Main Menu

editor

 

বেওয়ারিশ হিসেবে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে দাফন, স্বজনদের ক্ষোভ

বিদেশবার্তা২৪ ডেস্ক: পরিচয় হিসেবে ভিসা পাসপোর্ট থাকার পরও দেশে না পাঠিয়ে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের অভিযোগ উঠেছে। নিহতের স্বজনরা বলছেন, ‘বাংলাদেশ হাইকমিশনে জানানোর পরও তারা কোনো ধরণের সহায়তা পাননি। মৃত ওই প্রবাসীর নাম মোহাম্মদ শাওন (৩০)। তার মা শিরিন বেগম বলেন, আমার ছেলের পাসপোর্ট ভিসা থাকার পরও কেন বেওয়ারিশ হিসেবে মালয়েশিয়ায় দাফন করা হলো। মা হয়ে ছেলের মরা মুখটাও দেখা হলো না। শাওনের বয়স ৩০ বছর এবং চার ভাইয়ের মধ্যে শাওন সবার ছোট ছিল। আমি এ ঘটনার বিচার চাই। জানা গেছে, তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতRead More


স্ত্রী-সন্তানদের ব্রিটেনে আনতে পারবেন না বিদেশি শিক্ষার্থীরা

বিদেশবার্তা২৪ ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের অভিবাসন নীতিতেও এবার কঠোর নিয়ম আরোপ করতে যাচ্ছে ব্রিটেন। নতুন অভিবাসন নীতিতে শিক্ষার্থীদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থাৎ কোনও বিদেশি শিক্ষার্থী এখন থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে ব্রিটেনে যেতে পারবেন না। অভিবাসীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন এই পদক্ষেপ অভিবাসন কমাতে সাহায্য করবে। পরিসংখ্যানে বলা হয়েছে- চলতি বছর বৈধ অভিবাসন ৭ লাখের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর ১ লাখ ৩৫ হাজার ৭৮৮ টি ভিসা দেওয়া হয়েছে শীক্ষার্থীদের পরিবারের সদস্যদের। যাRead More


ইউরোপে আশ্রয় আবেদনের রেকর্ড বাংলাদেশিদের

বিদেশবার্তা২৪ ডেস্ক: মূলত উন্নত ক্যারিয়ার গড়ার আশা, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা ও উন্নতজীবনের সঙ্গে খরচের হিসাব বিবেচনায় ইউরোপের দেশগুলোতে পাড়ি জমান বাংলাদেশি শিক্ষার্থীরা। কাজের ভিসায় অর্থ্যাৎ অভিবাসী গন্তব্য হিসেবেও বাংলাদেশিদের কাছে এখন কাঙ্খিত গন্তব্য ইউরোপ। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে রেকর্ড সংখ্যক আশ্রয় চাওয়ার আবেদন করেছে বাংলাদেশিদের। শুধু গত মার্চ মাসেই আবেদন জমা পড়েছে চার হাজারের বেশি। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের ২২ হাজারেরও বেশি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অ্যাসাইলাম আবেদন তদারককারী প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে সম্প্রতি এসব তথ্য উঠে এসেছে। ইউরোপের কাছের দেশRead More


মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক: পৃথিবীতে জন্ম নেওয়া সবার মৃত্যু অবধারিত। মৃত্যুর মাধ্যমেই একদিন এই রঙ-রসে ভরা পৃথিবীর মায়াজাল ছাড়তে হবে। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই; যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান কর।’ -(সুরা নিসা, আয়াত, ৭৮) কোনও মুসলমান মারা গেলে অপর মুসলমানের ওপর মৃতের গোসল, কাফন, জানাজা, জানাজা বহন ও দাফন করা অবশ্যক হয়ে যায়। কেউ মারা গেলে দ্রুতই এই কাজগুলো সম্পাদন করতে হয়। হাদিসে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রা.-কে লক্ষ্য করে বলেন,Read More


যুক্তরাজ্যে ছাত্র ইউনিয়নে দুই বাংলাদেশি শিক্ষার্থী বিপুল ভোটে নির্বাচিত

বিদেশবার্তা২৪ ডেস্ক: সম্প্রতি ইউনিভার্সিটি অফ গ্লোশটারশায়ারে ছাত্র ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় দশ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। নির্বাচিত বাংলাদেশিরা হলেন- প্রকৌশলী আমিনুল ইসলাম রানা এবং এম এম রাজীব। জানা যায়, ছাত্র ইউনিয়নে নির্বাচিত রাজিব মূলত ব্লাক এশিয়ান বা মাইনর গ্রুপদের নিয়ে কাজ করবেন। আর রানা জাতীয় ছাত্র ইউনিয়নে উক্ত বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবেন। যেখানে ইংল্যান্ডের প্রায় ১৫০টি বিশ্ববিদ্যালয় থেকে দুজন করে প্রতিনিধি জাতীয় সম্মেলনে যোগ দিয়ে জাতীয় নেতা নির্বাচন করবেন। যদি তিনি সমগ্র ব্রিটেনের ছাত্রদের নেতা নির্বাচিত হতে পারেন তবে তা বাংলাদেশের ইতিহাসে অনন্যRead More


সৌদিতে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় নিজ বাসায় স্ট্রোক করে শাহাদাত হোসেন (৪৩) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। স্থানীয় সময় শনিবার বিকাল ৫টার দিকে নিজ বাসায় মারা যান শাহাদাত হোসেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের খাঁন মোহাম্মদের বাড়ির মোবারক আলীর ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। শাহাদাতের পরিবার সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে দুই বছর আগে সৌদি আরবে যান শাহাদাত। পরে একটি কোম্পানিতে কাজ নেন তিনি। প্রতিদিনের মতো শনিবার বিকালে তার সহকর্মীরা কাজে যাওয়ার জন্য শাহাদাতকে ডাকাডাকি করেন। তখন তিনি নিজের কক্ষেRead More


সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উৎসব

বিদেশবার্তা২৪ ডেস্ক: সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অভিবাসী ক্রিকেট উৎসব ২০২৩। রবিবার সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ারে সহায়তায় ও বাংলাদেশ সোসাইটির আয়োজনে পেঞ্জুরু রিক্রেশন সেন্টারে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সিঙ্গাপুরে বিভিন্ন সেক্টরে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের ৮টি দল। সোসাইটির চেয়ারম্যান মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত ডা. মো. তৌহিদুল ইসলাম, সিঙ্গাপুরের জনশক্তির মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিম শুয়েন, ডেপুটি ফাস্ট কমান্ডার টিও লি হেং, কমান্ডিং অফিসার লিটল। ফাইনাল খেলায় এসবিএম গ্রুপ স্পোর্টিং টিমকে ৪৮Read More


কানাডায় সাংবাদিকতায় অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি দীন ইসলাম

বিদেশবার্তা২৪ ডেস্ক: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কানাডায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি দীন ইসলাম। জাতীয় এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা তাকে এ অ্যাওয়ার্ড দিয়েছে। দীন ইসলাম ছাড়াও এ অনুষ্ঠানে ফিলিপাইন, ব্রাজিল কমিউনিটিসহ ১৫ জনকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। শুক্রবার টরেন্টোর সিটি হলে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে দীন ইসলামকে প্রেস কাউন্সিলের ব্যাজ পরিয়ে দেন কানাডার অন্টারিও সরকারের ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রী কিংগা সুরমা। এসময় তার হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী কিংগা। জাতিসংঘ ঘোষিত বার্ষিক প্রেস ফ্রিডম ডে’র এ অনুষ্ঠানে জাতীয় এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অবRead More


পাচারকারীদের মুক্তি দিচ্ছে হাঙ্গেরি, সীমান্তে কড়া পাহারায় অস্ট্রিয়া

বিদেশবার্তা২৪ ডেস্ক: মানবপাচারের দায়ে বিভিন্ন মেয়াদে কারাগারে থাকে হাজারো কয়েদিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি৷ এই ঘোষণার পরই হাঙ্গেরির সঙ্গে থাকা সীমান্তে নজরদারি বাড়িয়েছে অস্ট্রিয়া, তল্লাশিতেও কড়াকড়ি অবস্থানে আছে দেশটির সীমান্তরক্ষীরা৷ হাঙ্গেরির এমন ঘোষণায় ভীষণ ক্ষিপ্ত হয়েছে ভিয়েনা৷ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সোমবার অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবের্গ বলেছেন, মানবপাচারকারীদের মুক্তি দেয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ভিয়েনায় হাঙ্গেরির রাষ্ট্রদূতকে তলব করবে তার মন্ত্রণালয়৷ অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার জানানো হয়েছে, হাঙ্গেরি, রোমানিয়া এবং সার্বিয়া থেকে আসা যানবাহনগুলোকে সীমান্তে ভালোভাবে তল্লাশি করা হবে৷ ইউরোপীয় ইউনিয়েনর সদস্য রাষ্ট্র হাঙ্গেরির সঙ্গে পুলিশি সহযোগিতার বিষয়টিও পর্যালোচনায় রয়েছে বলেRead More


আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে একাধিক পদে চাকরি

বিদেশবার্তা২৪ ডেস্ক: দূতাবাসের কনস্যুলার সহকারীসহ বেশ কিছু পদে জনবল নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস কর্তৃপক্ষ। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের পিআরও (কনস্যুলার সহকারী), সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও ড্রাইভার পদে জনবল নিয়োগ দেয়া হবে। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে ১০ জুন ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে। আবেদনকারীর ব্যক্তিগত, শিক্ষাগত ও কাজের অভিজ্ঞতার তথ্য দিয়ে পূর্ণ জীবন বৃত্তান্তসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ইমেইলে পিডিএফ ফাইল আকারে জমাRead More