editor
বুধবার সিলেটের যে যে স্থানে থাকবে না বিদ্যুৎ
স্টাফ রিপোর্ট: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় বুধবারও (২৯ জুন) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন। বিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট নগরীর কাজীটুলা, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, মিরবক্সটুলা, অনামিকা আ/এ, ঝরনারপাড়, কুমাড়পাড়া, নাইওরপুল, সওদাগরটুলা, ধোপাদিঘীরপাড়সহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। শামস-ই আরেফিন বলেন, এই কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কিছুটা ভোগান্তিRead More
যে শর্তে পদ্মা সেতুতে পারাপার করা যাবে মোটরসাইকেল
নিউজ ডেস্ক: নিষেধাজ্ঞা আসায় পদ্মা সেতুতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মোটরসাইকেল। মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বসানো হয়েছে চেকপোস্ট। বাধ্য হয়ে চালকরা পিকআপ ভ্যান ভাড়া করে সেতু পার হচ্ছেন। এতে প্রত্যেক মোটরসাইকেল চালককে গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা। মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকেই এ দৃশ্য দেখা গেছে। পদ্মা সেতু উত্তর থানার কাছেই পিকআপ ভ্যানে মোটরসাইকেল তোলা হচ্ছে। পদ্মা সেতু টোল কর্তৃপক্ষ জানিয়েছে, পিকআপ ভ্যানে মোটরসাইকেল তোলার পরে ভালোভাবে ঢেকে নিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করা যাবে। তবে চালক, মালিক গাড়িতে যেতে পারবেন না। তারাRead More
সিলেট বিভাগের ৫টি ইমিগ্রেশন চেকপোস্ট ফের চালু
নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ থাকা ভারতের সঙ্গে ১১টি চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এর মধ্যে সিলেট বিভাগের ৫টি। গত রোববার (২৬ জুন) চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম ফের চালুর অনুমতি দিয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে বিভাগটি। অনুমতি পাওয়া সিলেট বিভাগের চেকপোস্টগুলো হলো- সিলেটের জকিগঞ্জ, মৌলভীবাজারের চাতলাপুর, জুড়ীর বটুলী ও কুমারঘাট এবং হবিগঞ্জের বাল্লা। এছাড়াও শেরপুরের নাকুগাঁও চেকপোস্ট, কুমিল্লার বিবির বাজার, ফেনীর বিলোনিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে ইমিগ্রেশন চেকপোস্ট, কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দর এবং যশোরের বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশন চেকপোস্টে কার্যক্রম ফের চালুর অনুমতি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপিRead More
হিজড়াদের ত্রাণ দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ!
নিউজ ডেস্ক: সিলেটে বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীকে ত্রাণসামগ্রী বিতরণের জন্য আর্থিক অনুদানের কথা বলে তাদের কাছ থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। অভিযোগটি করেছেন সিলেটে দক্ষিণ সুরমা এলাকায় বসবাসকারী রানা ভুইয়া হিজড়া ওরফে রানী মুখার্জি। তিনি বলেন, ‘মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে একজন পুরুষ ০১৮৭৫৮৫৯০২৭ এই মোবাইল ফোন নাম্বার থেকে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে কল করে বলেন- আমাদেরকে ত্রাণসামগ্রী প্রদানের জন্য সরকারের তরফ থেকে এক লক্ষ টাকা অনুদান এসেছে। তবে এ টাকা পেতে হলে ২১ শ টাকা সরকারি ফি দিতে হবে।’ তিনি বলেন, ‘এ কথা বলেRead More
সিলেট থেকে ছেড়ে গেলো হজ যাত্রীদের প্রথম ফ্লাইট
নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সিলেটের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল সোয়া ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে হজযাত্রীরা ইহরামের কাপড় পরে বিমানে ওঠেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। আগামী ৩০ জুন সিলেট থেকে হজের দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করা হবে। জানা গেছে, বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিকRead More
৬ জুলাই শুরু হচ্ছে কানাডার এক্সপ্রেস এন্ট্রি ড্র: ইমিগ্রেশন মন্ত্রী
নিউজ ডেস্ক: কানাডার অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার বলেছেন, কানাডার লক্ষ্য ৬ জুলাই বুধবার থেকে এক্সপ্রেস এন্ট্রির ড্র পুনরায় শুরু করার। সম্প্রতি সিআইসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে একথা জানান মন্ত্রী। মন্ত্রীর সাক্ষাৎকারের বিভিন্ন প্রশ্নের উত্তর সিরিজ আকারে প্রকাশ করছে সিআইসি। এক্সপ্রেস এন্ট্রি প্রতিশ্রুতি বজায় রাখার জন্য কাজ করছে IRCC ফ্রেজার নিশ্চিত করেছেন যে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জুলাইয়ের শুরুতে এক্সপ্রেস এন্ট্রি ড্র স্বাভাবিক করার প্রস্তুতি নিয়েছে। IRCC এপ্রিল মাসে প্রতিশ্রুতি দিয়েছিল যে ড্র শুরু হলে ছয় মাসের মধ্যে এর গতি আগের অবস্থায় ফিরে যাবে। IRCC ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামRead More
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু
নিউজ ডেস্ক: মালয়েশিয়া থেকে চলতি মাসেই নিজ নিজ দেশে ফিরতে হবে অবৈধ অভিবাসীদের। ৩০ জুনের পর কোনো আপস নয়, আর সময়সীমাও বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন, দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জায়নুদিন। এ লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে মালশিয়া তে কঠোর অপারেশন শুরু হবে। ইতোমধ্যেই অনেক জায়গায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অপারেশন শুরু হয়েছে। ভিসা নেই এমন অভিবাসীরা জুনের ৩০ তারিখের মধ্যে নিজ নিজ দেশে ফিরত না এলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মালশিয়া সরকার। এছাড়া অবৈধদের গ্রেপ্তারের পর ৫ বছর জেল এবং ১০ হাজার রিংগিত জরিমানা হতে পার।Read More
পদ্মা সেতুতে এক দিনে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়
নিউজ ডেস্ক: পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল ১০টায় এ তথ্য জানান সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন। তিনি বলেন, রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনেRead More
বন্যায় বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর দক্ষ ব্যবস্থাপনায় বন্যায় না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি। কাজ না করে সমালোচনা করেন অনেকে। যারা কাজ করেন তাদের সমালোচনা থাকবেই। সোমবার সিলেটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, যারা কাজ করেন না, তাদের সমালোচনা করার সুযোগ থাকে না। আমরা করোনা যেভাবে মোকাবিলা করেছি, সেভাবেই প্রতিটি দুর্যোগ মোকাবিলা করতে পারবো।সিলেটে ভয়াবহ বন্যায় সবগুলো জেলা ক্ষতিগ্রস্ত হয়ছে। বিশেষ করে সুনামগঞ্জ ৯০ ভাগ, সিলেট ৭০ ভাগ ডুবেRead More
সিলেটে বন্যার্তদের পাশে ইলিয়াস কাঞ্চন
নিউজ ডেস্ক: নিরাপদ সড়ক চাই নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিলেটে বন্যাদূর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। সোমবার (২৭ জুন) নিসচা সিলেট মহানগর শাখার তত্বাবধানে সিলেটের ওসমানীনগর উপজেলায় চার শতাধিক বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনারোধের পাশাপাশি আমরা এই সংগঠনের পক্ষ্য থেকে সমাজের এই সব দুর্যোগকালীন সময়ে বিগত দিনের মতো চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা উদ্যোগ নিয়েছি দেশে যেসব স্থানে বন্যা শুরুRead More


