editor
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে দলীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসচিব গুলশান অফিসে ছিলেন। সেখানে অসুস্থবোধ করায় সোমবার সোয়া ১২টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শায়রুল জানান, ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক মুমিনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়েছে। উলে।লখ্য, কিছুদিন ধরে মির্জা ফখরুলের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। কিছুদিন আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন।Read More
ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশিদের ‘একতারা বসন্ত উৎসব’
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দিনব্যাপী ‘একতারা বসন্ত উৎসব’ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। গত ১২ ফেব্রুয়ারি ফ্লোরিডার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘একতারা ফ্লোরিডা’র উদ্যোগে উদযাপিত হয় এই উৎসব। সংগঠনটি ধারাবাহিকভাবে এ উৎসব উদযাপন করে আসছে। চতুর্থবারের মতো এককভাবে ফ্লোরিডায় বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন প্রায় দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি। এটি যুক্তরাষ্ট্রের বাঙালি সম্পদ্রায়ের সবচেয়ে বড় বসন্ত উৎসব। পুরো অনুষ্ঠানস্থল যেন পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলন মেলা। বসন্তের রং বাসন্তীকে সঙ্গে নিয়ে দিনের শুরু হয়।। নারীরা সেজেছিলেন গাদা ফুলের রঙে। পরনে ছিল বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় ফুল, মাথায় টায়রা ও হাতে কাচেরRead More
মায়ের চিকিৎসার টাকা জোগাড়ে চুরি করে মিলল চাকরি!
নিউজ ডেস্ক: চুরি করার অভিযোগে পুলিশের হাতে আটক হয় কিশোর নুর মোহাম্মদ নিশান (১৭)। পরে জানা যায়, অসুস্থ মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতেই বাধ্য হয়ে চুরি করতে হয়েছে তাকে। এ কথা শুনে মন গলে যায় অভিযোগকারীর। ফলে ওসিকে তিনি অনুরোধ করেন তাকে শেষবারের মতো ক্ষমা করে দেওয়ার জন্য। তবে ওসি কিশোরকে ছেড়ে দিতে রাজি হয় একটি শর্তে। তার জন্য চাকরির ব্যবস্থা করে দিতে হবে অভিযোগকারীকে। মুহূর্তেই রাজি হয়ে যান অভিযোগকারীও। সবমিলিয়ে মুক্তি মিলে নিশানের। রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের এ ঘটনা চট্টগ্রাম নগরের খুলশী থানায়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানাRead More
মানুষকে জাহান্নামে নিয়ে যায় যে ব্যাধি
ধর্ম ডেস্ক: একজন মুমিনের একান্ত-কামনা ও বাসনা থাকে মৃত্যু পরবর্তী জীবনে চিরস্থায়ী জান্নাত লাভ করা। জান্নাত লাভের আশায় মানুষ পৃথিবীতে নিজেকে আল্লাহর বিধানের সামনে সপে দেয়। অন্য অনেকের মতো উচ্ছৃঙ্খল জীবনযাপনে গা ভাসিয়ে দেয় না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য বেহেশত। (মুসলিম ২৯৫৬, তিরমিজি, ২৩২৪, ইবন মাজাহ ৪১১৩, আহমদ ৮০৯০, ২৭৪৯১, ৯৯১৬) মুমিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর সন্তুষ্টির আশা রাখে এবং জান্নাত লাভের আশা করে কিন্তু এমন একটি কাজ রয়েছে যা মানুষের নেকRead More
পর্যাপ্ত পানি তো পান করতে নিয়ম মানছেন তো?
স্বাস্থ্য ডেস্ক: সার্বিক সুস্থতার অন্যতম ভিত্তি পানি। পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে, তার মাশুল গুনতে হতে পারে। তবে শুধু খেলেই হবে না, জানতে হবে পানি খাওয়ার সঠিক পদ্ধতিও। জেনে নিন পানি খাওয়ার কয়েকটি নিয়ম। শরীর সুস্থ রাখতে পানির ভূমিকা অপরিসীম। চিকিৎসক থেকে পুষ্টিবিদ— সকলেই পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। পানির স্বাস্থ্যগুণ কমবেশি সকলেই জানেন। শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যেঙ্গের কাজ সুষ্ঠু ভাবে পরিচালনের জন্য পানি ভীষণ ভাবে প্রয়োজন। শরীরে পানির পরিমাণ কমে গেলে নানাবিধ অসুখের জন্ম হয়। হাজার কাজের মাঝেও তাই বার বার পানি খাওয়ার কথা বলে থাকেন চিকিৎসকরা। আয়ুবের্দRead More
সিলেটসহ ছয় সিটি করপোরেশনের সার্ভার হ্যাক করা ৫ সদস্য গ্রেফতার
নিউজ ডেস্ক: সিলেটসহ ছয় সিটি করপোরেশন ও তিন জেলার জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে ভুয়া সনদ তৈরির ভয়ংকর চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল বিভাগ (সিটিটিসি)। গত ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাঁদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত দুইটি সিপিইউ, দুইটি মনিটর, তিনটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি প্রিন্টার ও ছয়টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন– চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট গ্রামের সাগর আহমেদ জোভান (২৩), নড়াইল জেলার লোহাগাড়া থানার দিঘুলিয়া ইউনিয়নের শেখ সেজানRead More
‘ফ্লাই দুবাইয়ে’ হার্ট অ্যাটাকে বাংলাদেশি যাত্রীর মৃত্যু
নিউজ ডেস্ক: দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে হৃদরোগে আক্রান্ত হয়ে শাব শেখ (মৃত্যু সনদ অনুযায়ী) নামের এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের এফজেড ৫২৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে। খালিজ টাইমসকে দেওয়া এক বিবৃতিতে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের মুখপাত্র বলেন, পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শাব শেখের (৫৯) পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার অসুস্থার কথা শুনে আমরা ফ্লাইটটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করাই। কিন্ত গুরুতর অসুস্থ ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। ফ্লাই দুবাইয়ের মুখপাত্র আরও বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও যাত্রীর পরিাবরের সঙ্গে যোগাযোগ করেছি।Read More
সিলেটে ৬ লাখ ১৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগরীতে এবার ৬ লাখ ১৩ হাজার শিশুকে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সারাদেশের মতো সিলেট জেলা ও মহানগরী এলাকার দিনব্যাপী ২ হাজার ৭৪৮ টি ক্যাম্পে শিশুদের মধ্যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এরমধ্যে সিলেট জেলার ১৩ টি উপজেলা ও ৫ টি পৌরসভায় ২৪ শ ও মহানগরীর বর্ধিত এলাকা সহ ৩৯ টি ওয়ার্ডে ৩৪৮ টি ক্যাম্প পরিচালিত হবে। সকাল ৮টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নির্ধারিত ক্যাম্পে এ টিকা খাওয়ানো হবে। আজ রবিবার দুপুরে এ উপলক্ষে সিভিল সার্জনRead More
নিউজিল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে দুই বাংলার প্রবাসীরা
বিদেশবার্তা২৪ ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় নিউজিল্যান্ডের পামারস্টোন নর্থ শহরে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পামারস্টোন নর্থ সিটি কাউন্সিলের কাউন্সিলর লরনা জনসন (Lorna Johnson), লে ফেন্ডলি (Lew Findlaey) ও অরফি মিকালাড (Orphee Mickalad)। আরো উপস্থিতি ছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী প্রবাসীসহ স্থানীয়রা। মু: মাহবুবুর রহমান ও তনিমা হোসেইনের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা তাদের বক্তৃতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন আর শুধু বাংলা ভাষাভাষীদেরRead More
ভারতের আগরতলায় ১২ বাংলাদেশি-রোহিঙ্গা আটক
বিদেশবার্তা২৪ ডেস্ক: ভারতের ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের দায়ে ১২ বাংলাদেশি ও রোহিঙ্গাকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা। ত্রিপুরা রাজ্যটির রাজধানী আগরতলা থেকে রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ) তাদের আটক করে। কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকসহ ১৬ জনকে আগরতলা রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশ ফোর্স আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) স্টেশন ইনচার্জ রানা চ্যাটার্জি জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে রেলওয়ে স্টেশনRead More


