editor
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৩ বাংলাদেশির
নিউজ ডেস্ক: সৌদি আরবে আল-কাসিম এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে দাম্মামে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসী বাংলাদেশি পরিবারটি। শনিবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের আল-কাসিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন বাংলাদেশি হলেন- মোবারক হোসেন (৪৮), তার দশম শ্রেণি পড়ুয়া ছেলে তানজিল আব্দুল্লাহ (১৭) ও অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে মাহিয়া মাহি (১৪)। এ দুর্ঘটনায় আহত মোবারক হোসেনের স্ত্রী শিখা আক্তার (৪০) ও বড় মেয়ে মিথিলা ফারজানা মীমকে (১৯) স্থানীয় একটিRead More
দুই ইভেন্টে প্রথম ও দ্বিতীয় সিলেটের শেখ মাহজাবিন
নিউজ ডেস্ক: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২০২৩ এ সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে দুইটি ইভেন্টে অংশ নিয়ে সারাদেশের প্রতিযোগিতার মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছেন সিলেটের শেখ মাহজাবিন তারানা স্নেহা। গত ২৮ জুলাই জাতীয় শিশু একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হামদ নাত-এ অংশ গ্রহণ করে খ বিভাগে ২য় স্থান অর্জন করে রৌপ্য পদকের জন্য মনোনয়ন পেয়েছে। ৩০ জুলাই কেরাত প্রতিযোগিতায় খ বিভাগে ১ম স্থান অধিকার করে স্বর্ণপদক জন্য মনোনয়ন পেয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপ্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করবেন। উল্লেখ্য, শেখ মাহজাবিন তারানা স্নেহা সরকারী অগ্রগামী বালিকা উচ্চRead More
শাবিতে মদসহ গ্রেফতার দুই ছাত্র বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
নিউজ ডেস্ক: মদসহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্র সাময়িক বহিষ্কার হয়েছেন। এরইমধ্যে ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির সদস্য হিসেবে আছেন- লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামানRead More
আখালিয়ার পরিস্থিতি যেভাবে শান্ত হলো
নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়ার ধানুপাড়াস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যানের বিরুদ্ধে পবিত্র কুরআন শরিফ পুড়ানোর অভিযোগ তুলে রবিবার (৬ আগস্ট) রাত ১১টা থেকে স্থানীয় জনতার মাঝে ব্যাপকভাবে উত্তেজনা শুরু হয়। আইডিয়াল স্কুল এন্ড কলেজ ইসলামী ভাবধারার একটি শিক্ষা প্রতিষ্ঠান। এলাকায় যার রয়েছে অনেক সুনাম। এরকম একটি প্রতিষ্ঠানে পবিত্র কুরআন শরিফ পুড়ানো হবে এটা অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যানকে প্রতিষ্ঠানটির একটি কক্ষে আটকে করে ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করে। রাত সাড়ে ১২টার পর পুলিশRead More
মালয়েশিয়ায় ২৫২ প্রবাসী বাংলাদেশি আটক
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী গ্রেপ্তার অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। একদিনের এই অভিযানে বৈধ নথিপত্রহীন ৪২৫ প্রবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি বলে জানা গেছে। বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়। যাদের বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে। শনিবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘সিনার ডেইলি’ ও ‘বার্নামা’র খবরে এ কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দিনগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কুয়ালালামপুরের তামান বুকিত চেরাসের অ্যাপার্টমেন্ট ভবনে অভিযান চালায়। কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর সামসুল বদরিন মহসিন বলেছেন, ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের তিনটি ব্লকে অভিযানে দেখাRead More
চীনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে ১২৬টি বাড়ি
বিদেশবার্তা২৪ ডেস্ক: পূর্ব চীনের শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রবিবার (৬ আগস্ট) ভোরে ৫ দশমিক ৫ মাত্রার এ কম্পন অনুভূত হয়। এতে আহত হন ২১ জন। খবর সিএনএন ও সিসিটিভির। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুসারে, ভূমিকম্পটি স্থানীয় সময় ২টা ৩৩ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের আঘাতে ১২৬টি বাড়ি ধসে পড়েছে। শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্র ৩০০ বেইজিং থেকে কিলোমিটার দূরে। স্থানীয় মিউনিসিপ্যাল ভূমিকম্প ব্যুরো জানিয়েছে, রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর বেইজিং রেলওয়ে ৬০টিরও বেশি শিডিউল ট্রেনের চলাচল বাতিলRead More
ভুয়া সনদ দিয়ে আমিরাতে অদক্ষ শ্রমিক পাঠাচ্ছে অসাধু চক্র
বিদেশবার্তা২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তর শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে। গত ৪৭ বছরে দেশটিতে গেছেন ২৫ লাখ ৪৬ হাজারের বেশি কর্মী। দক্ষ শ্রমিক ভিসা ও ভিজিট ভিসার সুবিধা নিয়ে শুধু চলতি বছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমিরাতে গিয়েছেন ৪২ হাজার ৬২৩ জন বাংলাদেশি কর্মী। দীর্ঘ ১৩ বছর শ্রম ভিসা বন্ধ থাকলেও আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে দক্ষ শ্রমিকের ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। যেসব ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হচ্ছে, সেখানে শিক্ষাগত সনদ প্রদান বাধ্যতামূলক রাখা হয়েছে। জানা গেছে, আরব আমিরাত সরকার অদক্ষ শ্রমিক চায় না। অদক্ষ শ্রমিকের বিষয়ে আমিরাত অনেকটা নিরুৎসাহিত করছে।Read More
সৌদিতে থাকা অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ
বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।। এ ব্যাপারে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যূলার বিষয়ক উপমন্ত্রী আলি বিন আব্দুর রহমান আল ইউসুফকে পর্যাপ্ত সুযোগ প্রদানের জন্য অনুরোধ করেছেন তিনি। রবিবার (৬ আগস্ট) রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যূলার বিষয়ক উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত এ অনুরোধ জানান। তিনি বলেন, যেসব বাংলাদেশি অভিবাসী কর্মীদের নামে কর্মক্ষেত্র থেকে পলায়নের মামলা (হুরুব) রয়েছে এবং আকামা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এবং যারা দেশে ফেরার জন্য আবেদন করেছেন তাদেরRead More
ভাই-বোনকে বাঁচাতে নিজের জীবন দিলেন সৌদি তরুণী
নিউজ ডেস্ক: মারাত্মক এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাত্র ২১ বছর বয়সী সৌদি তরুণী রিমা মান্না রশিদ। তবে তার এমন মৃত্যুকে বীরত্ব এবং সাহসী বলে আখ্যায়িত করছেন সৌদি আরবের সর্বমহলের জনসাধারণ। মূলত নিজের জীবন দিয়েই ছোট তিন ভাই-বোনকে বাঁচিয়ে দিয়েছেন রিমা। তথ্যে জানা যায়, কয়েক দিন পরই সৌদি আরবের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ার পোর্টে নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল রিমার। তবে চাকরিতে যোগ দেওয়ার আগে পরিবারের সদস্যদের নিয়ে একটি গ্রীষ্মকালীন অবকাশ যাপনে যাচ্ছিলেন তিনি। গন্তব্য ছিল রিজাল আলমা প্রদেশের হাসওয়া নামে একটি গ্রামে। পথে একটি পাহাড়ি রাস্তায় তাদের বহনRead More
গ্রামের ঝগড়ার জের: সৌদিতে ভৈরবের প্রবাসীদের মধ্যে সংঘর্ষ
নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুন্দিয়া গ্রামের ঝগড়ার জের ধরে সৌদি আরবের রিয়াদ শহরে অবস্থানরত প্রবাসী দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত আহত হয়েছে অন্তত ২০জন। আহতদের মধ্যে দুইপক্ষের দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রিয়াদ শহরের মূল রাস্তায় দুই পক্ষের ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির রইছ মিয়া (৩৫) ও শেখ বাড়ির মো: আনু মিয়া (২৭) গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের খবর শুনে রিয়াদ থানা পুলিশ ধাওয়া করলে দুই পক্ষের প্রায় দুই শতাধিক লোকজন পালিয়ে যায়। এসময় শেখ বাড়ির দু’জনকে পুলিশ আটক করে থানায় নিয়েRead More


