশবার্তা২৪ ডেস্ক: অনিয়মিত পথে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টার দায়ে রোমানিয়া থেকে চার বাংলাদেশি ও দুইজন ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশে ‘ডিপোর্ট’ (ফেরত) করা হয়েছে। একই সাথে এসব অভিবাসীকে আগামী পাঁচ বছরের জন্য রোমানিয়া ও শেনজেন জোনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোমানিয়া থেকে অনিয়মিত উপায়ে শেনজেন সীমান্তে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বুখারেস্ট কর্তৃপক্ষ। ২০২২ সালের ধারাবাহিকতায় নতুন বছরের শুরু থেকেই হাঙ্গেরি সীমান্তে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) ২০ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির আরাদ অঞ্চলের অভিবাসন কর্মকর্তারা ১৯Read More


দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশীর

বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আল আইনে দুই প্রবাসী বাংলাদেশি গত ২৩ জানুয়ারি সোমবার রাতে আল আইন-দুবাই রোডে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের অপর তিন সফরসঙ্গী আহত হয়ে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় নিহত দুজন হলেন চট্টগ্রামের আসকার দিঘির দক্ষিণ পাড়ের মৃত মধুসূদন দে’র পুত্র প্রদীপ কুমার দে (৫১) ও চট্টগ্রাম জেলার পটিয়ার শান্তিরহাট থানামহিরা কানারপুল গ্রামের মোহাম্মদ সাঈদ খান এর পুত্র মোহাম্মদ জসীম উদ্দীন (৩৭)। আহত মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ হাসান ও দিদারুল আলম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। জানা যায়, গত ২৩ জানুয়ারি রাতে নিহত প্রদীপ ও জসীমRead More


ইইউর সহায়তায় আশ্রয়প্রার্থীদের বাইরে পাঠাতে চায় ডেনমার্ক

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আশ্রয়প্রার্থীদের বাইরের কোন দেশে পাঠাতে চায় ডেনমার্ক। একক কোন সিদ্ধান্তে নয় বরং ইইউ’র অন্যান্য দেশকে পাশে নিয়ে আশ্রয়প্রার্থীদের ইউরোপের বাইরের কোনো দেশে পাঠাতে চায় দেশটি। তাই রুয়ান্ডার সঙ্গে এই সংক্রান্ত আলাপ স্থগিত করেছে ডেনমার্ক কর্তৃপক্ষ। স্ক্যান্ডিনেভিয়ান দেশটির সর্বশেষ সামাজিক গণতন্ত্রী সরকার আশ্রয়প্রার্থীদের ইউরোপের বাইরের কোনো দেশে তৈরি আশ্রয়কেন্দ্রে পাঠানোর পরিকল্পনা করেছিল৷ ২০২১ সালে এই সংক্রান্ত আইন গৃহীত হলেও কোনো দেশে এসব কেন্দ্র তৈরি করা হবে তা নির্দিষ্ট করা হয়নি৷ তাছাড়া সেই আইনে আশ্রয়ের আবেদন গৃহীত হওয়ার পরও সেই ব্যক্তিকে ডেনমার্ক না এনে সেদেশেই রাখার পরিকল্পনাRead More


মুফতি শহিদুল ইসলামের জানাজা পড়ালেন বায়তুল মুকাদ্দাসের ইমাম

ধর্ম ডেস্ক: আল মারকাজুল ইসলামীর (এএমআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেছেন ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসের ইমাম শায়খ আলী ওমর আল আব্বাসি। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ফরিদুল হক চৌধুরী, বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন, মুফতি শহিদুল ইসলামের ছেলে হামজা শহিদুল, মাওলানা আসাদুল্লাহিল গালিব, মাওলানা জালালুদ্দীন, মাওলানা মাহদুলুন হাসানসহ আরও অনেকে। এর আগেRead More


কুয়েতে শীতকালে বসে হাঁস-মুরগি ও কবুতরের হাট

বিদেশবার্তা২৪ ডেস্ক: কুয়েতের আবদালিতে শীতের আগমনে জমে উঠেছে সাপ্তাহিক হাঁস, মুরগি ও কবুতরের কেনাবেচা। সৌদি ও ইরাক সীমান্তবর্তী ঘেঁষা মরু অঞ্চল আবদালিতে বসে হাঁস, মুরগি ও কবুতরের এ হাট। শীতকালে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এ হাট বসে। গ্রীষ্মকালে দেশটিতে প্রচণ্ড গরম থাকে। মরু অঞ্চলে গরমের তাপমাত্রা আরো বেশি হওয়ার কারণে বন্ধ থাকে এই হাট। ভারত, মিশরসহ প্রবাসী বাংলাদেশিরা এ হাটে কেনাবেচা করে থাকেন। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে বেচাবিক্রি চলে। এ অঞ্চলের খামারিরা বিভিন্ন ধরনের হাঁস, মুরগি ও কবুতর এ হাটে বিক্রি করতে নিয়ে আসে। স্থানীয়Read More


ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ এর কারখানা পরিদর্শন

নিউজ ডেস্ক: সিলেটের কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মিঃ চার্লস হোয়াইটলি’র নেতৃত্বাধীন একটি পরিদর্শক টীম। বুধবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমা গোটাটিকরস্থ কারখানা পরিদর্শনকালে টীমের সাথে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টও টুমো পটিআইনেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, এজিএম-প্রোডাকশন সৈয়দ মনজুর রাশেদ, এক্সিকিউটিভ ফাইয়াজ আলীম চৌধুরী ও আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কারখানা পরিদর্শন শেষে একটি ইইউ রাষ্ট্রদূত সহ পরিদর্শক টীমের সাথে আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তাবৃন্দের একRead More


ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজে মন্থরগতি

নিউজ ডেস্ক: অনিশ্চয়তার মধ্যে পড়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের কাজ। আন্তর্জাতিক বিমানবন্দর উপযোগী জেট ফুয়েল ডিপো ও পূর্ণাঙ্গ টার্মিনাল ভবন নির্মাণসহ ২ হাজার ৩০০ কোটি টাকার মেগা প্রকল্পটির নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। অথচ এখন পর্যন্ত বিমানবন্দরের মূল টার্মিনাল ও কার্গো ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র ৭ শতাংশ। প্রথম দফায় প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়। দ্বিতীয় দফা মেয়াদ শেষ হতেও আর মাত্র পাঁচ মাস বাকি। এর সঙ্গে বেড়েছে ব্যয়ও। কিন্তু কাজ বাড়ছে না। অথচ প্রকল্পের কাজ শুরু করার আগেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)Read More


যে শহরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহর। বর্তমানে শহরটির তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। সিএনএনের খবরে বলা হয়, শহরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা নিজেদের উষ্ণ রাখতে বাড়তি ব্যবস্থা নিচ্ছেন। শহরটির ক্ষেত্রে জানুয়ারি সবচেয়ে ঠান্ডা মাস। অন্যতম শীতলতম স্থান হওয়ায় শহরের বাসিন্দারা এমনিতেই হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বসবাস করতে অভ্যস্ত। শহরটির এক বাসিন্দা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় তার পরনে ছিল দুটি চাদর, একাধিক স্তরের হাতমোজা, টুপি ও হুড। ইয়াকুৎস্ক শহরের ওই বাসিন্দা বলেন, আপনি এই ঠান্ডার সঙ্গেRead More