Main Menu

editor

 

ভূমিকম্পের ১২ দিন পর তুরস্কে আরও ৩ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এখন পর্যন্ত মরদেহ উদ্ধারের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশ দুটিতে এখনো ধ্বংসস্তূপের নিচেই জীবিত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে। নিহতদের মধ্যে তুরস্কে এ পর্যন্ত নিহত হয়েছে ৪০ হাজার ৬৪২ জন এবং সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৮০০ মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের ২ লাখ ৬৪ হাজার আপার্টমেন্ট ধ্বংস হয়েছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে যেসমস্ত উদ্ধারকারী এসেছিল তাদের অনেকেই ফিরে গেলেও তুরস্কের উদ্ধারকারী দল এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এদিকে, গতকাল তুরস্কের আন্তাকিয়া শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকেRead More


মরুর বুকে বসন্ত হাওয়া, বসন্তের সাজে রঙিন দুবাই

বিদেশবার্তা২৪ ডেস্ক: বারো মাসে তেরো পার্বণ বাঙালি সংস্কৃতির একটি অংশ। বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন নিজস্ব সংস্কৃতি বুকে ধারণ করে বেড়ায় সর্বত্র। যতই ব্যস্ত সময় কাটুক বা যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন নিজস্ব সংস্কৃতি পালন করা চাই-ই-চাই। তাই ঋতুরাজ বসন্তের আগমনে, দূর প্রবাসে থেকেও বসন্ত উৎসব পালন করতে ভোলেননি প্রবাসী নারীরা। গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ কন্সুলেটে জেনারেল দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং তাঁর সহধর্মিনী আবিদা হোসেনের সরকারি বাসভবন বাংলাদেশ হাউজে আয়োজিত ‘বসন্ত উৎসব ২০২৩’ এ যেন বইছিলো বসন্তের হাওয়া। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়Read More


নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ে নিখোঁজ ৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে গত সপ্তাহে (১২ ফেব্রুয়ারি) শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে এখনো ৬ হাজারের বেশি মানুষের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। লণ্ডভণ্ড হয়ে গেছে উত্তর এবং পূর্ব উপকূলীয় এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন প্রায় কয়েক লাখ বাসিন্দা। বাস্তুচ্যুত হয়েছেন মানুষ, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় সোয়া কোটি মানুষ। এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। এ ঘূর্ণিঝড়কে শতাব্দির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, গ্যাব্রিয়েল আঘাতের সাতদিন পার হলেও এখনো ৬ হাজার ৪৩১ জনRead More


নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পাকিস্তান, হয়েছে দেউলিয়া: প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে পাকিস্তান। দেশটি যেকোনও সময় খেলাপি বা দেউলিয়া হতে পারে বলেও বিভিন্ন সময়ই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এর মধ্যেই দেশটি দেউলিয়া হয়ে গেছে বলে স্বীকার করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বৃহস্পতিবার থেকেই পাকিস্তানে প্রতি লিটার পেট্রলের দাম ২২ দশমিক ২০ রুপি বেড়ে হয়েছে ২৭২ রুপি, যা সর্বকালীন রেকর্ড। দেশটিতে খোলা দুধের দাম এখন প্রতি লিটার ২১০ রুপি। প্রতিদিনই ৩০ থেকে ৪০ রুপি করে বাড়ছে খাবারের দাম। আটার দামও আকাশছোঁয়া। চরম আর্থিক সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৬ বিলিয়ন ডলারRead More


ভূমিকম্পে কাঁপল ওমান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে ৪ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে দেশটির দুকম অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে সুলতান কাবোস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। স্থানীয় পুলিশ জানিয়েছে, কম্পনের বিষয়টি অভিহিত করতে সকালে পুলিশের কাছে অনেকে ফোন করেন। তবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রাজধানী মাসকটসহ দেশের অন্যান্য অঞ্চলে ভূমিকম্পের সতর্কতা লেভেল প্রায় শূন্য ছিল। তবে তারা জানিয়েছে, অবকাঠামোর ওপর নির্ভর করে ভবনের ওপর ভূমিকম্পের প্রভাব ভিন্ন হবে।Read More


জান্নাত লাভের সহজ যে দুই আমল

নিউজ ডেস্ক: কিছু কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, মানুষকে জান্নাতে পৌঁছতে সহায়ক হয়। মানুষকে আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে। আবার কিছু কাজ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তিনি বলেন, ‘আল্লাহভীতি (তাকওয়া) ও উত্তম চরিত্র।’ আবার তাঁকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তিনি বলেন, ‘মুখ ও লজ্জাস্থান।’ (তিরমিজি, হাদিস : ২০০৪) উপরোক্ত হাদিসে প্রিয় নবীজি (সা.) জান্নাতে যাওয়ার মৌলিকRead More


বিয়ের পরে প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়লে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক: পুরোনো সবকিছু হুট করে ভুলে যাওয়া যায় না। প্রেম ভেঙে গেলেও কিছু মধুর স্মৃতি ঠিকই থেকে যায়। থেকে যায় কিছু পূরণ না হওয়া স্বপ্নও। ক্ষণে ক্ষণে সেসব ফিরে আসতে পারে। যতদিন পর্যন্ত আপনার জীবনের সঙ্গে নতুন কারও নাম না জড়ায়, ততদিন পর্যন্ত এটি সামলে নেওয়া যায়। কিন্তু বিয়ের পরেও যদি প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়তে থাকে, তখন কী করবেন? যেহেতু অন্য একজন নারী আপনার জীবনে জড়িয়ে গিয়েছেন, তাই অতীতকে মুছে ফেলাই উত্তম। জেনে নিন আপনার করণীয়- স্ত্রীর জন্য ভালোবাসা পুরোনো যা কিছু ছেড়ে এসেছেন কিংবা হারিয়ে গেছে, সেদিকেRead More


তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৪৬ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ৪৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। লাখ লাখ মানুষ আশ্রয় ও খাদ্যের সংকটে পড়েছে। উদ্ধারকর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তুরস্কে স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল পর্যন্ত মোট ৪০ হাজার ৬৪২ জন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে সিরিয়ার সরকার ও জাতিসংঘ জানিয়েছে, সেখানে নিহতের সংখ্যা পাঁচ হাজার আট শ ছাড়িয়েছে। প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ায় ধ্বংসস্তূপের নিচে এত দিন ধরে আটকে থাকা সত্ত্বেও জীবিত লোকদের খুঁজে পাওয়ার আশা ছাড়া হয়নি। উদ্ধারকর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে গত কয়েক দিনে ধীরেRead More


দুই জুমার মাঝের গুনাহ মাফ হয় যে আমলে

ধর্ম ডেস্ক: দুই জুমার মাঝের গুনাহ মাফ হয় যে আমলে। রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। (ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)। জুমার নামাজ আদায়কারীর জন্য মহান আল্লাহর পুরস্কার ঘোষণা তো রয়েছেই। কেয়ামতের দিন তাদের চেহারা থেকে বিশেষ নূরের ঝলক প্রতিভাত হবে। আল্লাহর রাসুল (স.) বলেন, ‘আল্লাহ তাআলা কেয়ামতের দিন পৃথিবীর দিবসগুলোকে নিজ অবস্থায় উত্থিত করবেন। তবে জুমার দিনকে আলোকোজ্জ্বল ও দীপ্তিমান করে উত্থিত করবেন। জুমা আদায়কারীরা আলো দ্বারা বেষ্টিত থাকবে, যেমন নতুন বর বেষ্টিত থাকে। এটি তাকে প্রিয় ব্যক্তির কাছে নিয়ে যায়। তারাRead More


সাংবাদিক দীপনের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

নিউজ ডেস্ক: ক্লাব সদস্য দেবব্রত রায় দীপনের পিতা বিশিষ্ট সমাজসেবী ক্ষিতিন্দ্র মোহন রায়ের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শোকবার্তায় বলেন, ‘ ক্ষিতিন্দ্র মোহন রায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ উল্লেখ্য, দেবব্রত রায় দিপনের পিতা শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় পরলোকগমন করেন।