Main Menu

editor

 

হারাম টাকায় কিছু কিনে ফেললে কী করবেন?

ধর্ম ডেস্ক: হারাম উপার্জন মানুষের দুনিয়া আখিরাত ধ্বংস করে দেয়। হারাম উপার্জনের ফলে বাহ্যিকভাবে কিছুটা প্রাচুর্য দেখা গেলেও মূলত তা মানুষের জীবন থেকে বরকত তুলে নেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, আহার করো আমি তোমাদের যে হালাল রিজিক দিয়েছি তা থেকে এবং আল্লাহর জন্য শোকর করো, যদি তোমরা তাঁরই ইবাদত করো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৭২) এই আয়াতে মহান আল্লাহ আমাদের জন্য হালাল খাবার, হালাল উপার্জন ফরজ করেছেন। অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দান-সদকা বাড়িয়ে দেন।’ (সুরা বাকারা, আয়াত : ২৭৬) এইRead More


রপ্তানি ও রেমিট্যান্সে ডলারের দর আরেক দফা বাড়ল

বিদেশবার্তা২৪ ডেস্ক: রপ্তানি ও রেমিট্যান্সে ডলারের দর আরেক দফা বাড়ানো হয়েছে। এবার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আমদানি নিষ্পত্তিতে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতি ডলারে ১ টাকা করে লাভ করতে পারলেও ডলারের দাম ১০৯ টাকাRead More


টাইলসে তায়াম্মুম করা যাবে?

ধর্ম ডেস্ক: পবিত্রতা অর্জনের জন্য পানি পাওয়া না গেলে বিশেষ পরিস্থিতিতে তায়াম্মুমের বিধান দেওয়া হয়েছে ইসলামে। তায়াম্মুমের সম্পর্কে হাদিস শরিফে এসেছে, ‘আগের নবীদের উম্মত থেকে এই উম্মতকে তিন বিষয়ে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কাতার ফেরেশতাদের কাতারের মতো বানানো হয়েছে, সারা ভূখণ্ডকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পানি না পাওয়া অবস্থায় মাটিকে পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে।’ (বুখারি, হাদিস : ১/২০৯) তায়াম্মুমের বিধান স্বীকৃত হওয়ার কারণ হলো- মানুষ অপারগতার সময়ও যেন ইবাদত থেকে বঞ্চিত না হয়। তায়াম্মুমের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। একজনRead More


ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নির্মাণকাজ চালানোর সময় গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। দেশটির পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের থানেতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, থানের শাহপুরের কাছে রাজ্যটির সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণকাজে মেশিনটি ব্যবহার করা হচ্ছিল। এসময় হঠাৎ গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে অন্তত ১৬ জন মারা গেছেন। আহত অব্স্থায় উদ্বার করা হয়েছে আরও তিনজনকে। শাহপুর পুলিশ জানিয়েছে, ‘থানের শাহপুরের কাছে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ারRead More


টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেফতার সেই ৩৪ শিক্ষার্থী কারাগারে

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নৌকা থেকে গ্রেফতার ৩৪ শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩১ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী। রোববার বিকেলে এই ৩৪ জনকে আটক করে তাহিরপুর থানা-পুলিশ। একদিন পর সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে তাহিরপুর থানার এক উপ-পরিদর্শক বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। গ্রেপ্তার শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ দাবি করছে। পুলিশ বলছে-Read More


ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গঠিত ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল হকের সভাপতিত্বে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্যেদিয়ে নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা মোবারক হোসাইন ও প্রধান পৃষ্ঠপোষক রহমতুল্লাহ মাষ্টার কমিটি ঘোষণা করেন। সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ কে সভাপতি ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল রাশিদ ভূইয়া কে সাধারণ সম্পাদক করে এছাড়াও ১নং সম্মানীত সদস্য তোষণ খান, সিনিয়র সহ-সভাপতিRead More


কত বছর থেকে শিশুদের নামাজে উৎসাহিত করবেন

ধর্ম ডেস্ক: শিশুরা অনুকরণ প্রিয় হয়ে থাকে। দেখে দেখে শিখতে পছন্দ করে। শৈশব থেকেই তাদের ভালো কিছুর প্রতি উৎসাহিত করতে হয়। শৈশবেই যেই অভ্যাস করে উঠে পরিণত বয়সে তারই অনুসরণ করতে ভালোবাসে মানুষ। নামাজ গুরুত্বপূর্ণ বিধান। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আমৃত্যু নামাজ পড়তে হয়। নামাজ না পড়ার কোনও অবকাশ নেই। পরিণত বয়সে নামাজ নিয়মিত আদায় করতে এবং নিয়মিত অভ্যাস হিসেবে গড়ে তুলতে শৈশব থেকেই শিশুদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘সাত বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য নির্দেশ দাও এবং ১০ বছর হলে (নামাজ নাRead More


অস্ট্রিয়াতে কমেছে আশ্রয় আবেদন

বিদেশবার্তা২৪ ডেস্ক: চলতি বছরের প্রথমার্ধে আশ্রয়ের আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ইউরোপের দেশ অস্ট্রিয়াতে৷ দেশটিতে বাংলাদেশিরাও আশ্রয়ের জন্য আবেদন করছেন বলে জানা গেছে৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রিয়াতে চলতি বছরের প্রথম ছয় মাসে আশ্রয় আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ ভাগ কমেছে৷ ইউরোপের এই দেশটিতে বেশ কয়েক বছর ধরেই শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সংখ্যা বাড়ছে৷ আর তাই চলতি বছরে আবেদনের সংখ্যা কমার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে৷ সরকারের পরিসংখ্যান বলছে, চলতি বছর প্রথম ছয় মাসে অস্ট্রিয়াতে আশ্রয়ের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজারে৷ গত বছর অর্থাৎ ২০২২ সালেরRead More


ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই এনআইডি কার্ড দেওয়ার কার্যক্রমও চালু হবে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। দূতাবাস জানিয়েছে, গত ২৫ জুলাই ইতালি সফরকালে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে ই-পাসপোর্টের যাত্রা শুরু করার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার দুই দিনের মধ্যেই রোম দূতাবাস ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ২৭ জুলাই আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সুরক্ষা সেবা বিভাগ এ কার্যক্রমের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সুরক্ষা সেবা বিভাগের পরিচালক মো. সাইফুলRead More


‘বার্বি’ লুকে ভারতীয় রাজনীতিবিদদের ছবি ভাইরাল

নিউজ ডেস্ক: সারা দুনিয়ায় এখন ‘বার্বি’ নিয়ে মাতামাতি চলছে। এর মূল কারণ সম্প্রতি মুক্তি পাওয়া গ্রেটা গারইগের সিনেমা ‘বার্বি’। অনেকেই তাই গোলাপি পোশাকে ছবি পোস্ট করছেন। এবার বার্বি অবতারে হাজির ভারতীয় রাজনীতিবিদরা। তবে বাস্তবে নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) জালে তাদেরও দেখা মিলেছে ‘বার্বি’র রঙে গোলাপি আভায়। ভারতের প্রথম সারির রাজনীতিবিদদের এমন লুক দেখে চমকে গেছেন সবাই। ছবিগুলো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বট ‘মিডজার্নি’ আপনার যেকোনো চিন্তাকে ইমেজ বা ছবিতে পরিণত করতে সক্ষম। কিছু ক্ষেত্রে আমরা যতটুকু না চিন্তা করতে পারি, তার থেকেRead More