editor
তুরস্ক-সিরিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প
বিদেশবার্তা২৪ ডেস্ক: তুরস্ক-সিরিয়া সীমান্তে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৪ বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সেন্টার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ২ কিলোমিটার। ভূমিকম্পের তীব্রতা ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরেও অনুভূত হয়। প্রথম ভূমিকম্পটির কয়েক মিনিট পর হাতায়ের সামান্দাগ জেলায় ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির জরুরিRead More
রাশিয়াকে জানিয়েই ইউক্রেনে গেছেন বাইডেন
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২০ ফেব্রুয়ারি) হঠাৎ করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যান। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। তবে সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও, বাইডেন কিয়েভে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়। সোমবার এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। মূলত বাইডেন কিয়েভে যাওয়ার পর যেন কোনো ধরনের হামলা বা ভুল বোঝাবুঝি না হয় সেটি নিশ্চিতেই রাশিয়াকে বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন সুলিভান। তিনি বলেছেন, ‘আমরা রাশিয়াকেRead More
আসরের পরে ঘুমানো যাবে?
ধর্ম ডেস্ক: ঘুম শরীরের ক্লান্তি দূর করে, মনে প্রশান্তি আনে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে। সারা দিনের ক্লান্তি-শ্রান্তিতে বিপর্যস্ত হয়ে রাতে ঘুমানোর মাধ্যমে আবার উদ্যমতা ফিরে আসে। ঘুম থেকে জেগে নবোদ্যমে নতুন দিন শুরু করা যায়। মহান আল্লাহ বান্দার আরাম ও শান্তির জন্য ঘুমের নেয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, ‘তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম, করেছি রাতকে আবরণ।’-(সুরা : নাবা, আয়াত : ৯-১০) ঘুম থেকে জেগে ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু হয়। রাসুলুল্লাহ (সা.) সকালকে এই উম্মতের জন্য বরকতময় করার দোয়া করেছেন। তিনি বলেছেন, ‘হে আল্লাহ! আমার উন্মাতের ভোরবেলাতে তাদেরকে বরকত ও প্রাচুর্যRead More
মহান একুশে ফেব্রুয়ারি আজ
নিউজ ডেস্ক: ‘মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা।’ এই মায়ের ভাষাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে আন্দোলনরত বাঙালির রক্তে রাঙানোর দিন আজ। ২১শে ফেব্রুয়ারি, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিনে সংগ্রামী ছাত্রদের রক্তে রাজপথ ভেসে গিয়েছিল। একুশের সেই রক্তবীজ বোনা হয়েছিল বাংলার প্রতিটি ঘরে ঘরে। এরপর ১৯৪৭ থেকে ১৯৫২ বাঙালির গৌরবময় ভাষা আন্দোলনের ইতিহাস যুগে যুগে আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার সংগ্রাম হিসেবেও এর রয়েছে আলাদা তাৎপর্য। একুশে ফেব্রুয়ারি পাকিস্তানের শাসকগোষ্ঠীর দুঃশাসন ও শোষণের শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিসত্তা বিনির্মাণেরRead More
ভূমিকম্পের ১২ দিন পর আরও ৩ জনকে জীবিত উদ্ধার
নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এখন পর্যন্ত মরদেহ উদ্ধারের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশ দুটিতে এখনো ধ্বংসস্তূপের নিচেই জীবিত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে। নিহতদের মধ্যে তুরস্কে এ পর্যন্ত নিহত হয়েছে ৪০ হাজার ৬৪২ জন এবং সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৮০০ মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের ২ লাখ ৬৪ হাজার আপার্টমেন্ট ধ্বংস হয়েছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে যেসমস্ত উদ্ধারকারী এসেছিল তাদের অনেকেই ফিরে গেলেও তুরস্কের উদ্ধারকারী দল এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এদিকে, গতকাল তুরস্কের আন্তাকিয়া শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকেRead More
প্রবাসে বাংলাদেশ নামের বীজ বপন করে দিচ্ছে অঙ্কুর
নিউজ ডেস্ক: ইতালি প্রবাসী শিশুদের বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস তথা কৃষ্টি সংস্কৃতি জানাতে অংকুর পরিবার দীর্ঘ ১৩ বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার তারই ধারাবাহিকতায় একুশ আমার চেতনা স্লোগানে অঙ্কুরের দশম প্রয়াস অঙ্কুর প্রতিযোগিতা ২০২৩ সম্পন্ন হয়েছে। ইতালির রাজধানীর রোমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক প্রবাসী শিশুরা অংশগ্রহণ করে। বর্ণমালা, আবৃত্তি, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতায় প্রবাসী শিশুরা নিজেদের মতো করে ভাষা আন্দোলন এবং বাংলাদেশকে উপস্থাপন করে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এবং বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম, সিসিএল’র চেয়ারম্যান ড: মুক্তারRead More
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে দলীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসচিব গুলশান অফিসে ছিলেন। সেখানে অসুস্থবোধ করায় সোমবার সোয়া ১২টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শায়রুল জানান, ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক মুমিনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়েছে। উলে।লখ্য, কিছুদিন ধরে মির্জা ফখরুলের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। কিছুদিন আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন।Read More
ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশিদের ‘একতারা বসন্ত উৎসব’
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দিনব্যাপী ‘একতারা বসন্ত উৎসব’ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। গত ১২ ফেব্রুয়ারি ফ্লোরিডার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘একতারা ফ্লোরিডা’র উদ্যোগে উদযাপিত হয় এই উৎসব। সংগঠনটি ধারাবাহিকভাবে এ উৎসব উদযাপন করে আসছে। চতুর্থবারের মতো এককভাবে ফ্লোরিডায় বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন প্রায় দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি। এটি যুক্তরাষ্ট্রের বাঙালি সম্পদ্রায়ের সবচেয়ে বড় বসন্ত উৎসব। পুরো অনুষ্ঠানস্থল যেন পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলন মেলা। বসন্তের রং বাসন্তীকে সঙ্গে নিয়ে দিনের শুরু হয়।। নারীরা সেজেছিলেন গাদা ফুলের রঙে। পরনে ছিল বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় ফুল, মাথায় টায়রা ও হাতে কাচেরRead More
মায়ের চিকিৎসার টাকা জোগাড়ে চুরি করে মিলল চাকরি!
নিউজ ডেস্ক: চুরি করার অভিযোগে পুলিশের হাতে আটক হয় কিশোর নুর মোহাম্মদ নিশান (১৭)। পরে জানা যায়, অসুস্থ মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতেই বাধ্য হয়ে চুরি করতে হয়েছে তাকে। এ কথা শুনে মন গলে যায় অভিযোগকারীর। ফলে ওসিকে তিনি অনুরোধ করেন তাকে শেষবারের মতো ক্ষমা করে দেওয়ার জন্য। তবে ওসি কিশোরকে ছেড়ে দিতে রাজি হয় একটি শর্তে। তার জন্য চাকরির ব্যবস্থা করে দিতে হবে অভিযোগকারীকে। মুহূর্তেই রাজি হয়ে যান অভিযোগকারীও। সবমিলিয়ে মুক্তি মিলে নিশানের। রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের এ ঘটনা চট্টগ্রাম নগরের খুলশী থানায়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানাRead More
মানুষকে জাহান্নামে নিয়ে যায় যে ব্যাধি
ধর্ম ডেস্ক: একজন মুমিনের একান্ত-কামনা ও বাসনা থাকে মৃত্যু পরবর্তী জীবনে চিরস্থায়ী জান্নাত লাভ করা। জান্নাত লাভের আশায় মানুষ পৃথিবীতে নিজেকে আল্লাহর বিধানের সামনে সপে দেয়। অন্য অনেকের মতো উচ্ছৃঙ্খল জীবনযাপনে গা ভাসিয়ে দেয় না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য বেহেশত। (মুসলিম ২৯৫৬, তিরমিজি, ২৩২৪, ইবন মাজাহ ৪১১৩, আহমদ ৮০৯০, ২৭৪৯১, ৯৯১৬) মুমিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর সন্তুষ্টির আশা রাখে এবং জান্নাত লাভের আশা করে কিন্তু এমন একটি কাজ রয়েছে যা মানুষের নেকRead More


