editor
ফ্রান্সে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক: ফ্রান্সে হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল কাশেম নামে গোলাপগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ফ্রান্সের স্থানীয় সময় রাত ১২ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাফিজ মস্তকিন আলীর দ্বিতীয় ছেলে। আবুল কাশেমের মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন। তার লাশ দেশে আসবে কি না এমনটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত
নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। এর আগে গত ২১ মে সুনামগঞ্জের নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এই ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকরা। সোমবার দুপুরে জেলা বাস, মিনিকোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট,Read More
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে টাকা পাচার কমবে: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে টাকা পাচার কমবে। শনিবার (২৭ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জন্য ঘোষিত নতুন ভিসা পলিসি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আমাদের বলেছে, প্রধানমন্ত্রী যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, সেটাকে সাহায্য করার জন্য তারা তাদের ভিসা নীতি প্রচলন করেছে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াওয়ের কারণে যারা একবার জ্বলেছে, তাদের চেহারা দেখলে বড় দুঃখ পাবেন। আমরা আর জ্বালাও-পোড়াও চাই না। ২০১৪ সালে তারা ৩৮০০ যানবাহন জ্বালিয়েছে, বগি জ্বালিয়েছে,Read More
আড়াই মাসেও আসেনি প্রবাসীর লাশ, কাঁদছেন স্ত্রী-সন্তান
নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় কর্মরত অবস্থায় গত ১০ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান ময়মনসিংহের তফাজ্জল হোসেন (৪২)। মৃত্যুর আড়াই মাস পেরিয়ে গেলেও লাশ পায়নি স্বজনরা। তার লাশের অপেক্ষায় কাঁদছেন স্ত্রী-সন্তানরা। তফাজ্জল হোসেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে। ১১ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি। তফাজ্জলের স্ত্রী শরীফা খাতুন বলেন, ‘গত ১০ মার্চ সৌদি আরবে স্বামী মৃত্যুবরণ করেছেন। তার লাশ সে দেশের সারফিয়াবর্ষন হাসপাতালে আছে। দীর্ঘদিন লাশ দেশে না আসায় গত ১১ এপ্রিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েRead More
বাংলাদেশী বংশোদ্ভূত শামস আহমেদের এমি অ্যাওয়ার্ড লাভ
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শামস আহমেদ দ্বিতীয় প্রজন্মের একজন সংগীত পরিচালক, কণ্ঠ প্রযোজক এবং গায়ক। যিনি প্রথম একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালনার জন্য এমি অ্যাওয়ার্ড জিতে নেন। এমি অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি বলেন, সত্যিই আমি আনন্দিত যে আমরা সুপার বল অংশের জন্য সেরা সঙ্গীত পরিচালনার জন্য এমি পুরস্কার জিতেছি! যে আশ্চর্যজনক দলটি এটি ঘটিয়েছে তার জন্য আমি আবেগ এবং গর্ব অনুভব করছি – আপনাদের মতো সহকর্মীদের দুর্দান্ত সহযোগীতা এবং বন্ধু হওয়ার জন্য – আমি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান বোধ করছি৷ আমি আসলে আজকে কি আশা করব তা জানতাম না; আমি সবসময়Read More
‘অবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে’
নিউজ ডেস্ক: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, সকল উলামায়ে কেরামদের ঐক্যেমত কাদিয়ানিরা কাফির। যেখানে সব উলামায়ে কেরামগণ একমত সেখানে সরকারের ঘোষণা দিতে গড়িমসি করা সরকারের দুর্বলতার প্রকাশ। সর্বস্তরের উলামায়ে কেরামদের এই সমাবেশ থেকে আমাদের জোর দাবী অনতিবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। শনিবার (২৭ মে) ওলামা পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিলেট রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত খতমে নবুওত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা নূরুল ইসলাম অলিপুরী, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী,Read More
হবিগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যানে সংঘর্ষে তিনজন নিহত
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। নিহতরা সিলেটে মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন।এতে পিকআপ ভ্যানের তিন নারী যাত্রী নিহত এবং শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনূর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানটি ১৯ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জ থেকে সিলেটে হজরতRead More
যুক্তরাষ্ট্র থেকে আসছে ‘অস্বাভাবিক’ রেমিটেন্স আসছে, খতিয়ে দেখার পরামর্শ
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা রেমিটেন্সের হারকে অস্বাভাবিক উল্লেখ করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, বাংলাদেশের শ্রমবাজার মধ্যপ্রাচ্য, সেখানে বাংলাদেশের মানুষও বেশি। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বেশি প্রবাসী আয় আসছে। পাচার করা টাকা রেমিট্যান্স বা প্রবাসী আয় হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আসছে কি না, তা খতিয়ে দেখা দরকার। শনিবার (২৭ মে) অর্থনীতির বিভিন্ন দিক পর্যালোচনা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে আয়েজিত এই সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, বিদেশে লোক যাওয়া ও রেমিট্যান্স পাঠানোরRead More
মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হচ্ছে ই-পাসপোর্ট
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ভোগান্তি নিরসনে চালু হচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম। চলতি বছরের মধ্যেই এই কার্যক্রম শুরুর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২৭ মে) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সরোয়ার মাই মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রায় ১ লাখ ২৫ হাজার পাসপোর্ট আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় ৯৩ হাজার ৮৯৫টি পাসপোর্টে প্রক্রিয়া সম্পন্নRead More
ইতালিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বাংলদেশি যুবক নিহত
নিউজ ডেস্ক: ইতালির মিলানে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আব্দুল রুমান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রুমান একটি ভারী মেশিনের নিচে চাপা পড়ে হয়ে আহত হওয়ার পর নিগুরাদা হাসপাতালে মারা যান। কর্মক্ষেত্রে তিনি মাথায় ও বুকে আঘাত পেয়েছেন এবং পায়ে ও বাহুতে মারাত্মক আঘাত পেয়েছেন। রুমান ক্রোকোলাক্সে তার প্রথম দিনে কাজ করছিলেন, একটি কোম্পানি যেটি ট্রেজানো সুল নাভিলিওতে চামড়ার জিনিসপত্র উৎপাদনের সাথে কাজ করে। এ ঘটনায় স্থানীয় পুলিশ হত্যা মামলার নির্দেশ দিয়েছেন। যন্ত্রপাতি জব্দ করার পাশাপাশি ওই যুবকের সঙ্গে নিয়মিত চুক্তি ছিল কি না, তাও তদন্তে করছে স্থানীয় পুলিশ। নিহতRead More


