editor
বেলুচিস্তানে গিরিখাতে যাত্রীবাহী বাস, ৩৯ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার (২৯ জানুয়ারি) সকালে কোয়েটা থেকে করাচি যাচ্ছিল যাত্রবাহী বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে। খবর ডনের। পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হল্টের কাছের গিরিখাতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে অনেকে নিহত হন। লাসবেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আনজুম নাদিম জানিয়েছেন, নিহতদের হতাহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতাRead More
যুক্তরাষ্ট্রে ফের কৃষ্ণাঙ্গ হত্যা, পুলিশের ‘বর্বরতার’ ভিডিও প্রকাশ
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফের ঘটেছে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের মতো ঘটনা। মিসিসিপি রাজ্যের মেম্ফিসে টায়ার নিকোলস নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের ওপর হওয়া পুলিশি নির্যাতনের ভিডিও প্রকাশ করা হয়েছে। গত ৭ জানুয়ারি ৫ পুলিশ অফিসারের নির্যাতনের শিকার হন নিকোলস। এর তিনদিন পর হাসপাতালে মারা যায় ওই যুবক। ভিডিওতে দেখা যায় নির্যাতনের সময় মা মা বলে আর্তনাত করছিলেন তিনি। চিৎকার-আর্তনাতের পরও তার ওপর দীর্ঘ সময় চলে নির্যাতন। কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুর ঘটনায় পুলিশের পাঁচজন প্রাক্তন কর্মীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ২৯ বছর বয়সী নিকোলসকে আটক করেRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি
নিউজ ডেস্ক: আগামী ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। রোববার (২৯ জানুয়ারি) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি সময় দেওয়ায় ওই দিন ফল প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরবেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশের পর শিক্ষার্থীরা তা জানতে পারবে।
জাল ভিসা তৈরি ও অবৈধ শ্রমিক সরবরাহকারী, ৫ বাংলাদেশী গ্রেফতার
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি ও অবৈধভাবে শ্রমিক সরবরাহকারী ৫ বাংলাদেশিসহ একটি সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার রাজধানী পুত্রযায়ায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান ইমিগ্রেশন মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ। তবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ৫ বাংলাদেশির সঙ্গে স্থানীয় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। খাইরুল জাইমি দাউদ জানান, মূল হোতা ২ বাংলাদেশির নেতৃত্বে সিন্ডিকেট ভুয়া অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (পিএলকেএস) ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশী কর্মী সরবরাহ করে আসছিল। গতRead More
সিলেট-জকিগঞ্জ রুটে সোমবার থেকে পরিবহন ধর্মঘট
নিউজ ডেস্ক: ‘বিশৃঙ্খলভাবে’ বিআরটিসি বাস চলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ রুটে আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শনিবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর কদমতলীস্থ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেন উপস্থিত পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট-জকিগঞ্জ রুটে হঠাৎ বিআরটিসি বাস চলাচল নিয়ে উত্তেজনা, ৪টির বেশি বাস চলাচল না করা, প্রত্যেকটি বাস আসা-যাওয়া বাবদ ১টি করে মোট ৪টি ট্রিপRead More
বিপিএলে যেভাবে শীর্ষস্থান দখল করল সিলেট
ক্রীড়া ডেস্ক: পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে তালিকার শীর্ষে চলে এসেছিল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। তবে তাদের সেখানে শক্ত হয়ে বসতে দেয়নি মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। ফের তারা দখলে নিয়েছে শীর্ষস্থান। শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেট আর ২ ওভার হাতে রেখে হারিয়েছে সিলেট সিক্সার্স। এখন মাশরাফির দলের পয়েন্ট ১৪, সাকিবের বরিশালের ১২। লক্ষ্য ছিল ১৭৫ রানের। রান তাড়ায় নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালো সূচনা পায় সিলেট। তৌহিদ হৃদয়কে নিয়ে ৮ ওভারে ৬৩ রান তোলেন শান্ত। হৃদয় অবশ্য সুবিধা করতে পারেননি। ১৮ বলRead More
পাঁচ তলা ভবন থেকে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীচরে খেলতে গিয়ে একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (২)। রহিমের বাবার নাম রোমান মিয়া ও সোনিয়ার বাবার নাম রাশেদ মিয়া। তাদের গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। ছাদ থেকে পড়ে যাওয়ার পর দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢামেকRead More
হেরেও যেভাবে নাম্বার ওয়ান সিলেট স্ট্রাইকার্স
ক্রীড়া ডেস্ক: দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে বিপিএল উন্মাদনা। এর ঢেউ আছড়ে পড়েছে সিলেটেও। শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বিপিএল সিলেট পর্ব। তবে প্রথম দিনই স্বাগতিক ভক্তদের মুখের হাসি কেড়ে নিয়ে রংপুর রাইডার্সের কাঝে হেরে বসেছে সিলেট স্ট্রাইকার্স। তবে হারলেও একটি সাফল্য ধরে রেখেছে সিলেট স্ট্রাইকার্সের টাইগাররা। এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। বিষয়টি খানিকটা হলেও দখিনা হাওয়া বইয়ে দিচ্ছে সিলেট স্ট্রাইকার্স ভক্তদের মনে। এ পর্যন্ত ৮টি খেলার মধ্যে মাত্র দুটিতে হেরেছে সিলেট। নিজেদের অষ্টম ম্যাচে শুক্রবার সিলেটে ধুঁকতে ধুঁকতে ৯২ রান তোলা সিলেট স্ট্রাইকার্স খুবRead More
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী তিনজনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি মাদরাসা সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে মানহানি মামলা দায়ের করা হয়েছে। গত ৩ জানুয়ারি ঢাকা যুগ্ম জেলা জজ (১ম) আদালতে মামলাটি দায়ের করেন জগন্নাথপুর উপজেলার ‘হলিয়ারপাড়া মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা মইনুল ইসলাম পারভেজ। মামলার আসামিরা হলেন- জগন্নাথপুরের হলিয়ারপাড়া গ্রামের জহির উল্লাহ’র ছেলে যুক্তরাজ্য প্রবাসী নুর মিয়া (৬৫), হলিয়ারপাড়া পূর্বপারের ওয়ারিছ আলীর ছেলে প্রবাসী তেরাব আলী (৬৫) ও প্রবাসী আলতাব আলী (৬০)। দায়েরের পর মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দিয়েছেন আদালত। এছাড়াও গত ৫ জানুয়ারিRead More
সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
নিউজ ডেস্ক: সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে সিলেটে হঠাৎ তাওহিদি জনতা রাস্তায়। শুক্রবার (২৭ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে মুসল্লিরা রাস্তায় বিক্ষোভ মিছিল করে। সোবহানীঘাট মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় বিভিন্ন ইসলামি দল ও তাওহিদি জনতা সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিলে আল্লাহু আকবার ধ্বনিতে মুখোরিত হাজার হাজার মুসলিম জনতাকে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। প্রতিবাদ সমাবেশ থেকে সকল মুসলমানদেরকে এক হওয়ার আহ্বান জানান এবং পবিত্র কোরআনেরRead More


