হিজড়াদের ত্রাণ দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ!
নিউজ ডেস্ক:
সিলেটে বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীকে ত্রাণসামগ্রী বিতরণের জন্য আর্থিক অনুদানের কথা বলে তাদের কাছ থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক।
অভিযোগটি করেছেন সিলেটে দক্ষিণ সুরমা এলাকায় বসবাসকারী রানা ভুইয়া হিজড়া ওরফে রানী মুখার্জি।
তিনি বলেন, ‘মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে একজন পুরুষ ০১৮৭৫৮৫৯০২৭ এই মোবাইল ফোন নাম্বার থেকে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে কল করে বলেন- আমাদেরকে ত্রাণসামগ্রী প্রদানের জন্য সরকারের তরফ থেকে এক লক্ষ টাকা অনুদান এসেছে। তবে এ টাকা পেতে হলে ২১ শ টাকা সরকারি ফি দিতে হবে।’
তিনি বলেন, ‘এ কথা বলে প্রতারক এই বিকাশ নম্বার ০১৩০৯ ৩০৮৪৩২ দেয়। প্রতারকটি যখন ফোন করে এসব কথা বলে তখন আমি একটি কাজে ভৈরবে অবস্থান করছিলাম। আমি প্রতারণার বিষয়টি বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে ভৈরবের একটি বিকাশের দোকান থেকে প্রতারকের দেওয়া নাম্বারে ২১০০ টাকা পাঠিয়ে দেই। এরপর থেকেই নাম্বারটি বন্ধ রয়েছে।’
এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হবে বলেন বলে জানান রানা ভুইয়া। সূত্র: সিলেটভিউ
Related News
বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ
কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভারRead More
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More


