editor
তুরস্কের সুইডিশ কনস্যুলেটে হামলা
নিউজ ডেস্ক: তুরস্কের সুইডিশ কনস্যুলেটে বন্দুক হামলায় এক কর্মী আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দেশটির ইজমির প্রদেশে অবস্থিত সুইডেনের ওই কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। ঠিক কী কারণে এই এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বুধবার (২ আগস্ট) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রযটার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে সুইডেনের অনারারি কনস্যুলেটে সশস্ত্র হামলায় একজন তুর্কি কর্মচারী গুরুতর আহত হয়েছেন। প্রদেশটির স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ইজমিরের কনক জেলায় একজন ‘মানসিক প্রতিবন্ধী’ ব্যক্তি এই হামলাRead More
লিবিয়ায় মানব পাচারকারীদের কবল থেকে মুক্ত ৩৮৫ পাকিস্তানি
নিউজ ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলের একটি গুদাম ঘরে নিরাপত্তা কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ৩৮৫ জন পাকিস্তানিকে মানব পাচারকারীদের হাত থেকে মুক্ত করেছে৷ একটি অভিবাসী অধিকার সংস্থা সোমবার এই তথ্য জানিয়েছে ৷ লিবিয়ায় অভিবাসীদের সহায়তাকারী আল-আবরিন সংস্থা জানিয়েছে, সোমবার ভোরে পাকিস্তানিদেরকে মানব পাচারকারীদের হাত থেকে মুক্ত করা হয়৷ লিবিয়ার পূর্বের তব্রুক শহর থেকে পাঁচ মাইল দূরে আল খুয়েইর এলাকার একটি গুদাম ঘর থেকে তাদের উদ্ধার করা হয়৷ পরবর্তীতে শিশুসহ উদ্ধারকৃতদের নিকটস্থ পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়৷ আল-আবরিন-এর অ্যাক্টিভিস্ট এসরাইভা সালাহ বার্তাসংস্থা এপিকে বলেন, ‘‘ইউরোপে যাওয়ার উদ্দেশে লিবিয়ায় এসেছিলেন পাকিস্তানি অভিবাসীরা৷ কিন্তু মানবRead More
১৮ বছরের সংসার ভাঙলো ট্রুডোর
নিউজ ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। বুধবার (২ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইন্সটাগ্রামে পোস্ট করা বিবৃতিতে ট্রুডো লিখেছেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলোচনার পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক ও একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই দম্পতি বৈধ বিচ্ছেদের চুক্তিতে সাক্ষর করেছেন। ট্রুডোর সংসারে তিন সন্তান আছে। তাদের মধ্যে একজনের বয়স ১৫ বছর আরেকজনের ১৪ বছর এবং তৃতীয়জনের নয়Read More
ওমানে বাংলাদেশের সংসদ সদস্য আটক, পরে মুচলেকায় মুক্ত
নিউজ ডেস্ক: ওমান সরকারের অনুমতি ছাড়া রাজধানী মাসকাটে একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন সংরক্ষিত আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। পরে ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে মুচলেকায় তাকে ছেড়ে দেয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার স্থানীয় হাফফা হাউস মাসকাট হোটেলে এ ঘটনা ঘটে। মাসকাটের একটি কূটনৈতিক সূত্র গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে। মাসকাটের কূটনৈতিক সূত্র জানায়, সনি আওয়ামী লীগের ওমান শাখার নেতাকর্মীদের সঙ্গে ওই হোটেলে একটি রাজনৈতিক বৈঠক করছিলেন। স্থানীয় পুলিশ খবর পেয়ে সভাটি বন্ধ করে দেয়। সেখান থেকে তাকেসহ কয়েকজন আটক করাRead More
বিশ্বনাথে মেয়র মুহিবকে নিয়ে পৌর আ’লীগের সমালোচনার প্রতিবাদ
আনাছ আলী, বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগের দেয়া প্রতিবাদের পাল্টা জবাব দিলেন পৌরসভার নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা। বুধবার (২ আগস্ট) রাতে এক যুক্ত প্রেস বিজ্ঞপ্তিতে তারা পাল্টা এ প্রতিবাদ দেন। তারা বিবৃতিতে উল্লেখ করেন, মঙ্গলবার (১ আগস্ট) বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের ব্যানারে বিশ্বনাথ তথা সিলেটের সর্বাধিক জনপ্রিয় পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে যে বক্তব্য প্রদান করেছেন তা মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। তারা বলেন, বিশ্বনাথে দলমত নির্বিশেষে সকল মহলের কাছে গ্রহনযোগ্য বিশ্বনাথ উপজেলা পরিষদেরRead More
যেভাবে দোয়া করা সুন্নত
ধর্ম ডেস্ক: পৃথিবীর সবাই আল্লাহ তায়ালার মুখাপেক্ষী। তার হাতেই সব ক্ষমতা। তিনি সকল শক্তির আঁধার। এ জন্য মহামহিম সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর সামনে বিনয় ভরে নিজের অক্ষমতার কথা প্রকাশ করা এবং তার কাছে শক্তি-সামর্থ্য চাওয়া বান্দার জন্য পূর্ণতার পরিচায়ক। আল্লাহর কাছে চাওয়ার মধ্যে লাজ-লজ্জা বা শরমের কিছু নেই। এটা হীনম্মন্যতারও বহিঃপ্রকাশ নয়। দোয়া অনুগত্য বা আল্লাহর দাসত্বের বহিঃপ্রকাশ। আল্লাহ তায়ালা বান্দার এমন বিনম্র মনোভাবকে খুব পছন্দ করেন। বান্দা যখন আল্লাহর কাছে তাঁর নিজের প্রয়োজন ও অভাবের কথা তুলে ধরে তখন আল্লাহ তায়ালা খুব খুশি হন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আরRead More
বাংলাদেশিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ভিসার অপব্যবহারের অভিযোগ
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের ভিসা পদ্ধতির অপব্যবহারের অভিযোগ উঠেছে। ভিসা অনুমোদনের সাথে সম্পর্কিত ক্ষেত্রে হাওয়ালা সিস্টেম ব্যবহার করে ভিসার অপব্যবহার করে আসছেন বলে দেশটির দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। সোমবার (৩১ জুলাই) কমিশন প্রধান বলেছেন, ভিসা অনুমোদনের অপব্যবহারে হাওয়ালা সিস্টেম ব্যবহার করে বাংলাদেশিদের ভিসার অপব্যবহার করার প্রমাণ মিলেছে। তিনি জানান, ‘আমরা সন্দেহ করছি, হাওয়ালা পদ্ধতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন স্থানে পাচার হয়েছে। হাওয়ালা হল একটি জনপ্রিয় এবং অনানুষ্ঠানিক মূল্য স্থানান্তর ব্যবস্থা যার অর্থ দালালদের একটি বিশাল নেটওয়ার্ক। তারা ব্যাংকিং, আর্থিক চ্যানেল এবংRead More
প্রবাসী গৃহকর্মী নিয়োগে নতুন আইন পাস করল সৌদি
বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রবাসী গৃহকর্মী এবং তাদের নিয়োগ সংস্থাগুলোর জন্য নতুন আইন প্রনয়ণ করেছে সৌদি আরব। বিভিন্ন দেশ থেকে সৌদিতে গিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া শ্রমিকদের অধিকারের বিষয়টিকে প্রধান্য দিয়েই আইন জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সরকারের গৃহিত নতুন আইন অনুযায়ী, কোনো মালিক বা নিয়োগকর্তার বিরুদ্ধে যদি তার গৃহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও নিপীড়নের অভিযোগ ওঠে, সেক্ষেত্রে যে নিয়োগ সংস্থার মাধ্যমে ওই গৃহকর্মী চাকরি পেয়েছেন—সেই সংস্থাকে কমপেক্ষ ৫৭ হাজার ৮৭০ টাকা (২ হাজার রিয়াল) জরিমানা গুনতে হবে। একই সাথে ওই সংস্থার কর্মকাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞাও দিতে পারবেন আদালত। অন্যদিকে, যদিRead More
কোরআন তিলাওয়াতের বিশেষ ৩ উপকার
ধর্ম ডেস্ক: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে কোরআন তিলাওয়াত করতেন। নামাজে, নামাজের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে সব সময় তিনি তিলাওয়াত করতেন। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রা. বলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজী এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন যে, তাঁর পা মুবারক ফুলে যেত। (সহীহ মুসলিম, হাদিস ২৮১৯, ২৮২০) রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজে তিলাওয়াত করতেন তেমনি সাহাবিদের থেকেও তিলাওয়াত শুনতেন। একবার নবীজী আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-কে বললেন, তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে তিলাওয়াতRead More
টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের জামিন
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকায় গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এই ৩২ জনের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন আরও দুজন। শিশু হওয়ায় তাদের শিশু আদালতে জামিনের আবেদন করা হবে। বুধবার (২ আগস্ট) সুনামগঞ্জ জেলার জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালত পাঁচ হাজার টাকা বন্ডের মাধ্যমে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৩০ জুলাই সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওর এলাকা থেকে পুলিশ ওই ৩৪ জনকে গ্রেপ্তার করে। পুলিশ তখন জানিয়েছিল, গ্রেপ্তারকৃতরা ইসলামী ছাত্রশিবির কর্তৃক ‘মোটিভেটেড’, নাশকতার পরিকল্পনা করতে হাওরে এসেছিলেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারRead More


