editor
সন্তান যেভাবে মা-বাবার অবাধ্য হয়
ধর্ম ডেস্ক: ইসলাম মা-বাবাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। মা-বাবার প্রতি সদাচরণের নির্দেশ দিয়ে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘তোমার রব নির্দেশ দিয়েছেন, তোমরা তিনি (আল্লাহ) ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের বিরক্তিসূচক কিছু বল না এবং তাদের ভর্ৎসনা কর না। তাদের সঙ্গে কথা বল সম্মানসূচক নম্রভাবে।’-(সূরা বনি ইসরাইল ২৩) সন্তানকে জন্মদান থেকে শুরু করে লালন-পালন করে বড় করা পর্যন্ত কষ্টগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা বলেছেন, ‘আমি মানুষকে তার মাতা-পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি।Read More
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার নিহত
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ায় গত বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় আমেরিকান বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান (২৪) নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)। স্থানীয় সময় বিকালে কালিফোর্নিয়ার একটি মেরিন ঘাটিতে এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে মেহেদী হাসানের নামাজের জানাজা শেষে ইউএস নেভির একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেন মেহেদী হাসানকে। নিহত মেহেদী হাসানের গ্রামের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে। তার বাবার নাম শেখ জামান। তিনি নিউইয়র্কের জ্যামাইকায় পরিবারসহ বাস করতেন। মাত্র ৩ বছর বয়সে মেহেদী হাসান বাবা মা’র সাথে ইমিগ্রান্ট হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন। তার মৃত্যুতে নিউইয়র্কসহRead More
স্পেনে ফারহানা ইয়াছমিন সুবর্ণাকে সংবর্ধনা নারায়ণগঞ্জ জেলাবাসীর
নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের মহিলা শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফারহানা ইয়াছমিন সুবর্ণাকে সংবর্ধনা দিয়েছে স্পেনস্থ নারায়ণগঞ্জ জেলা বাসী। এ উপলক্ষ্য মধ্যাহ্নভোজ ও মিস্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার(৩১ শে জুলাই) বিকাল ৪ টায় রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকার রাজা হিন্দুস্থানি রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা ও কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আবু বক্কর চৌধুরী মামুন, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ মোল্লা, সিনিয়র সহRead More
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এইচএসসি-২০২৩ ব্যাচের বিদায় সংবর্ধনা
নিউজ ডেস্ক: সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এইচএসসি -২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জমান খাঁন, পিএইচডি। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে ২ জন শিক্ষার্থী প্রতিষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরে। এরপর শ্রেণিশিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক তুলে দেন অধ্যক্ষ মহোদয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানেরRead More
মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান শ্রমিকের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান শ্রমিকের ছুরিকাঘাতে মো. সুমন মিয়া (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫৩ বছর বয়সী ইন্দোনেশিয়ান নাগরিককে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নিহত সুমনের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আদমপুর ইউনিয়নের টুকারকান্দি গ্রামে। তার বাবার নাম জিয়া মিয়া। জানা গেছে, গত ২৯ জুলাই স্থানীয় সময় দুপুর ২টার দিকে সুঙ্গাই পেটানির শ্রী আস্তানায় প্লাইউড নিয়ে ইন্দোনেশিয়ার নাগরিকের সাথে বাংলাদেশি সুমনের বাকবতিণ্ডা বাধে। একপর্যায়ে সুমন লাঠি দিয়ে ইন্দোনেশিয় নাগরিককে আঘাত করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইন্দোনেশিয়ার ওই নাগরিক সুমনের পেটে ছুরিকাঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেইRead More
জাকাত আদায়ে সম্পদে যে বরকত দেখা দেয়
ধর্ম ডেস্ক: জাকাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের অন্যতম। জাকাত বলতে ধন-সম্পদের একটি নির্দিষ্ট অংশ দান করাকে বোঝায়। পারিভাষিক অর্থে জাকাত হলো, নিসাবধারীর ধন-মাল, জমির ফসল ও খনিজ সম্পদের ওপর ইসলামি শরিয়ত নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করা। জাকাতের বিধান কেউ অস্বীকার করলে সে মুসলিম হিসেবে গণ্য হবে না। কারণ, এটি মহান আল্লাহর অবশ্যপালনীয় বিধান। পবিত্র কোরআন ও হাদিসে জাকাত আদায় না করলে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। পবিত্র আল-কোরআনে মহান আল্লাহ বলেন, ‘এবং যারা সোনা ও রুপা জমা করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, আপনি তাদের বেদনাদায়কRead More
তুরস্কের সুইডিশ কনস্যুলেটে হামলা
নিউজ ডেস্ক: তুরস্কের সুইডিশ কনস্যুলেটে বন্দুক হামলায় এক কর্মী আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দেশটির ইজমির প্রদেশে অবস্থিত সুইডেনের ওই কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। ঠিক কী কারণে এই এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বুধবার (২ আগস্ট) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রযটার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে সুইডেনের অনারারি কনস্যুলেটে সশস্ত্র হামলায় একজন তুর্কি কর্মচারী গুরুতর আহত হয়েছেন। প্রদেশটির স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ইজমিরের কনক জেলায় একজন ‘মানসিক প্রতিবন্ধী’ ব্যক্তি এই হামলাRead More
লিবিয়ায় মানব পাচারকারীদের কবল থেকে মুক্ত ৩৮৫ পাকিস্তানি
নিউজ ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলের একটি গুদাম ঘরে নিরাপত্তা কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ৩৮৫ জন পাকিস্তানিকে মানব পাচারকারীদের হাত থেকে মুক্ত করেছে৷ একটি অভিবাসী অধিকার সংস্থা সোমবার এই তথ্য জানিয়েছে ৷ লিবিয়ায় অভিবাসীদের সহায়তাকারী আল-আবরিন সংস্থা জানিয়েছে, সোমবার ভোরে পাকিস্তানিদেরকে মানব পাচারকারীদের হাত থেকে মুক্ত করা হয়৷ লিবিয়ার পূর্বের তব্রুক শহর থেকে পাঁচ মাইল দূরে আল খুয়েইর এলাকার একটি গুদাম ঘর থেকে তাদের উদ্ধার করা হয়৷ পরবর্তীতে শিশুসহ উদ্ধারকৃতদের নিকটস্থ পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়৷ আল-আবরিন-এর অ্যাক্টিভিস্ট এসরাইভা সালাহ বার্তাসংস্থা এপিকে বলেন, ‘‘ইউরোপে যাওয়ার উদ্দেশে লিবিয়ায় এসেছিলেন পাকিস্তানি অভিবাসীরা৷ কিন্তু মানবRead More
১৮ বছরের সংসার ভাঙলো ট্রুডোর
নিউজ ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। বুধবার (২ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইন্সটাগ্রামে পোস্ট করা বিবৃতিতে ট্রুডো লিখেছেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলোচনার পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক ও একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই দম্পতি বৈধ বিচ্ছেদের চুক্তিতে সাক্ষর করেছেন। ট্রুডোর সংসারে তিন সন্তান আছে। তাদের মধ্যে একজনের বয়স ১৫ বছর আরেকজনের ১৪ বছর এবং তৃতীয়জনের নয়Read More
ওমানে বাংলাদেশের সংসদ সদস্য আটক, পরে মুচলেকায় মুক্ত
নিউজ ডেস্ক: ওমান সরকারের অনুমতি ছাড়া রাজধানী মাসকাটে একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন সংরক্ষিত আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। পরে ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে মুচলেকায় তাকে ছেড়ে দেয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার স্থানীয় হাফফা হাউস মাসকাট হোটেলে এ ঘটনা ঘটে। মাসকাটের একটি কূটনৈতিক সূত্র গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে। মাসকাটের কূটনৈতিক সূত্র জানায়, সনি আওয়ামী লীগের ওমান শাখার নেতাকর্মীদের সঙ্গে ওই হোটেলে একটি রাজনৈতিক বৈঠক করছিলেন। স্থানীয় পুলিশ খবর পেয়ে সভাটি বন্ধ করে দেয়। সেখান থেকে তাকেসহ কয়েকজন আটক করাRead More


