Main Menu

editor

 

হজ যাত্রীদের পাসপোর্ট জমা দিতে হবে না: ধর্ম মন্ত্রণালয়

বিদেশবার্তা২৪ ডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য বাংলাদেশি হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না। ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য রবিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমাRead More


কানাডায় আইসিইউতে শয্যাশায়ী ছেলে, দোয়া চাইলেন কুমার বিশ্বজিৎ

বিদেশবার্তা২৪ ডেস্ক: কানাডার টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে বর্তমানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ভর্তি আছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিন বন্ধু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কুমার বিশ্বজিৎ একমাত্র ছেলে নিবিড়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। নিবিড়ের পাশাপাশি নিহত তিন বন্ধুদের জন্য শান্তি কামনা করেন। তিনি লেখেন, ‘জীবন’ কখনো কখনো অনেক বড়ো পরীক্ষার অন্য এক নাম। হঠাৎ আসা কোনো ঝড়ের মতো গত ১৩ই ফেব্রুয়ারি কানাডার টরন্টো শহরে আমার একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান মাহিরRead More


ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে কনটেইনারে মালয়েশিয়া যাওয়া সেই কিশোরকে

বিদেশবার্তা২৪ ডেস্ক: কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশি কিশোর রাতুল ইসলাম ফাহিমকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ঢাকা বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার বাংলদেশ সময় রাত ১০টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফাহিম। কিশোর ফাহিমের সঙ্গে হাইকমিশনের একজন কল্যাণ সহকারী রয়েছেন। এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল কুয়াললামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোর ফাহিমকে বিদায় জানান। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন। স্থানীয় গণমাধ্যমকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইলRead More


গুরুত্বপূর্ণ বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

বিদেশবার্তা২৪ ডেস্ক: রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে জিনপিংয়ের। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল কিংবা মে মাসের প্রথম দিকে মস্কো যেতে পারেন চীনা প্রেসিডেন্ট। শি জিনপিং ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি বহুদলীয় শান্তি আলোচনার আয়োজন করতে পারেন। তার আগে পুতিনের সঙ্গে শীর্ষ পর্যায়ের এ বৈঠক করতে চান তিনি। এর আগে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ঘোষণা দেন যে, ইউক্রেন সংকট নিরসনে বেইজিং একটিRead More


লিসবনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুলের শ্রদ্ধা জানাতে পর্তুগালের লিসবনের স্থায়ী শহীদ মিনারে ঢল নেমেছে বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীসহ নতুন প্রজন্মের শিশু কিশোর। পর্তুগালে একুশের দিনের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, এরপর স্থানীয় সরকার জোন্তা ফ্রেগসিয়া শান্তা মারিয়া মায়রের প্রেসিডেন্ট, পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, আরিয়ারো জোন্তার প্রতিনিধিগন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল, পর্তুগাল যুবলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল পর্তুগাল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন ইন পর্তুগাল, বরিশাল কমিউনিটি অব পর্তুগাল, ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন, পর্তুগালRead More


সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম খানের ইন্তেকাল

নিউজ ডেস্ক: তৎক্ষালীন সিলেট-৭ বর্তমান (সিলেট-২) আসনের সাবেক সংসদ সদস্য, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক,জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান  নুরুল ইসলাম খান ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার বেলা ১টা ৫০ মিনিটের সময় তিনি সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। নুরুল ইসলাম খানের প্রথম জানাজা আজ মঙ্গলবার আসরের নামাজের পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজা বাদ এশা সিলেটের বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তৃতীয় জানাজা বিশ্বনাথে তাঁর নিজের বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবেRead More


বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধপত্র বিতরণ

নাজমুল ইসলাম মকবুল: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিশ্বনাথে হসপিটালের নিজস্ব ভুমিতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও সিইও এলার্জি বিশেষজ্ঞ ডা: মো. শানুর আলী মামুনের সভাপতিত্বে এবং অন্যতম ট্রাষ্টি এট প্রেস এন্ড মিডিয়া, লন্ডন বরা অফ টাওয়ার হ্যামলেটস এর ফর্মার কাউন্সিলর কবি ও গীতিকার শাহ সোহেল আমিনের পরিচালনায় এবং বিশ^নাথ চিফ কো অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হসপিটালের ফাউন্ডার মেম্বার,Read More


সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে কক্সবাজার অনলাইন প্রেসক্লাব

নিউজ ডেস্ক: কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আক্তার চৌধুরী বলেছেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সারা দেশের অনলাইন সাংবাদিকদের জন্য একটি মডেল প্রেসক্লাব। তিনি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব একটি ইতিহাস। অনলাইন গণমাধ্যমের উন্নয়নে এই ক্লাবের ভূমিকা জাতি চির দিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সোমবার (২০ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের একটি টিম নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে এসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি মো: গোলজার আহমদ। অনুভূতি প্রকাশ করে বক্তব্যRead More


‘গোল্ডেন ভিসা’ বন্ধ করল পর্তুগাল, স্বাগত জানাল প্রবাসীরা

বিদেশবার্তা২৪ ডেস্ক: ‘গোল্ডেন ভিসা’ প্রকল্প অবশেষে বন্ধ করে দিয়েছে পর্তুগাল সরকার। আবাসনসংকটের মধ্যে পড়ে এ ঘোষণা দিয়েছে দেশটি। বিগত ২০১২ সালে গোল্ডেন ভিসা চালু করে পর্তুগাল সরকার। এ প্যাকেজের আওতায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের নাগরিক নন, এমন কেউ পর্তুগালে আবাসন খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগ করলে তাঁকে ইইউ পাসপোর্ট দেওয়া হতো। চালু করার পর থেকে প্রায় ৩০ হাজার বিদেশি নাগরিককে পর্তুগালে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু আবাসন সংকট মোকাবিলায় বিতর্কিত গোল্ডেন ভিসা প্রকল্পসহ স্বল্পমেয়াদী বাড়িভাড়ার লাইসেন্স বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটি। আকাশচুম্বী বাসা ভাড়া ও বাড়ির দাম নিয়ে কয়েক বছর ধরেইRead More


দেশে ফেরত পাঠানো ৬ হাজার বিদেশি ফের জার্মানিতে

বিদেশবার্তা২৪ ডেস্ক: গত তিন বছরে জার্মানি থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো প্রায় সাড়ে ছয় হাজার বিদেশি আবারো জার্মানিতে ফিরে এসেছে৷ জার্মানির সংবাদমাদ্যম বিল্ড এই তথ্য জানিয়েছে৷ পুলিশের পরিসংখ্যান উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানায়, গত তিন বছরে জার্মানি থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো ছয় হাজার ৪৯৫জন বিদেশি নাগরিক ফের জার্মানিতে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে৷ ফিরে আসার এই সংখ্যা উল্লেখিত সময়ে শতকরা ৭৪ ভাগ বেড়েছে৷ বিল্ড জানিয়েছে, ২০২০ সালে দেশে ফেরত পাঠানো এক হাজার ৬১৪ জন অভিবাসী জার্মান পুলিশের হাতে আটক হয়৷ ২০২১ সালে এই সংখ্যা ছিল দুই হাজারRead More