Main Menu

editor

 

হবিগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যানে সংঘর্ষে তিনজন নিহত

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। নিহতরা সিলেটে মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন।এতে পিকআপ ভ্যানের তিন নারী যাত্রী নিহত এবং শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনূর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানটি ১৯ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জ থেকে সিলেটে হজরতRead More


যুক্তরাষ্ট্র থেকে আসছে ‘অস্বাভাবিক’ রেমিটেন্স আসছে, খতিয়ে দেখার পরামর্শ

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা রেমিটেন্সের হারকে অস্বাভাবিক উল্লেখ করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, বাংলাদেশের শ্রমবাজার মধ্যপ্রাচ্য, সেখানে বাংলাদেশের মানুষও বেশি। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বেশি প্রবাসী আয় আসছে। পাচার করা টাকা রেমিট্যান্স বা প্রবাসী আয় হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আসছে কি না, তা খতিয়ে দেখা দরকার। শনিবার (২৭ মে) অর্থনীতির বিভিন্ন দিক পর্যালোচনা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে আয়েজিত এই সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, বিদেশে লোক যাওয়া ও রেমিট্যান্স পাঠানোরRead More


মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হচ্ছে ই-পাসপোর্ট

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ভোগান্তি নিরসনে চালু হচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম। চলতি বছরের মধ্যেই এই কার্যক্রম শুরুর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২৭ মে) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সরোয়ার মাই মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রায় ১ লাখ ২৫ হাজার পাসপোর্ট আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় ৯৩ হাজার ৮৯৫টি পাসপোর্টে প্রক্রিয়া সম্পন্নRead More


ইতালিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বাংলদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক: ইতালির মিলানে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আব্দুল রুমান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রুমান একটি ভারী মেশিনের নিচে চাপা পড়ে হয়ে আহত হওয়ার পর নিগুরাদা হাসপাতালে মারা যান। কর্মক্ষেত্রে তিনি মাথায় ও বুকে আঘাত পেয়েছেন এবং পায়ে ও বাহুতে মারাত্মক আঘাত পেয়েছেন। রুমান ক্রোকোলাক্সে তার প্রথম দিনে কাজ করছিলেন, একটি কোম্পানি যেটি ট্রেজানো সুল নাভিলিওতে চামড়ার জিনিসপত্র উৎপাদনের সাথে কাজ করে। এ ঘটনায় স্থানীয় পুলিশ হত্যা মামলার নির্দেশ দিয়েছেন। যন্ত্রপাতি জব্দ করার পাশাপাশি ওই যুবকের সঙ্গে নিয়মিত চুক্তি ছিল কি না, তাও তদন্তে করছে স্থানীয় পুলিশ। নিহতRead More


দেশে ফিরলেন মুহিত চৌধুরী

নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন আজ। শনিবার সকাল ৯ টা ৩৫ মিনিটে একটি আন্তর্জাতিক ফ্লাইটে করে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম,কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার ও কার্যকরী পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম। মুহিত চৌধুরী বিগত ০২ এপ্রিল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন।প্রায় দুই মাস সেখানে অবস্থানকালে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,প্রেস ও বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। বৃটেনের বিভিন্ন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দেন এবং তাঁর সম্মানে সেখানেRead More


বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মার্কিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা নতুন ভিসানীতি বাংলাদেশে স্বাগত জানানোয় যুক্তরাষ্ট্র খুশি হয়েছে বলেও জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একথা জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রথমত, আমি বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে, আপনি বাংলাদেশের জনগণের জন্য একটি অত্যন্ত স্পষ্ট এবং জোরালো বার্তা দিয়েছেন। আমি যে কারণে ‘জোরালো এবং স্পষ্ট’ বলছি,Read More


যাদের সঙ্গে হজে যেতে পারবেন নারীরা

ধর্ম ডেস্ক: শরীয়তের বিধান নারী-পুরুষ সবার জন্য সমান। তবে সৃষ্টিগত পার্থক্যের কারণে কোনও কোনও ইবাদত পালনের ক্ষেত্রে নারী-পুরুষের মাঝে স্বতন্ত্রতা রয়েছে। ঠিক তেমনিভাবে ইসলামি শরিয়তে নারীদের হজ করার আলাদা নিয়ম কানুন রয়েছে। হজে যাওয়ার ক্ষেত্রেও তাদের অতিরিক্ত শর্ত পূরণ হওয়া জরুরি। স্বামী বা মাহরাম ব্যতীত নারীদের হজে গমন শরিয়তের দৃষ্টিতে জায়েজ নয়, এতে হজ মাকরুহের সঙ্গে আদায় হয়ে গেলেও নারীরা গুনাহগার হবে। (আল জাওহারা: ১/১৫০) মাহরাম ছাড়া সফরে নিষেধাজ্ঞা মূলত মাহরাম ছাড়া সফর করা রাসুলুল্লাহ (স.)-এর হাদিসের পরিপন্থী কাজ। মাহরাম ছাড়া সফরে নিষেধাজ্ঞা সম্পর্কে অনেক হাদিস রয়েছে। এক হাদিসে নবীজিRead More


তায়াম্মুম করবেন যেসব বস্তু দিয়ে

ধর্ম ডেস্ক: নামাজ, কোরআন তেলাওয়াত এবং এ জাতীয় ইবাদতগুলোর জন্য পবিত্রতা জরুরি। স্বাভাবিকভাবে অজু মাধ্যমেই মানুষ পবিত্রতা অর্জন করে। তবে কেউ অসুস্থ হলে বা বিশেষ কোনও পরিস্থিতির কারণে পানি না পেলে তার জন্য অজু ছাড়াও তায়াম্মুমের বিধান রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব-পায়খানা থেকে এসে থাকে, কিংবা নারীগমন করে থাকো, কিন্তু পরে যদি পানিপ্রাপ্তির সম্ভাবনা না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। মুখমণ্ডল ও হাত মাসেহ করে নাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল।’ (সুরাRead More


অস্ট্রেলিয়ায় সিডনিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার সেন্ট্রাল সিডনির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭ তলা ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়েছে। ১০০ জন দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজে অংশ নেওয়া একজন বলেছেন, ‘ভবনটি বর্তমানে সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। আমরা জানি না কী কারণে এ ঘটনা ঘটেছে। আমরা আগুনের উৎসের সন্ধানে কাজ করছি। এটি পাশের ভবনগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে।’ নাইন নিউজের হেলিকপ্টার ফুটেজে আজ বৃহস্পতিবার বিকেলে সেন্ট্রাল স্টেশন এবং সারি হিলসের এলিজাবেথ স্ট্রিটের কাছে ভবনের মেঝে জ্বলতে দেখা গেছে। পাশের অ্যাপার্টমেন্টগুলো থেকে পানি ঢেলে আগুন নেভানোর কাজে সাহায্যRead More


মসজিদে প্রবেশের পর যেসব কাজ সুন্নত

ধর্ম ডেস্ক: একজন মুমিনের দৈনন্দিন জীবনের সঙ্গে মসজিদের গভীর সম্পর্ক। রবের সান্নিধ্য পেতে এবং তার সামনে হাজিরা দিতে প্রতিদিন পাঁচবার মসজিদে যেতে হয়। বেশি বেশি মসজিদে যাতায়াত করা ব্যক্তিদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে হাদিসে। বেশি বেশি মসজিদে যাওয়ার পুরস্কার হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি সকাল-সন্ধ্যা মসজিদে যায়, আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সকালে অথবা সন্ধ্যায় যতবার সে মসজিদে যায়, ততবারই আল্লাহ তায়ালা তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। (সহিহ বুখারি, ৬৩১, সহিহ মুসলিম, ১৫৫৬, সহিহ ইবনে খুজাইমা,Read More