editor
আসাম ও পশ্চিমবঙ্গে ফের ভারী বৃষ্টি, ‘দীর্ঘমেয়াদি’ বন্যার কবলে সিলেট!
স্টাফ রিপোর্ট: সিলেটের উজানে থাকা ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পানি ঢল হয়ে ব্রহ্মপুত্র ও তিস্তা দিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এর ফলে বৃহস্পতিবার (৩০ জুন) থেকে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। পূর্বাভাস কেন্দ্রের তথ্য বলছে, উজানে ভারতীয় অংশে আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও সিকিমে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই-তিন দিন ওই বৃষ্টি চলতে পারে। গত ২৪ ঘণ্টায় ভারতের অরুণাচলে ১৮৩, চেরাপুঞ্জিতে ৯৩ ও জলপাইগুড়িতে ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি সিলেটেওRead More
দুর্নীতির মিথ্যা অভিযোগকারীদের ক্ষমা চাইতে হবে: ড. মোমেন
নিউজ ডেস্ক: পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগকারীদের ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ‘পদ্মা সেতু : এক দশকের প্রবৃদ্ধি ও সমৃদ্ধির মাইলফলক’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন ড. মোমেন। বাংলাদেশ সময় বুধবার (২৯ জুন) দিবাগত রাতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়ন ও সম্পদ দিয়ে নির্মিত হয়েছে। সাত বছরের নির্মাণ কাজ শেষে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু গত শনিবার উদ্বোধন করেনRead More
বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট মেরামতে সেনাবাহিনী
নিউজ ডেস্ক: বন্যার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট মেরামতের জন্য সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে চারটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার চারটি ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট মেরামতে কাজ শুরু করেন। এদিকে, এ দুই জেলার আরো তিনটি উপজেলায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে সেনাবাহিনী। এ নিয়ে এই দুই জেলার ২৩টি উপজেলায় সেনা মোতায়েন করা হলো। এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরো ৩১৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বন্যার পানিতে মঙ্গলবার একটি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গোলাপগঞ্জে গতকাল মঙ্গলবার ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক। ১৭ পদাতিক ডিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিক বৃষ্টিপাত ওRead More
সিলেটে ভারী বৃষ্টি, ফের বন্যার অবনতির শঙ্কা!
নিউজ ডেস্ক: গত ১৫ জুন থেকে উজানের ঢল আর ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সিলেট বিভাগ। বিশেষ করে সিলেট জেলার ৮০ ভাগ এবং সুনামগঞ্জের ৯০ ভাগের বেশি এলাকা প্লাবিত হয় স্মরণকালের ভয়াবহ বন্যায়।এরপর গত কয়েকদিন ধরে পানি ধীর গতিতে নামলেও প্লাবিত রয়েছে বেশিরভাগ এলাকা। ফলে অনেকে এখনো আশ্রয়কেন্দ্রে দিনাতিপাত করছেন। এ অবস্থায় বন্যা কবলিত সিলেটবাসীর মনে আবারও ভয় ধরাচ্ছে ভারী বৃষ্টি। মঙ্গলবার (২৮ জুন) দিনভর সিলেটে হালকা বৃষ্টিপাত হলেও রাত ১০টার পর থেকে ভারী বৃষ্টিতে নগরের অনেক এলাকা প্লাবিত হয়েছে।ফলে আবারও বন্যার শঙ্কায় আছেন সিলেটবাসী। বিশেষ করে মঙ্গলবারRead More
বিশ্বনাথে শাহ আমিন উল্লাহ মাদরাসার উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
বিদেশবার্তা২৪ ডেস্ক: লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সদ্য সাবেক কাউন্সিলর গীতিকবি শাহ সোহেল আমীন প্রতিষ্ঠিত শাহ আমিন উল্লাহ মাদরাসার উদ্যোগে বন্যায় গ্রতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিশ্বনাথের ইলামেরগাওস্থ মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও মাদরাসার ভুমিদাতা শাহ আমিন উল্লাহর সভাপতিত্বে ও মাদরাসার সুপার মাওলানা ক্বারী ছাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথRead More
সুনামগঞ্জে ফের বাড়ছে পানি!
নিউজ ডেস্ক: পানি পুরোপুরি নামার আগেই সুনামগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে বন্যার পানি। সোমবার (২৭ জুন) দিবাগত রাতে ও আজ (মঙ্গলবার) সকাল থেকে সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় থেমে থেমে বৃষ্টি হওয়ার পর থেকেই নদীতে পানি বাড়তে শুরু করেছে। এদিকে ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নামছে দোয়ারাবাজার ও ছাতক উপজেলায়। যার কারণে পানিবৃদ্ধি অব্যাহত আছে। নদ-নদী ও হাওর পানিতে টইটম্বুর থাকায় পাহাড়ি ঢলের পানিতে দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতে বৃষ্টি হলে সুনামগঞ্জে পানি বাড়া স্বাভাবিক। সোমবার রাত থেকেই সুনামগঞ্জের কিছুRead More
বুধবার সিলেটের যে যে স্থানে থাকবে না বিদ্যুৎ
স্টাফ রিপোর্ট: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় বুধবারও (২৯ জুন) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন। বিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট নগরীর কাজীটুলা, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, মিরবক্সটুলা, অনামিকা আ/এ, ঝরনারপাড়, কুমাড়পাড়া, নাইওরপুল, সওদাগরটুলা, ধোপাদিঘীরপাড়সহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। শামস-ই আরেফিন বলেন, এই কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কিছুটা ভোগান্তিRead More
যে শর্তে পদ্মা সেতুতে পারাপার করা যাবে মোটরসাইকেল
নিউজ ডেস্ক: নিষেধাজ্ঞা আসায় পদ্মা সেতুতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মোটরসাইকেল। মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বসানো হয়েছে চেকপোস্ট। বাধ্য হয়ে চালকরা পিকআপ ভ্যান ভাড়া করে সেতু পার হচ্ছেন। এতে প্রত্যেক মোটরসাইকেল চালককে গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা। মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকেই এ দৃশ্য দেখা গেছে। পদ্মা সেতু উত্তর থানার কাছেই পিকআপ ভ্যানে মোটরসাইকেল তোলা হচ্ছে। পদ্মা সেতু টোল কর্তৃপক্ষ জানিয়েছে, পিকআপ ভ্যানে মোটরসাইকেল তোলার পরে ভালোভাবে ঢেকে নিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করা যাবে। তবে চালক, মালিক গাড়িতে যেতে পারবেন না। তারাRead More
সিলেট বিভাগের ৫টি ইমিগ্রেশন চেকপোস্ট ফের চালু
নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ থাকা ভারতের সঙ্গে ১১টি চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এর মধ্যে সিলেট বিভাগের ৫টি। গত রোববার (২৬ জুন) চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম ফের চালুর অনুমতি দিয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে বিভাগটি। অনুমতি পাওয়া সিলেট বিভাগের চেকপোস্টগুলো হলো- সিলেটের জকিগঞ্জ, মৌলভীবাজারের চাতলাপুর, জুড়ীর বটুলী ও কুমারঘাট এবং হবিগঞ্জের বাল্লা। এছাড়াও শেরপুরের নাকুগাঁও চেকপোস্ট, কুমিল্লার বিবির বাজার, ফেনীর বিলোনিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে ইমিগ্রেশন চেকপোস্ট, কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দর এবং যশোরের বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশন চেকপোস্টে কার্যক্রম ফের চালুর অনুমতি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপিRead More
হিজড়াদের ত্রাণ দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ!
নিউজ ডেস্ক: সিলেটে বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীকে ত্রাণসামগ্রী বিতরণের জন্য আর্থিক অনুদানের কথা বলে তাদের কাছ থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। অভিযোগটি করেছেন সিলেটে দক্ষিণ সুরমা এলাকায় বসবাসকারী রানা ভুইয়া হিজড়া ওরফে রানী মুখার্জি। তিনি বলেন, ‘মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে একজন পুরুষ ০১৮৭৫৮৫৯০২৭ এই মোবাইল ফোন নাম্বার থেকে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে কল করে বলেন- আমাদেরকে ত্রাণসামগ্রী প্রদানের জন্য সরকারের তরফ থেকে এক লক্ষ টাকা অনুদান এসেছে। তবে এ টাকা পেতে হলে ২১ শ টাকা সরকারি ফি দিতে হবে।’ তিনি বলেন, ‘এ কথা বলেRead More


