Main Menu

editor

 

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত সজিব বড়ুয়া নামে এক প্রবাসী বাংলাদেশি এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আবস্থায় মারা গেছেন। আহত সজিবকে জোহান্সবার্গের স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানে গত শুক্রবার মারা যান তিনি। সজিবের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার নানুপুরে। ২৪ জুন জোহান্সবার্গের বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে ডাকাতির সময় পেশায় গাড়িচালক সজিবকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে ডাকাতরা। বুড্ডিস্ট কমিউনিটি অব সাউথ আফ্রিকার সভাপতি শৈবাল বড়ূয়া জানান, সজিবের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ ও কেপটাউনসহ বিভিন্নRead More


টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে ৩৪ শিক্ষার্থীকে গ্রেফতার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা বুয়েটের ২৬ জন শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ জন শিক্ষার্থীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকালে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধন এর উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। তাহিরপুর থানা পুলিশ জানায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকা ঘাট থেকে রোববার সকাল ৭টায় একটি নৌকায় করে ভুয়েটের ২৬ শিক্ষার্থী ও তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরোও ৮ জন শিক্ষার্থী সহ ৩৪ জনের একটি টিম টাঙ্গুয়ার হাওরের ঘুরতেRead More


বিদেশফেরত কর্মীদের কর্মসংস্থান সৃষ্টিতে চালু হচ্ছে ওয়েলফেয়ার সেন্টার

নিউজ ডেস্ক: বিদেশফেরত বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিল লক্ষে ৩০ জেলায় চালু হচ্ছে ওয়েলফেয়ার সেন্টার। বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর (রেইজ) প্রকল্পের আওতায় ওয়েলফেয়ার সেন্টার চালু করা হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই কাজ বাস্তবায়ন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। আজ রবিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় ওয়েলফেয়ার সেন্টারগুলোর উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এদিন বিমানবন্দরের কাছে খিলক্ষেত এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারের ভেতরে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গাজীপুর জেলার অন্তর্গত জেলাRead More


সৌদিতে ধরপাকড় অব্যাহত, আরও গ্রেপ্তার ১৩৩০৮ প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ধরপাকড় অব্যাহত রয়েছে। সর্বশেষ গত এক সপ্তাহে বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন করায় ১৩ হাজার ৩০৮ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজের তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে,সরকারি নথি অনুযায়ী, ২০–২৬ জুলাই পর্যন্ত বসবাসের অনুমতি সংক্রান্ত বিধি লঙ্ঘনে ৭ হাজার ৭২৫ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করায় ৩ হাজার ৪২৭ জন এবং কাজের অনুমতি সম্পর্কিত বিধি লঙ্ঘনের দায়ে ২ হাজার ১৫৬ জনকে আটকRead More


বর্ষায় হাউসবোটে টাঙ্গুয়ার হাওর ১০টি বিষয় সহজ করবে ভ্রমণ

নিউজ ডেস্ক: ১. টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী বেশির ভাগ হাউসবোটই সুনামগঞ্জ শহরের সাহেব বাড়ির ঘাট থেকে ছেড়ে যায়। কিছু হাউসবোট তাহিরপুর উপজেলা সদরের ঘাট থেকেও ছাড়ে। টাঙ্গুয়ার হাওরের বড় অংশ পড়েছে এই তাহিরপুরে। ২. সুনামগঞ্জ সদর থেকে সড়কপথে তাহিরপুর যেতে লাগে প্রায় দেড় ঘণ্টা। হাওরে প্রবেশের দূরত্ব কমে আসে বলেই তাহিরপুর থেকে নৌকাভাড়াও অপেক্ষাকৃত কম। তবে বর্ষার সময় পানি বেড়ে গেলে প্রায়ই এই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাই ভ্রমণের আগে হালনাগাদ তথ্য জেনে নেবেন। ৩. হুটহাট ঘাটে গিয়ে হাউসবোট ভাড়া নিয়ে ভ্রমণ করতে পারবেন না। আগে থেকে যোগাযোগ করেRead More


হবিগঞ্জের আশরাফুল যুক্তরাষ্ট্রে যেভাবে বানালেন বাংলা এআই

নিউজ ডেস্ক: টেক্সাস টেক ইউনিভার্সিটির কলেজ অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের ডক্টরাল শিক্ষার্থী মো. আশরাফুল গনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট বাংলা এআই তৈরির জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লোকাল নিউজ চ্যালেঞ্জ জয় করেছেন। স্থানীয় পর্যায়ে সংবাদ ও সাংবাদিকতাকে কাজে লাগাতে আমরা কীভাবে এআইয়ের ব্যবহার করতে পারি তার দৃষ্টান্ত হয়ে উঠেছে এটি। ভবিষ্যতে এথনিক মিডিয়ার পাশাপাশি বাংলাদেশের মূলধারার সাংবাদিকদের জন্যও বাংলা এআই বিশ্বস্ত এআই টুল হবে। কীভাবে এটি কাজ করে, কীভাবে শুরু, পড়াশোনাই বা করেছেন কোথায় এমন নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আশরাফুল গনি। প্রথম আলো: যে কাজ করে অ্যাওয়ার্ড পেয়েছেন সেRead More


বিমানবন্দর থেকে বের হয়ে নিখোঁজ, ৪ দিনেও সন্ধান মেলেনি সৌদি প্রবাসীর

বিদেশবার্তা২৪ ডেস্ক: নিখোঁজ হওয়ার চার দিন পার হলেও সন্ধান মেলেনি জাহিদুল ইসলাম (২৫) নামের এক সৌদি প্রবাসী বাংলাদেশির। জাহিদুল ছয় বছর প্রবাস জীবন কাটিয়ে করে গত ২৪ জুলাই ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ইমিগ্রেশন থেকে বের হন বলে নিখোঁজের পারিবার জানিয়েছে। এরপর থেকে তার খোঁজ মিলছে না। এ ঘটনায় ২৫ জুলাই জাহিদের চাচা এনামুল হক বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯টা) বিমানবন্দর পুলিশ নিখোঁজ জাহিদের বিমানবন্দর থেকেRead More


অর্থমন্ত্রীর কাছে প্রবাসীদের ভোগান্তির কথা জানাল মালয়েশিয়া আ.লীগ

বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় অর্থমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে সেখানকার শাখা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় অর্থমন্ত্রীর কাছে প্রবাসীদের হয়রানি ও নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন। কুয়ালালামপুর ফাইভ স্টার হোটেল জি টাওয়ারে মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ ও সাখাওয়াত হক জোসেফ। সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট নবায়ন করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসীদের। একটি পাসপোর্ট রিনিউ করতে পাঁচRead More


প্রবাসী কর্মীদের সবচেয়ে বেশি বেতন বেশি সৌদিতে, খরচ বেশি যুক্তরাজ্যে

বিদেশবার্তা২৪ ডেস্ক: উচ্চবেতনে চাকরিসহ নানা সুযোগ-সুবিধার কারণে বিশ্বে সৌদি আরব প্রবাসী কর্মীদের পছন্দের তালিকায়। এছাড়া বিশ্বে প্রবাসী কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রেও শীর্ষে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। লন্ডনভিত্তিক সংস্থা ইসিএ ইন্টারন্যাশনাল পরিচালিত সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এ তথ্য। তবে সৌদি প্রবাসীরা বলছেন ভিন্ন কথা, তারা বলছেন মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে দেশটিতে খরচ বাড়লেও, সে তুলনায় বাড়েনি প্রবাসী কর্মীদের বেতন। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বর্তমানে মধ্য পর্যায়ের একজন প্রবাসী কর্মী বছরে আয় করে থাকে গড়ে ১ কোটি ১৪ লাখ টাকা প্রায়। গত বছরের তুলনায় এটি তিন শতাংশ কম। তবুওRead More


মালদ্বীপে অসুস্থ প্রবাসী সেন্টু মিয়াকে বিমানের টিকেট হস্তান্তর

বিদেশবার্তা২৪ ডেস্ক: মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দূতাবাসের কার্যালয়ে অসুস্থ প্রবাসীকে বিমানের টিকেট হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বেকারত্বের ফলে দেশে যেতে পারছিলেন না সেন্টু মিয়া নামের এক বাংলাদেশি। হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ জরুরি ভিত্তিতে গুরুতর অসুস্থ প্রবাসী সেন্টু মিয়াকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board অর্থায়নে একটি এয়ার টিকেট হস্তান্তর করেন। এসময় মিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন। সেন্টুর বাড়ী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। সেন্টু মিয়া কিছুদিন যাবত চোখে দেখতে পারছেনRead More