editor
রেমিটেন্স ও রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ল
বিদেশবার্তা২৪ ডেস্ক: রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী আয়ে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাবে ১০৮ টাকা ৫০ পয়সা, যা এতদিন ছিল ১০৮ টাকা। অন্যদিকে রপ্তানি আয়ের ক্ষেত্রে রপ্তানিকারকেরা প্রতি ডলারে পাবেন ১০৭ টাকা, যা এতদিন ১০৬ টাকা ছিল। সরকারের আড়াই শতাংশ প্রণোদনাসহ প্রবাসী আয়ে মিলবে ১১১ টাকা। আর রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৭ টাকা। বুধবার (৩১ মে) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীRead More
ইইউতে অনিয়মিত অভিবাসন: ২০২২ সালে আসা বাংলাদেশির সংখ্যা প্রায় ২৭ হাজার
বিদেশবার্তা২৪ ডেস্ক: ২০২২ সালে অনিয়মিত পথে ইউরোপীয় ইউনিয়নে এসেছেন ২৬ হাজার ৫২৭ বাংলাদেশি অভিবাসী। এদের মধ্যে অন্তত ১৫ হাজার ২২৭ জন ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করেছেন ভূমধ্যসাগর তীরবর্তী দেশ ইটালি হয়ে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্থল ও সমুদ্রপথে ইউরোপীয় ইউনিয়নে আসা বাংলাদেশি নাগরিকদের নিয়ে চলতি বছরের ৩০ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে আইওএম৷ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন রুটে আসা বাংলাদেশিদের তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনটিতে৷ এর মধ্য দিয়ে ভূমধ্যসাগর,পশ্চিম বলকান এবং পূর্ব ইউরোপের মধ্য দিয়ে ট্রানজিট করা বাংলাদেশিদের বড়Read More
১৪ নারী ছাড়াও আরও যাদের বিয়ে করা হারাম
ধর্ম ডেস্ক: ইসলামী শরীয়তের দৃষ্টিতে নারী-পুরুষদের জন্য ১৪ জনকে মাহরাম হিসেবে গণ্য করা হয়েছে। যাদের সঙ্গে অপরজনের দেখা-সাক্ষাৎ করা জায়েজ, পর্দা করার কোনও বিধান নেই। তবে এই ১৪ জনের সঙ্গে বিয়ে করা নাজায়েজ। ইসলামী পরিভাষায় এই মানুষদের মাহরাম বলা হয়। নারী-পুরুষের মাহরাম ১৪ জন কোরআনের আলোকে একজন পুরুষের জন্য মাহরাম নারী হলেন ১৪ জন। তারা হলেন- মায়ের সমপর্যায়ের ৫ জন -১. মা ২. ফুফু (বাবার বোন) ৩. খালা (মায়ের বোন) ৪. শাশুড়ি (স্ত্রী এর মা ) ৫. দুধ-মা (যে মা ছোট বেলায় দুধ খাইয়ে ছিলেন)। বোনের সমপর্যায়ের ৫ জন- ৬.Read More
শিক্ষায় পিছিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের শিশুরা
নিউজ ডেস্ক: হাওরাঞ্চলে পানির সঙ্গে শিশুদের বসবাস। বছরে ছয় মাস বাড়ির আশপাশে পানি থাকে। দুই মাস রাস্তাঘাট কাদায় ভরপুর। বিদ্যালয়ে নিয়মিত যেতে পারে না শিশুরা। অতিরিক্ত বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, বন্যা ও বজ্রপাত হাওরাঞ্চলে শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতাস্বরূপ। সে কারণে প্রতিবছর ঝরে পড়ছে হাজারো শিশু। ফলে শিক্ষার সঠিক আলো পায় না হাওরাঞ্চলের অধিকাংশ শিশু। বর্ষাকালে হাওরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলো পানির জন্য প্রায় সময় বন্ধ থাকে। ছাত্রছাত্রীরা নৌকায় খুবই কম আসে। ক্লাস হয় না নিয়মিত। বেশিরভাগ সময় বন্ধ থাকে বিদ্যালয়। ফলে শিক্ষা গ্রহণের ব্যাপারে অনেক শিক্ষার্থীর মধ্যে সেভাবে আগ্রহ তৈরি হয় না।Read More
সিলেটে কি তবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
নিউজ ডেস্ক: এ বছর ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে কিউইরা। বিসিবি অবশ্য এখনো সূচি ঘোষণা করেনি ৷ এরই মধ্যে নিরাপত্তার বিষয়সহ সিরিজের ভেন্যু পর্যবেক্ষণে নিউজিল্যান্ডের প্রতিনিধিদল এসেছে ঢাকায়। ভারত বিশ্বকাপের আগে বাংলাদেশে খেলে চূড়ান্ত প্রস্তুতি নিতে চান কেন উইলিয়ামসন-টিম সাউদিরা। বাংলাদেশও এই সিরিজ দিয়ে বিশ্বকাপের ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। মিরপুরের পাশাপাশি বিশ্বকাপের স্পোর্টিং উইকেটের কথা বিবেচনায় সিলেটের ভেন্যুকেও এই সিরিজের জন্য বিবেচনা করতে চাইছে বিসিবি। যদি আসামের গুয়াহাটিতে বিশ্বকাপের ম্যাচ থাকে বাংলাদেশের, সে ক্ষেত্রে কাছাকাছি কন্ডিশনে প্রস্তুতিRead More
ভূমধ্যসাগর থেকে ৫৯৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
বিদেশবার্তা২৪ ডেস্ক: ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে ৫৯৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ডক্টর উইদাউট বর্ডারসের (এমএসএফ) উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস৷ উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৫১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১১ জন নারী৷ এসব অভিবাসনপ্রত্যাশীরা কোন কোন দেশের নাগরিক রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানায়নি এমএসএফ৷ এমএসএফ জানায়, শনিবার টানা তিন ঘণ্টার অভিযানে নৌকায় আতঙ্কগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের সবাইকে উদ্ধার করতে সক্ষম হন জাহাজটির নাবিকেরা৷ ইতালির সিসিলির উপকূল থেকে রেডিও কলের মাধ্যমে নিজেদের দুরাবস্থার বার্তা পাঠায় নৌকাটি৷ খবর পাওয়ার পর অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে উপকূলের কাছাকাছি থাকা জাহাজ জিও ব্যারেন্টসকে অনুরোধ জানায় ইতালীয় কর্তৃপক্ষ৷ অভিবাসী উদ্ধারের বিষয়ে টুইটারে এমএসএফRead More
পোল্যান্ড সীমান্তে আটকাপড়া অভিবাসীদের ফিরতে দিচ্ছে না বেলারুশ
বিদেশবার্তা২৪ ডেস্ক: বেলারুশের সঙ্গে থাকা পোল্যান্ড সীমান্তে তিন দিন ধরে আটকা পড়েছেন শিশুসহ অন্তত ৩০ জন অভিবাসনপ্রত্যাশী৷ আটকাপড়া এসব অভিবাসনপ্রত্যাশীদের বেলারুশ ফিরতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে পোলিশ মানবাধিকারকর্মীরা৷ পোল্যান্ডের গ্রুপা গ্রানিকা (বর্ডার গ্রুপ) নামের মানবাধিকার সংস্থাটি রোববার জানিয়েছে, ছোট্ট শিশুসহ অন্তত ৩০ জন অভিবাসীর একটি দল বেলারুশের সঙ্গে পোল্যান্ডের সীমান্ত প্রাচীরে তিন দিন ধরে আটকে আছেন৷ যদিও অভিবাসীরা পোল্যান্ডের সীমানার বাইরে ছিল, গ্রুপা গ্রানিকার মানবাধিকার কর্মীদের দাবি, ওই অভিবাসনপ্রত্যাশীদের দলটি পোল্যান্ডের ভূখণ্ডে ছিলেন এবং বেলারুশ তাদের ফিরে যেতে দিচ্ছে না। সীমান্তে আটকাপড়া ওই দলটির সঙ্গে দেখা করার পর বার্তাRead More
যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে’র অনুষ্ঠানে গুলিতে নিহত ১৬, আহত ৩০
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রে সাধারণ ছুটি মেমোরিয়াল ডে পালন উপলক্ষে বিভিন্ন আয়োজনে গুলির ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। দেশের আটটি রাজ্যের সমুদ্র সৈকত, স্কুল, মোটরসাইকেলের শোভাযাত্রাসহ অন্যান্য স্থানে গোলাগুলির ঘটনায় এ হতাহত হয়েছে। হতাহতদের মধ্যে তরুণ থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধও রয়েছেন। গত চার বছরের তুলনায় চলতি বছর মেমোরিয়াল ডে ছুটির সপ্তাহে গুলিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বলেছে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় গুলিতে নয়জন আহত হন। তখন মিয়ামির উত্তরে আটলান্টিক উপকূলে সৈকতে ছুটি উপভোগRead More
যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫
বিদেশবার্তা২৪ ডেস্ক: জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। মানবাধিকার সংগঠনের কর্মকর্তা ও কর্মচারী সেজে ভিসা নিতে গিয়েছিলেন গ্রেপ্তারকৃতরা। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা মামলা করেছেন। গ্রেপ্তার পাঁচ ব্যক্তি হচ্ছেন- মহিউদ্দিন জুয়েল, উজ্জ্বল হোসেন মুরাদ, এনামুল হাসান, শাহদাদ ও হাদিদুল মুবিন। তাঁদের মধ্যে উজ্জ্বল হোসেন মুরাদ নিজেকে প্রোটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন নামে একটি সংস্থার নির্বাহী পরিচালক এবং মহিউদ্দিন জুয়েল সংস্থার চেয়ারম্যান পরিচয় দিয়ে ভিসা নিতে যান। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার বিভাগRead More
অর্থ আত্মসাত: ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
বিদেশবার্তা২৪ ডেস্ক: গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক-কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার। মামলায় আসামিদের বিরুদ্ধে ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রশাসন) রেজওয়ানুর রহমান। এর আগে ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের চার সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দুর্নীতিবিরোধীRead More


