Main Menu

editor

 

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল সংশোধনে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক: বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। এখন থেকে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাট ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করা যাবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সম্প্রতি সব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সব জেলা প্রশাসক, সব ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান বিডিআরআইএস সফটওয়্যারে ব্যক্তির নাম, বাবা-মার নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্যান্য ছোট-খাট ভুল সংশোধনেরRead More


সিলেট বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, যেভাবে করবেন আবেদন

নিউজ ডেস্ক: সিলেট বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, যেভাবে করবেন আবেদন সিলেট বিভাগে প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। তিনটি জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা। একইসঙ্গে রংপুর ও বরিশাল বিভাগের জন্যও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা জানান, এই তিন বিভাগের আবেদন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর ঢাকা-চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতেRead More


ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি

ক্রীড়া ডেস্ক : ২০২২ সালটি আজীবন মনে রাখবেন লিওনেল মেসি। শুধু তা-ই নয়, সালটি তার দীর্ঘ ক্যারিয়ারের সেরা বছর বললেও ভুল হবে না। কেননা পরম আরাধ্যের বিশ্বকাপ শিরোপা উঠেছে তার হাতে। ক্যারিয়ারকে দিয়েছে পূর্ণতা। তাই বছরটিকে সেরা না বলে আর উপায় আছে কি! শিরোপা জয়ের পথে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। প্রথম ফুটবলার হিসেবে পেয়েছেন দ্বিতীয়বার সেরা খেলোয়াড় হওয়ার স্বীকৃতি। বছরটি নিজের করে নেওয়ায় ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটিও এবার উঠল তার হাতেই। সবশেষ ২০১৯ সালে ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছিলেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো, রবার্ট লেভানডোভস্কির সঙ্গী এনিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেনRead More


সিলেট ও হবিগঞ্জ কারাগারে বন্দি ৯৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী

নিউজ ডেস্ক: মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে দেশের বিভিন্ন কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছে মোট ২ হাজার ১৬২ জন আসামি। এর মধ্যে সিলেট বিভাগের ২টি কারাগারে কনডেম সেলে বন্দি আছেন ৯৯ জন মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদি। সোমবার হাইকোর্টে কারা অধিদপ্তরের দাখিল করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ কয়েদির এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে এ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। তবে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা কারাগারগুলোতে কনডেম সেল থাকলে মৃত্যুদন্ডপ্রাপ্ত কোন কয়েদি নেই। জানা গেছে,Read More


আপনি কি সাহসী সাংবাদিকতার চ্যালেঞ্জ নিতে চান?

নিউজ ডেস্ক: আপনি কি সাহসী সাংবাদিকতার চ্যালেঞ্জ নিতে চান? সমাজের প্রতি আপনার কি দায়বদ্ধতা আছে? ডিজিটাল সাংবাদিকতার পাশাপাশি আপনি কি আয়ও করতে চান? সাংবাদিকতাকে কি পেশা হিসেবে নিতে চান? আপনি সাংবাদিকতায় থাকলেও আপনার জানার শেষ নেই। আপনার প্রয়োজন একটি সহজ দিক নির্দেশনা। এজন্যই সিলেট লেখক ফোরাম আগামী ১১ মার্চ ২০২৩ শনিবার সিলেট শহরে আয়োজন করতে যাচ্ছে ‘‘সমসাময়িক সময়ের সাংবাদিকতা ও ডিজিটাল প্ল্যাটফর্ম’’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন আমেরিকা এবং দেশের খ্যাতিমান সাংবাদিকরা। সীমিত আসনে আগামী ২ মার্চের মধ্যে রেজিষ্ট্রেশনের সুযোগ থাকবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।Read More


কানাইঘাটে “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী সম্পন্ন

নিউজ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং কানাইঘাট উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় কানাইঘাট উপজেলা পর্যায়ে “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩” এর ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি ২০২৩ সিলেট জেলার কানাইঘাট উপজেলার ‘কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়’ ও ‘কানাইঘাট উপজেলা পরিষদ ব্যাডমিন্টন’ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ভলিবল প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে ‘কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়’(২৫-১৩,১৭-২৫,২৫-১৯) পয়েন্টে ২-১ সেটে ‘কানাইঘাট পাবলিক হাই স্কুল, কানাইঘাট,সিলেটকে’ পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগের ফাইনালে ‘কানইঘাটRead More


ইতালিতে নৌকাডুবিতে প্রাণহানি ৪৫ ছাড়িয়েছে, যা জানা যাচ্ছে

নিউজ ডেস্ক: ইতালির দক্ষিণ উপকূলের কাছে উত্তাল সাগরে একটি নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাড়িয়েছে। তবে নৌকাটির অনেক যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। জানা গেছে, ধারণা ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ভর্তি নৌকাটি ইতালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে ডুবে যায়। একশরও বেশি অভিবাসী নিয়ে ক্রোটন শহরের কাছে তীরে ভেড়ার চেষ্টার সময় নৌকাটি ফেটে গেলে ডুবে মারা যায় ৪৫জনেরও বেশি। উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি তীরের পাথরের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় বলে জানা গেছে। কাছের একটি পর্যটন শহরের বিচ থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে,Read More


কুয়েতে ট্রাভেল এজেন্সির প্রশিক্ষণ সনদ পেলেন ২৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক: কুয়েতে ট্রাভেল এজেন্সির প্রশিক্ষণ সনদ পেয়েছেন ২৫ বাংলাদেশি। ট্রাভেল এজেন্সির পেশায় প্রশিক্ষণ নিয়ে অবসর সময়ে পার্ট-টাইম চাকরি হিসেবে বাড়তি আয় করার সুযোগ পাবেন এসব বাংলাদেশি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির ফরওয়ানিয়া স্কাইর্টাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেয়া হয়। সনদপ্রাপ্তরা হলেন- বাহার উল্লাহ সুমন, মোহাম্মদ ইব্রাহীম খলিল রিপন, শাহজাহান, মাঈন উদ্দিন, আনোয়ার, সাইফুল আলম, মোহাম্মদ মুসা, রুবেল রানাসহ মোট ২৫ জন বাংলাদেশি প্রবাসী। কুয়েতে উল্লেখযোগ্য কোনো পর্যটন ও দর্শনীয় স্থান না থাকায় ধনী এ দেশটির নাগরিক ও প্রবাসীরা ভ্রমণে যান পৃথিবীর বিভিন্ন দেশে। ফলেRead More


যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: ক্লাস শুরুর এক বছর আগেই করা যাবে ভিসার আবেদন

নিউজ ডেস্ক: বাংলাদেশিসহ গোটা বিশ্বের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র। উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্র অন্যতম পছন্দের একটি দেশ। প্রতি বছরই অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী এ দেশে পাড়ি জমান। দেশটিতে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীরা এখন থেকে ক্লাস শুরুর এক বছর আগেই ভিসার আবেদন করতে পারবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও বলা হয়, একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার এক বছর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে ক্লাস শুরুর ৩০ দিনের আগে কোনো শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। বিবৃতিতে আরওRead More


পাকিস্তানে ওষুধের জন্য হাহাকার, সার্জারি বন্ধ হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। আর্থিক সংকটের বিরূপ প্রভাব পড়েছে দেশটির স্বাস্থ্য খাতে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে প্রায় তলানিতে ঠেকেছে। যে কারণে ওষুধ তৈরির কাঁচামাল আনতে পারছেন না উৎপাদনকারীরা। এর ফলে স্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে। বর্তমানে অতি প্রয়োজনীয় ওষুধও পাচ্ছেন না সাধারণ মানুষ। আর এতেই ওষুধ সংকটের কারণে হাসপাতালের বিছানায় রোগীরা কাতরালেও অস্ত্রোপচার করছেন না চিকিৎসকরা। পাকিস্তানের সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, অপারেশন থিয়েটারে হার্ট, ক্যান্সার এবং কিডনিসহ সংবেদনশীল অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় চেতনানাশক ওষুধের মজুত আছে দুই সপ্তাহেরও কম সময়ের।Read More