editor
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক: দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চার দিনের জন্য (৫ জুন থেকে ৮ জুন) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। রবিবার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার থেকে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। অর্থাৎ এ ৪ দিন শিশুদের বিদ্যালয়ে যেতে হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দাবদাহের কারণেRead More
নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা (ভিডিও)
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘বৈশাখী’ নামে এক রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকালে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত রেস্তোরাঁটিতে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান এক বন্দুকধারী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁটিতে লাল হুডি ও কালো মাস্ক পরা এক বন্দুকধারী প্রবেশ করেন। তাকে দেখে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই গুলি ছোড়েন বন্দুকধারী। ভেতরে থাকা এক শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান এক নারী। বন্দুকধারীর ছোড়া একটি গুলি রেস্তোরাঁটির কাঁচে লাগে। এরপর কাউন্টারের পেছনে দৌড়ে গিয়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলিRead More
ইতালিতে বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে স্বপন- শাখাওয়াত প্যানেল বিজয়ী
নিউজ ডেস্ক: দীর্ঘ তেরো বছর পরে গণতান্ত্রিক পক্রিয়ায় ভোটারদের শান্তিপূর্ণ ভোট প্রদানের মধ্য দিয়ে ইতালির পাদোভায় বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে স্বপন- শাখাওয়াত প্যানেল জয়লাভ করেছেন। শনিবার সকাল ৮ টা থেকে অনুষ্ঠিত হওয়া দিনব্যাপী ভোটারদের স্বতঃস্পুর্ত অংশগ্রহণের মাধ্যমে আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রবাসে দেশীয় আমেজে এই ধরণের নির্বাচন আয়োজন এবং সুষ্ঠভাবে সম্পন্ন করে এক নজির স্থাপন করেছেন পাদোভা নির্বাচনী পরিচালনা কমিটি। যা প্রবাসীদের প্রশংসা পেয়েছেন। দিনব্যাপী ভোটারদের ভোটগ্রহণ শেষে ভোর ৫ টায় কাঙ্খিত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। ফলাফল ঘোষণা শেষে সুন্দরভাবে ভোট সম্পন্ন হওয়াতে এবং বিজয়ী ও পরাজিত প্রার্থীদের সার্বিকRead More
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। রোববার সকালের দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। নবীগঞ্জ থানার (ওসি) ডালিম আহমেদ জানান, নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র শিবলু হাসান স্কুলে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিবলু হাসান উপজেলার মোড়াউড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র। এদিকে,Read More
ওয়াজিদ আলী স্মৃতি এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ সম্পন্ন
নিউজ ডেস্ক: ২০২৩ – ২৫ সালের ওয়াজিদ আলী স্মৃতি এডুকেশন ট্রাস্টের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ৩১ তম প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন শনিবার বিশ্বনাথের বৃহত্তর কামাল বাজার এলাকার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংস্থার সভাপতি ও তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুক আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী। স্বাগত বক্তব্যRead More
হবিগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ৩ জনের
নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। রবিবার (০৪ জুন) সকাল ছয়টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে সিএনজিচালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার মো. আজির হোসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৬৪)। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, ‘দুইজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার উদ্দেশে রওনা দেয়। পথে সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়েরRead More
মৃত্যুর আগে যে ৭ কাজ অবশ্যই করা উচিত
ধর্ম ডেস্ক: সবার জীবনে মৃত্যু পরম সত্য। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সকলকে (তোমাদের কর্মের) পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনই দেওয়া হবে। অতঃপর যাকেই জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ও জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সে-ই প্রকৃত অর্থে সফলকাম হবে। আর (জান্নাতের বিপরীতে) পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়।’ ( সুরা আল ইমরান, আয়াত, ১৮৫) মৃত্যুর পর পরকালে সফল জীবন ও জান্নাত লাভের জন্য পৃথিবীতেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং বেশি বেশি নেক আমল করতে হবে। আবু উমামা (রা.)Read More
আল্লাহ সহজেই যাদের ভালো কাজ করার সুযোগ দেন
নাঈমুল ইসলাম, অতিথি লেখক: মানুষের অনেক বড় সম্পদ সৃষ্টিকর্তার সন্তুষ্টি। পৃথিবীতে মুসলমানের প্রধান লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। মুমিনের চলার পথের শক্তি। অনেক মানুষ এমন আছে, যারা দুনিয়াতে অনেক আমল করে কিন্তু আল্লাহ তার ওপর সন্তুষ্ট নয় অথচ তার ধারণা সে অনেক ভালো আমল করছে। তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, ‘বলুন, আমি কি তোমাদের সেসব লোকের সংবাদ দেব, যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। তারা সেসব মানুষ, যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে পণ্ড হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে’ (সুরা কাহাফ : ১০৩-১০৪)। আল্লাহ তায়ালা যে সন্তুষ্ট আছেন তা বোঝারRead More
হজে গিয়ে হারিয়ে গেলে যা করবেন
ধর্ম ডেস্ক: প্রতি বছর হজ মৌসুমে সৌদি আরবে একত্রিত হন প্রায় ২৫ লাখেরও বেশি মানুষ। এছাড়াও পুরো বছর ওমরা পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে যান ধর্মপ্রাণ মুসলিমরা। হজ বা ওমরা পালন করতে গিয়ে অনেকে নিজের সঙ্গীদের হারিয়ে ফেলেন। এতে করে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। আবার অপরিচিত দেশ, অপরিচিত জায়গায় হারিয়ে গেলে এক ধরনের ভয়ও কাজ করে ভেতরে। মক্কায় গিয়ে হারিয়ে যাওয়া ঠেকাতে অভিজ্ঞদের পরামর্শ হলো- বর্তমানে হারিয়ে যাওয়ার ঘটনা অনেকাংশেই কমে গেছে। তবে এরপরেও কেউ কখনো হারিয়ে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হারিয়ে যাওয়া ঠেকাতে যা করবেনRead More
কুলাউড়া উপজেলা সমিতি পর্তুগালের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিদেশবার্তা২৪ ডেস্ক: সুমন আহমেদ সিদ্দিকীকে সভাপতি, মো. রনি আহমেদ সাধারণ সম্পাদক এবং নোমান হোসাইনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পর্তুগালস্থ লাউড়া উপজেলা সমিতিতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনটির শীর্ষ নেতা ও নীতি নির্ধারক এবং সংগঠনের ২৫ জন উপদেষ্টা মন্ডলীর সম্মিলিত মতামতের মাধ্যমে উক্ত কমিটি চূড়ান্ত করা হয়। উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তানভীর মোজাম্মেল সোভনসহ ১৭জন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ ৯ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান লিজুসহ ৭ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কোষাধ্যক্ষ খালেদুর রহমান তানজুল, প্রচার সম্পাদক ওয়াদুদ অনিক,Read More


