Main Menu

editor

 

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩০, বহু হতাহতের আশঙ্কা

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভারতের ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৭৯ জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২ জুন) বিকেলে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে স্থানীয় সময় সন্ধ্যা ‍সাড়ে ৬টার দিকে বালেশ্বরের কাছে বাহানগা বাজারে কাছে অপর একটি ট্রেনের লাইনচ্যুত বগিতে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৭ টা ২০ মিনিটে বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার স্টেশন এলাকায় ঘটে এইRead More


মালয়েশিয়ায় ‘বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের মাধ্যমে বিনিয়োগ করতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার (১ জুন ) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, রূপকল্প ২০৪১-এর মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও টেকসই অর্থনীতির দেশে রূপান্তর করা। এসময় বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)’র ভূমিকার কথাও তুলে ধরেন।Read More


ইমরান খানের ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর মনোভাব কী?

বিদেশবার্তা২৪ ডেস্ক: মঙ্গলবারের সেই সন্ধ্যাটি ছিল আর যে কোন দিনের মতোই। এক পাকিস্তানি সেনা অফিসারের স্ত্রী কমাল সেদিন বাড়িতে রাতের খাবার তৈরির জন্য সবজি কাটছিলেন। তার দুই কন্যা টেলিভিশন দেখছিল। কমালের স্বামী তখন কাজ করছেন একটি সংঘাত-পূর্ণ এলাকায়। কমাল যে সামরিক কম্পাউণ্ডের মধ্যে থাকেন, সেটি সম্ভবত পাকিস্তানের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি। কিন্তু এই এলাকাটির মধ্যেও তারা শিগগির অনিরাপদ বোধ করতে শুরু করলেন। সেদিন কমালের স্বামী যখন স্বাভাবিক সময়ের চেয়ে বেশ আগে ফোন করলেন, তখন তিনি বেশ অবাক হলেন। স্বামী তাকে দরজা বন্ধ রাখতে বললেন, কারণ দেশ জুড়ে সামরিক এলাকাগুলিতে সাবেকRead More


এক প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, আরেক পরকিয়া প্রেমিক শ্রীঘরে

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে একই দিনে বিয়ের দাবিতে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা ও অন্যদিকে পরকিয়ার ঘটনায় বরকে আটক করেছে পুলিশ। উপজেলার গোবিন্দগঞ্জ ও জাউয়া বাজারে দুই পৃথক পৃথক ঘটনার খবর পাওয়া গেছে। জানা গেছে, ছাতকে প্রেমিকের সাথে বিয়েতে বসতে না পারায় অভিমানে আত্মহত্যার চেষ্টা করেছে এক প্রেমিকা। শুক্রবার বেলা ২ টার দিকে ছাতক-সিলেট রেলপথের গোবিন্দগঞ্জস্থ বটেরখাল সেতুতে এ ঘটনা ঘটে। এ সময় প্রত্যক্ষদর্শী এক যুবক তাকে আত্মহত্যা থেকে প্রাণে রক্ষা করেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সিংগুয়া গ্রামের শুকুর আলীর কন্যা সুমাইয়া আক্তার (১৭) দীর্ঘ তিন বছর ধরে তারই তালতোRead More


নগরীতে বেপরোয়া অপরাধীরা

নিউজ ডেস্ক: নগরীতে একদিকে চলছে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের জমজমাট প্রচারণা, অন্যদিকে হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে অপরাধীরা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিশোর গ্যাংসহ উঠতি বয়সী অপরাধীদের বিচরণ-আড্ডা নগরবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে বলে অভিযোগ সচেতন মহলের। এর মধ্যে ছিনতাই, চুরাগুপ্তা হামলা, খুন আর জুয়ার আসরগুলি আরো উদ্বেগ বাড়াচ্ছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী মনে করেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে না থাকার ফলেই অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তা হুমকি হয়ে দাঁড়াবেRead More


বিশ্বনাথে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আহত হয়েছেন প্রায় ১০জন। অহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র আনে। উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কর্মীরা কলেজ ক্যাম্পাসে গিয়ে উত্তেজনামুলক আচরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় কলেজ ছাত্রলীগের কর্মীরা বাঁধা দিলেRead More


সুদের টাকা দান করলে সওয়াব হবে?

ধর্ম ডেস্ক: দুনিয়াতে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ আছে। তন্মধ্যে অন্যতম হলো সুদ। রাসুলে আকরাম (সা.) বলেছেন, ‘তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, সেই সাতটি ধ্বংসাত্মক কাজ কী? তিনি বলেন, আল্লাহর সঙ্গে শরিক করা; জাদু করা; অন্যায়ভাবে মানুষ হত্যা করা, যা আল্লাহ নিষেধ করেছেন; সুদ খাওয়া; এতিমের সম্পদ আত্মসাৎ করা; জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া; সতী মুমিন নারীদের অপবাদ দেওয়া।’ (বুখারি, হাদিস : ২৭৬৬) সুদের সঙ্গে জড়িত সবাইকে নবীজি (সা.) অভিশাপ দিয়েছেন। বর্ণিত হয়েছে, ‘যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সাক্ষী থাকে এবংRead More


মালয়েশিয়ায় যেতে পারছেন না ১ লাখ কর্মী

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে জট লেগেছে। প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মীর ভিসার সত্যায়নের আবেদন বাংলাদেশ হাইকমিশনে পড়ে আছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে তাগাদা দিলেও বিষয়টির সুরাহা হয়নি। আগামী শুক্রবার এসব ভিসার অধিকাংশের মেয়াদ শেষ হচ্ছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, এমন অবস্থা চলতে থাকলে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চেনদানা মেওয়াহ রিসোর্স নামের মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় ১ হাজার জন। কোটা অনুমোদনের পর এই কর্মীদের নেওয়ার জন্য ভিসা সংগ্রহ করে তারা। গত ডিসেম্বরে তারা সত্যায়নের জন্য আবেদনRead More


আমিরাতে প্রবাসীদের এনআইডি প্রদান কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম মঙ্গলবার (৩০ মে) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে শুরু হয়েছে। আটজন প্রবাসীকে পরীক্ষামূলকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এনআইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বলেন, এই কার্যক্রম সফল হলে প্রায় ৪০ দেশে ধারাবাহিকভাবে এনআইডি প্রদানের কাজ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। পাসপোর্টের সঙ্গে মিল রেখে জাতীয় পরিচয়পত্র হলে প্রবাসীদের সমস্যাও লাঘব হবে। প্রধান অতিথির বক্তব্যে এ কে এম হুমায়ুন কবির আরওRead More


বাংলাদেশি শিশুর লেখা চিঠির জবাবে যা বললেন চীনা প্রেসিডেন্ট

বিদেশবার্তা২৪ ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে লেখা চিঠির জবাব পেয়েছেন বাংলাদেশি শিশু আলিফা চীন। দেশটির মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি লিখেছিলেন শিশু আলিফা। সম্প্রতি সেই চিঠির জবাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শি জিনপিং তার চিঠিতে আলিফাকে পড়াশোনায় উৎসাহ জুগিয়ে লিখেছেন, আলিফা বড় হয়ে বাংলাদেশ-চীনের বন্ধুত্বের বার্তাবাহক হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করায় এবং চীনের মেডিকেল কলেজে পড়াশোনা শেষে চীনা মায়েদের সেবার করা যে ইচ্ছা পোষণ করেছে তাতে তিনি খুবই আনন্দিত। সম্প্রতি শিশু আলিফাকে চিঠি দেন শি জিনপিং। ঢাকার চীনাRead More