editor
তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে ইসলামে যা বলা হয়েছে
ধর্ম ডেস্ক: তৃতীয় লিঙ্গের মানুষেরা আল্লাহ তায়ালার সৃষ্টির সেরা জীবের মধ্যে অন্তর্ভূক্ত। মূলত নারী-পুরুষের বাইরে আল্লাহর সৃষ্টি আরেকটি লিঙ্গ বৈচিত্রের মানবধারা এই তৃতীয় লিঙ্গের লোকজন। আল্লাহ তায়ালা পবিত্র কোরআন মাজিদে বলেন, তিনি আল্লাহ মাতৃগর্ভে তোমাদেরকে যেমন ইচ্ছা তেমন রূপ দেন…(আল ইমরান-৬)। তাই তাদের অবহেলা করার কোনও সুযোগ নেই ইসলামে। বাংলাদেশের সমাজে তাদের হিজড়া বলার প্রচলন রয়েছে। বাংলা একাডেমীর সংক্ষিপ্ত বাংলা অভিধান বলছে, ‘হিজড়া’ শব্দটি হিন্দি ভাষা থেকে এসেছে। হিজড়া বিষয়ক একজন গবেষক বলেন, হিজড়া শব্দটি এসেছে ফার্সি থেকে। ফার্সি ভাষায় হিজড়া অর্থ হল ‘সম্মানিত ব্যক্তি’। সৃষ্টিগতভাবে সব মানুষই নিখুঁত নয়।কারোRead More
হিফজ সমাপনকারী ছাত্রদের মধ্যে পাগড়ি প্রদান
নিউজ ডেস্ক: সিলেটের প্রাণ কেন্দ্র শাহজালাল উপশহরে অবস্থিত দি কুরআনিক হোম মাদ্রাসার হিফজ সমাপনকারী ছাত্রদের মধ্যে পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) মাদরাসা মিলনায়তনে দি কুরআনিক হোম এসোসিয়েটস ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান সাবের আলী খান মুরাদের সভাপতিত্বে মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা ফয়েজ আহমদ ও সহকারী শিক্ষক হাফিজ মোজাক্কির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবিদুর রহমান। হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, কুরআন আল্লাহর পক্ষ থেকে অন্যতম বড় নেয়ামত। বিশেষত: হিফজে কুরআন। তাই শয়তানের কু-দৃষ্টিRead More
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র ‘রাজের’ অকাল প্রয়াণে স্মরণ সভা
নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৪৩ তম ব্যাচের অনার্স শেষ বর্ষের ছাত্র রাজ নারায়ণ চক্রবর্তীর অকাল প্রয়াণে আয়োজিত এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী দুপুর ২ টায় অধ্যাপক এম. হাবিবুর রহমান হলে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুহামা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ- উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজরুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তারেক ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, ইংরেজি বিভাগেরRead More
যেভাবে উদ্ধার হল প্রবাসীর বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা
বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রবাসী স্বামীর ভুল নম্বরে বিকাশে পাঠানো ৩৭ হাজার ৮৭৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিক ওই নারীর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারীর বাড়ি নাটোরের সদর উপজেলায়। খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়ার তত্ত্বাধায়নে বিকাশে অন্যত্র চলে যাওয়া এ রেমিটেন্স উদ্ধার করে প্রকৃত মালিক প্রবাসীর স্ত্রীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ভুক্তভোগী নাটোরের সদর উপজেলার আগাদিঘা এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম। তার প্রবাসী স্বামী কাঙ্ক্ষিত নম্বরেরRead More
তুরস্কে ক্ষতিগ্রস্তদের লস অ্যাঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের অনুদান
বিদেশবার্তা২৪ ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ অনুদান দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (বিএএলএ)। প্রবাসী সমিতির সভাপতি সৈয়দ এম হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাকসুদা ইয়াসমিন, জায়েদুল মাহমুদ জামি, রাবেয়া জাহিদ, ড. মোহাম্মদ সিরাজুল্লাহ, জিল্লুর রহমান নিরু প্রমুখ। সমিতির নেতৃবৃন্দ প্রস্তাবিত অনুদান বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সকল সদস্য ও অ-সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃটেনের অভিবাসী আদালতে আজ ভাগ্য নির্ধারণ হবে সেই শামীমার
বিদেশবার্তা২৪ ডেস্ক: আইএস বধূ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের ভাগ্য আজ নির্ধারিত হবে ব্রিটেনের আদালতে। আট বছর পূর্বে ইসলামিক স্টেটে যোগ দিতে বৃটেন ছেড়েছিলেন তিনি। পরে ২০১৯ সালে তার জন্য বৃটেনের দরজার বন্ধ হয়ে যায়। এরপর থেকে বৃটেনে ফিরতে আদালতে লড়াই চালিয়ে যাচ্ছেন শামীমা। বুধবার (২২ ফেব্রুয়ারি) লন্ডনের অভিবাসন আদালত শামীমা বেগমের ভাগ্য নির্ধারণে চূড়ান্ত রায় দেবে। এর আগে গত বছর ‘দ্য স্পেশাল ইমিগ্রেশনস আপিল কোর্ট’ বা সিয়াক-এ শামীমা বেগমের আইনজীবীরা দাবি করেন, তিনি মানব পাচারের শিকার হয়েছিলেন। তাকে অনলাইনের মাধ্যমে ব্রেইন ওয়াশ করা হয়েছে এবং পরে তাকে পাচার করেRead More
হজ যাত্রীদের পাসপোর্ট জমা দিতে হবে না: ধর্ম মন্ত্রণালয়
বিদেশবার্তা২৪ ডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য বাংলাদেশি হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না। ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য রবিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমাRead More
কানাডায় আইসিইউতে শয্যাশায়ী ছেলে, দোয়া চাইলেন কুমার বিশ্বজিৎ
বিদেশবার্তা২৪ ডেস্ক: কানাডার টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে বর্তমানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ভর্তি আছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিন বন্ধু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কুমার বিশ্বজিৎ একমাত্র ছেলে নিবিড়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। নিবিড়ের পাশাপাশি নিহত তিন বন্ধুদের জন্য শান্তি কামনা করেন। তিনি লেখেন, ‘জীবন’ কখনো কখনো অনেক বড়ো পরীক্ষার অন্য এক নাম। হঠাৎ আসা কোনো ঝড়ের মতো গত ১৩ই ফেব্রুয়ারি কানাডার টরন্টো শহরে আমার একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান মাহিরRead More
ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে কনটেইনারে মালয়েশিয়া যাওয়া সেই কিশোরকে
বিদেশবার্তা২৪ ডেস্ক: কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশি কিশোর রাতুল ইসলাম ফাহিমকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ঢাকা বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার বাংলদেশ সময় রাত ১০টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফাহিম। কিশোর ফাহিমের সঙ্গে হাইকমিশনের একজন কল্যাণ সহকারী রয়েছেন। এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল কুয়াললামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোর ফাহিমকে বিদায় জানান। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন। স্থানীয় গণমাধ্যমকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইলRead More
গুরুত্বপূর্ণ বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট
বিদেশবার্তা২৪ ডেস্ক: রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে জিনপিংয়ের। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল কিংবা মে মাসের প্রথম দিকে মস্কো যেতে পারেন চীনা প্রেসিডেন্ট। শি জিনপিং ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি বহুদলীয় শান্তি আলোচনার আয়োজন করতে পারেন। তার আগে পুতিনের সঙ্গে শীর্ষ পর্যায়ের এ বৈঠক করতে চান তিনি। এর আগে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ঘোষণা দেন যে, ইউক্রেন সংকট নিরসনে বেইজিং একটিRead More


