Main Menu

editor

 

ভূমধ্যসাগর থেকে ৪৮৫ অভিবাসনপ্রত্যাশীকে লিবিয়ায় ফেরত

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা প্রায় পাঁচশ অভিবাসনপ্রত্যাশীকে লিবিয়াতে ফেরত পাঠানো হয়েছে৷ জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে৷ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়াতে ফেরত পাঠানোয় উদ্বেগ জানিয়ে আইওএমের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এক টুইটে বলেন, ‘‘লিবিয়া একটি অনিরাপদ জায়গা৷ সেখানে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যাওয়া উচিত নয়৷’’ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, সাগর থেকে ৪৮৫জনকে উদ্ধার করে লিবিয়ার বেনগাজি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে৷ অভিবাসনপ্রত্যাশীরা কোন জায়গা থেকে ইউরোপের দিকে যাত্রা করেছিলেন বা তাদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি৷Read More


প্রবাসী বাংলাদেশি কর্মীদের সর্বোত্তম সেবা দিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশি কর্মীদের সর্বোত্তম সেবা প্রদান এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশস্থ বাংলাদেশ মিশনের লেবার উইংয়ে নবনিযুক্ত কর্মকর্তাদের ‘ডিপ্লোমেটিক ওরিয়েন্টেশন’ কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, ‘মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশের সামনে বহুবিধ চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।’   ড. মোমেনRead More


সিলেটে বাড়বে গরম: বইছে মৃদু তাপপ্রবাহ!

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবারও সিলেটসহ সারাদেশ বৃষ্টিহীন থাকতে পারে। এতে গরম বেড়ে তাপপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বেড়ে সোমবার দেশের সিলেটসহ ১১ অঞ্চল ও পাঁচ বিভাগে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) তাপপ্রবাহ মাঝারি আকার ধারণ করতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সিলেট,দিনাজপুর, নীলফামারী, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী ও বান্দরবান অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তারRead More


সিলেটে দুই দিন ব্যাপী বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন ৩ জুন

নিউজ ডেস্ক: তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট-এর ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী সাহিত্য মেলার আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ০৩ ও ০৪ জুন ২০২৩ ইং , শনিবার ও রবিবার নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত বিভাগীয় সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে।বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট এর সিনিয়র সহকারী কমিশনার অনুপমা দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিলেট বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।Read More


ইহরাম অবস্থায় যেসব কাজ করা যাবে না

ধর্ম ডেস্ক: হজ ও ওমরার প্রধান ফরজগুলোর একটি হলো ইহরাম বাঁধা বা পুরুষের জন্য দুইটি সেলাইবিহীন সাদা কাপড় পরা এবং নারীদের জন্য নিজেরদে স্বাভাবিক পোশাক পড়া। হজ-ওমরা পালনকারীদের মক্কার উদ্দেশে বের হওয়ার সময় মিকাত (নির্ধারিত স্থান) অতিক্রম করার আগে ইহরামের কাপড় পরে নিতে হয়। ইহরাম না পরে মিকাত অতিক্রম করা জায়েজ নয়। হজ কিংবা ওমরার ইহরাম অবস্থায় হজ পালনকারীদের জন্য বেশ কিছু কাজ নিষিদ্ধ। নিষিদ্ধ কাজগুলো তিনভাগে বিভক্ত। তাহলো- ১. এমন কিছু কাজ যা নারী-পুরুষ উভয়ের জন্য হারাম। ২. এমন কিছু কাজ যা শুধু পুরুষের জন্য হারাম। ৩. এমন কিছুRead More


লিবিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগকে কাজে লাগানোর নির্দেশ

নিউজ ডেস্ক: লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেখানে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রবিবার (২৮ মে) দুপুরে বঙ্গভবনে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, “রাষ্ট্রপতি বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতসমূহ লিবিয়ার বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার আহ্বান জানান।” লিবিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির একটি সম্ভাবনাময় গন্তব্য বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি লিবিয়ায় বাংলাদেশের জনশক্তি ও বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগকে কাজে লাগাতে রাষ্ট্রদূতকে কাজ করারRead More


সৌদি আরবে বৃত্তিসহ উচ্চ শিক্ষার সুযোগ

নিউজ ডেস্ক: বাংলাদেশের জন্য ২৫৬টি বৃত্তি বরাদ্দ করেছে সৌদি আরব। ঢাকার সৌদি দূতাবাস সম্প্রতি এ ঘোষণা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বৃত্তির বিস্তারিত প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য খাত ছাড়া অন্য প্রায় সব খাতে পড়ালেখার জন্যই বৃত্তি প্রযোজ্য হবে। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল এই ১০ বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫Read More


পেটারসনে বাংলাদেশি মসি আহমদ চৌধুরী কাহেলের মৃত্যু

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সীর পেটারসনে বসবাসকারী মসি আহমদ চৌধুরী কাহেল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ভাদেশ্বর পূর্বভাগ সিংকাপন নিবাসী। স্থানীয় সময় রবিবার (২৮ মে) মধ্যরাত ১২ঃ৫৭ মিনিটের দিকে পেটারসনের বাসায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর মসজিদ জালালাবাদে অনুষ্টিত হবে। এতে সকল ধমপ্রাণ মুসলমান, মরহুমের বন্ধু, আত্মীয়স্বজন সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে মরহুমের পরিবারের সদস্যরা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সর্বমহলে সমাদৃত, সজ্জন ও সদা হাস্যোজ্জ্বল ছিলেন কাহেল। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


নেদারল্যান্ড আ.লীগের সভাপতি ইসমাইল সম্পাদক মুরাদ

নিউজ ডেস্ক: নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে নেদারল্যান্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে )নেদারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে আমস্টারডামের একটি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নেদারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক এমদাদ হোসেন এবং পরিচালনা করেন সদস্য সচিব মুরাদ খান। টেলিকনফারেন্সে বক্তব্য দেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক প্রবাস কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া। নেদারল্যান্ড আওয়ামী লীগের পক্ষে আলাউদ্দীন মোল্যা, নাসিম খান অভি,শেখ এম এইচ ইমতিয়াজ,আবুল কালাম আজাদ,কামরুল হাসান, জসিম উদ্দীন, বিথী খান, একরামুল হক পলাশ, অরুপ আহম্মেদ, আলিফ হোসেন, ওমর সেরনিয়াবাদ, ছাত্রলীগRead More


ব্রিটেনে রেডব্রিজের মেয়র নির্বাচিত হলেন মৌলভীবাজারের জ্যোৎস্না

নিউজ ডেস্ক: মাল্টিন্যাশনাল ও মাল্টিকালচারালের বৃটেনের মূলধারার রাজনীতিতে আরেক বাঙালি নারীর সাফল্য যুক্ত হলো। সেখানকার মূলধারার রাজনীতিতে নেতৃত্বের পাশাপাশি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের একের পর এক চমক দেখাচ্ছেন বাঙালিরা। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজারের মেয়ে কাউন্সিলর ও ডেপুটি মেয়র জোৎস্না রহমান ইসলাম লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র নির্বাচিত হয়েছেন। তার এমন সাফল্যের সংবাদে আত্মীয়স্বজনসহ জেলাবাসী আনন্দিত। যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় ২৫ জনেরও বেশি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ধারাবাহিক সাফল্যের এটা অন্যতম প্রাপ্তি বলে মন্তব্য করেছেন সেখানকার বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ। তারা বলছেন ধারাবাহিক এই সাফল্যRead More