editor
প্রবাসীদের সহায়তায় দেশে এল শরিফের মরদেহ
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালদ্বীপ প্রবাসীদের সহায়তায় শরিফের মরদেহ দেশে আনা হয়েছে। প্রবাসী বাংলাদেশী মো. শরিফ উদ্দিন (৩৩) পাসপোর্ট নাম্বার EB0517780, গত সোমবার (২৩, জানুয়ারি) জ্বর এবং পেটের ব্যাথা নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার আশঙ্কাজনক দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দ্রুত মালদ্বীপের (আর-মিধু) আইল্যান্ড থেকে (আর-উনগুফারু) আইল্যান্ড হাসপাতালে স্থানান্তর করেন। আর-উনগুফারু আইল্যান্ডের হাসপাতালে পুনরায় ভর্তির কিছুক্ষণের মধ্যে মো. শরিফ উদ্দিন মারা যান। শরিফ উদ্দিন চাঁদপুর জেলার, কচুয়া উপজেলার, নাসিরপুর গ্রামের ফকির বাড়ির মরহুম আলী আকবরের কনিষ্ঠ পুত্র। তার বাড়িতে অসুস্থ মা এবং স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। মরহুমেরRead More
দুই ভারতীয় মানব পাচারকারীকে কারাদণ্ড দিল ফ্রান্স
নিউজ ডেস্ক: ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পর্তুগাল থেকে বেলজিয়ামে ৩২০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে পাচারের অভিযোগে ২ ভারতীয় পাচারকারীকে দশ মাসের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত এ দুই পাচারকারীকে পাঁচ বছরের জন্য ফ্রান্সে প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর সকাল সাড়ে পাঁচটায় ফরাসি-স্প্যানিশ সীমান্তের বিরিয়াতো টোলবুথে ফরাসি পুলিশের জেন্ডারমেরি শাখার একটি দল ১৩ জন অনিয়মিত অভিবাসীসহ অভিযুক্ত দুই ভারতীয় পাচারকারীকে আটক করে। এসময় একটি কাভার্ড ভ্যানও আটক করা হয়েছিল। ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার, ফ্রান্সের বায়োন অঞ্চলের আদালত মানবপাচারের অভিযোগে এই দুই অভিযুক্তকে দশ মাসেরRead More
স্লোভেনিয়ায় ২০২২ সালে অনিয়মিত অভিবাসী বেড়েছে তিনগুণ
নিউজ ডেস্ক: ইউরোপের দেশ স্লোভেনিয়ায় ২০২২ সালে অভিবাসী এবং শরণার্থীদের আগমন উল্লেখযোগ্যহারে বেড়েছে৷ দেশটির জাতীয় পুলিশের পরিসংখ্যান অনুসারে, গত বছর ৩২ হাজারের বেশি মানুষ অনিয়মিতভাবে দেশটিতে প্রবেশ করেছেন৷ এই সংখ্যা ২০২১ সালের তুলনায় তিনগুণ বেশি৷ স্লোভেনিয়ার কেন্দ্রীয় পুলিশ প্রশাসনের প্রকাশ করা পরিসংখ্যানে বলা হয়েছে, ভিসা ছাড়া দেশটিতে আটকে পড়া অভিবাসী এবং শরণার্থীদের সংখ্যা ৩২ হাজারের বেশি৷ আটকানো হয়েছে এমন অভিবাসীর সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে৷ ২০২১ সালে মোট ১০ হাজার ১৯৮ জনকে আটকানো হয়েছিল৷ আটক হওয়া অভিবাসীদের অধিকাংশই আফগানিস্তান, ভারত, বুরুন্ডি এবং কিউবার নাগরিক৷ বুরুন্ডি এবং কিউবার নাগরিকদের ক্ষেত্রে বিষয়টি সহজRead More
একই পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ, স্ত্রীর অনুপ্রেরণার কথা জানালেন স্বামী
নিউজ ডেস্ক: ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবনব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে মাদারীপুরের কালকিনি উপজেলায় একই পরিবারের ৪ জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এফিডেভিট করে তারা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। শুক্রবার জুম্মার নামাজের পর তাদের জন্য বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা যায়, পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের অশোক মিত্র (৬৫) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বৃহস্পতিবার স্বপরিবারে আদালতে গিয়ে নাম পরিবর্তনে করে আবদুল্লাহ এবং স্ত্রীRead More
প্রায় ১৩ হাজার অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে জার্মানি
নিউজ ডেস্ক: ২০২২ সালে আশ্রয় চাওয়া প্রায় ১৩ হাজার অভিবাসনপ্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে জার্মান সরকার৷ এসব অভিবাসী কেউ কেউ বহিষ্কারের আদেশ পেয়েছেন কিংবা থাকার অনুমতির মেয়াদ ফুরিয়ে গিয়েছে৷ তাছাড়া এমনও অনেকে আছেন যারা কখনোই আইন অনুযায়ী জার্মানিতে থাকার অনুমতি পাবেন না৷ জার্মান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ২০২২ সালে মোট ১২ হাজার ৯৪৫জন অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠানো হয়েছে৷ ফেরত পাঠানোর এই সংখ্যা তার আগের বছরের তুলনায় কিছুটা বেশি। এর আগের বছর ২০২১ সালে মোট ১১ হাজার ৯৮২ জনকে ফেরত পাঠানো হয়েছিল৷ তবে ২০২০ সালে মোট ২২ হাজার অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফেরত পাঠানোRead More
ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলায় নিরাপত্তা প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে অবস্থিত আজারবাইজান দূতাবাস দুর্বৃত্তদের হামলায় আইন প্রয়োগকারী কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্সে জানায়, হামলা প্রতিহত করতে গিয়ে দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আজারবাইজানের আইন প্রয়োগকারী এক কর্মকর্তা নিহত এবং একজন আহত হয়েছেন। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামলাকারী নিরাপত্তা বেষ্টনী পোস্ট ভেদ করে একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে নিরাপত্তার প্রধানকে হত্যা করেছে।এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে কিনা তা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার কারণ অনুসন্ধানেRead More
জেনেভায় বাংলাদেশিদের পিঠা উৎসব
বিদেশবার্তা২৪ ডেস্ক: সুইজারল্যান্ডের জেনেভায় বাংলা পাঠশালায় নানা আয়োজনে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে হরেক রকম পিঠা, সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন বাংলাদেশিরা। পুনর্গঠিত বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশনের (বিএসসিএ) আয়োজনে জেনেভায় বসবাসরত বাঙালি পরিবারগুলো উৎসবে অংশগ্রহণ করে। বিএসসিএসের সভাপতি রিয়াজুল হক ফরহাদের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক এহতেশামুল হকের সঞ্চালনায় আরিনুল হক এবং ফারানা হকের সার্বিক সহায়তায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বাংলা পাঠশালার শিক্ষার্থী মাদিহা, নিতু, আফসার, দিলারা, সুনিষ্কা, বিভোর, রোদেলা এবং অতিথি শিল্পীরা। জেনেভা পাঠশালা ২০১৩ সাল থেকে প্রবাসীRead More
লিবিয়ায় নৌকাডুবিতে ৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ আরও ৫৮
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের নৌকা লিবিয়ায় ডুবে গেছে। এতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট ৫৮ জন অভিবাসীর খোঁজে সন্ধান চালাচ্ছে। ওই নৌকাটিতে ১৫০ জন অভিবাসী ছিলেন বলে জানা গেছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, বুধবার (২৫ জানুয়ারি) লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত আটজন অভিবাসী প্রাণ হারিয়েছেন৷ আরো ৫৮ জন অভিবাসী এখনো নিখোঁজ। নৌকাটিতে কমপক্ষে ১৫০ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে ৮৪ জন বেঁচে গিয়েছেন৷ লিবিয়ান রেড ক্রিসেন্টের মুখপাত্র তৌফিক আল-শুকরি জানিয়েছেন, অভিবাসীদের জন্য রাষ্ট্র পরিচালিত আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার ত্রিপোলির রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বেRead More
মিলানে অভিবাসনপ্রত্যাশীদের সাথে পুলিশের উত্তেজনা, সাহায্যের আহ্বান
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির মিলান শহরে আশ্রয়ের আবেদন জানাতে প্রতিদিন ভিড় জমাচ্ছে বিপুল বিদেশী। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কর্মকাণ্ডে অভিবাসন প্রত্যাশীদের বচসা উত্তেজনায় রুপ নেয়। সম্প্রতি বিদেশীদের বিক্ষোভ সামলাতে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে পুলিশের। গোটা ইতালি থেকে অভিবাসীরা প্রতি সপ্তাহে পুলিশের দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট নিতে আসে। পুরো পরিস্থিতি মোকাবিলায় মিলানের পুলিশ সংগঠন শহরের সদর দপ্তরের কর্মকর্তাদের সাহায্যের আহ্বান জানিয়েছে। মিলানের এসআইএলপি সিজিআইএল পুলিশ ইউনিয়নের প্রাদেশিক সেক্রেটারি পিয়েত্রো ব়ান্দাজ্জো সমালোচনা করে বলেন, ‘‘মিলানে পুলিশের অভিবাসন বিভাগের নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কোনো সমাধান করা হয়নি।’’ তার কথায়, ‘‘এই পরিস্থিতিতে কাজ করা যায় না৷Read More
বাংলাদেশসহ ৩ দেশের বিরুদ্ধে ভিসা বিধি-নিষেধ আরোপ করতে চায় ইইউ
বিদেশবার্তা২৪ ডেস্ক: অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবর্তন বাড়ানোর জন্য একটি নতুন কৌশলের আশ্রয় নিয়েছে ইউরোপীয় কমিশন। যারা ইউরোপীয় ইউনিয়নে থাকার যোগ্য নন, তাদের অবশ্যই তাদের মূল দেশে ফেরত পাঠাতে হবে। এ লক্ষ্যে ইইউ সদস্য দেশগুলিকে একযোগে কাজ করার পাশাপাশি ফ্রন্টেক্সের মতো সংস্থাকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপে আশ্রয়ের অধিকার নেই এমন লোকজনকে আরও বেশি সংখ্যায় নিজ দেশে ফেরত পাঠানোর উপায় এবং এই প্রক্রিয়ায় সহায়তা না করা দেশগুলোর বিরুদ্ধে ভিসা বিধি-নিষেধ আরোপ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই বিষয়ে আলোচনা করতে আজ ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসনবিষয়কRead More


