editor
নতুন বিনিয়োগ ভিসা চালু করেছে নিউজিল্যান্ড
বিদেশবার্তা২৪ ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ ভিসা চালুর ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। স্থানীয় ব্যবসায় বিনিয়োগ আকৃষ্ট করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (২০ জুলাই) নিউজিল্যান্ডের অর্থ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশ এ ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি জানান, এখন থেকে আগের বিনিয়োগ ভিসা আর কার্যকর থাকবে না। কারণ আগের ভিসায় বিনিয়োগকারীরা শেয়ার ও বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী হতেন। তারা কিউই কোম্পানিগুলোতে বিনিয়োগ করতেন না। মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশ জানান, ‘আমরা সরাসরি বিনিয়োগ উৎসাহিত করতে চাই, যাতে নিউজিল্যান্ডে দক্ষকর্মীদের কাজের সুযোগ তৈরি হয় এবং অর্থনৈতিক উন্নয়ন হয়।’ নতুন ভিসার জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদেরRead More
‘নতুন শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সৃষ্টি হচ্ছে’
বিদেশবার্তা২৪ ডেস্ক: বৈদেশিক কর্মসংস্থান খাত আরো গতিশীল হওয়ায় নতুন নতুন দেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন। কর্মসংস্থানের উদ্দেশ্যে টেকনিক্যাল ইন্টার্ন কর্মীদের জাপান গমন উপলক্ষ্যে বুধবার (২০ জুরাই) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী কারিগরি দক্ষতার উপর গুরুত্ব দিয়ে বলেন, দেশের জনগণকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারণ, দক্ষতা বাড়লেই বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্স বাড়বে। এ সময় তিনি আইএমRead More
বিশ্বনাথে ৮টি ইউনিয়নে প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ১২ লাখ টাকা বিতরণ
বিদেশবার্তা২৪ ডেস্ক: ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্বনাথ পৌর শহরের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে প্রতিনিধিদের কাছে বিতরণের অর্থ হস্তান্তর করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদের সভাপতিত্বে ও সংগঠনের স্থানীয় প্রতিনিধি হাফিজ হুসাইন মুহাম্মদ মানিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আতিথির বক্তব্য রাখেন ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আদনান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু ও সেইভ দ্যা পিপল ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশনের ট্রেজারার মুনায়েম খান মুন্না।Read More
ট্রাকচাপায় প্রাণ গেল স্পেন প্রবাসীর
নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় আলাল সরকার নামের এক স্পেন প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) বিকেল ৪টায় টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল সরকার (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হরিকান্দি গ্রামের মৃত লিচু মিয়ার ছেলে। পুলিশ জানায়, আলাল দীর্ঘ নয় বছর ধরে স্পেনে বসবাস করেন। সম্প্রতি ঈদে ছুটি নিয়ে দেশে আসেন। তার স্ত্রী ও দুই ছেলে দেশে বসবাস করে। বুধবার বিকেলে আলাল মোটরসাইকেলযোগে টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিলমুন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে টঙ্গীগামী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলচালককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকেরRead More
ভিসা ছাড়াই যাওয়া যেভাবে যাওয়া যাবে ব্রাজিল
নিউজ ডেস্ক: বাংলাদেশি সরকারি চাকরিজীবীরা এখন থেকে ভিসা ছাড়াই ব্রাজিলে যেতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্প্রতি ব্রাজিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি ভিসা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ জুলাই) ব্রাজিলের পররাষ্ট্র দফতরে এ চুক্তিতে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো। এছাড়া দীর্ঘদিন ধরে জনশক্তি রফতানিসহ ব্যবসাবাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করছে সরকার। পশ্চিমা বিশ্বের বাইরে অগ্রসরমান অর্থনীতির দেশ ব্রাজিল সেই ক্ষেত্র হিসেবে দারুণ সুযোগ তৈরি করতে পারে। এরই অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য দেশটিতে যাতায়াত সহজRead More
ওমরাহযাত্রীদের নিবন্ধনের জন্য অ্যাপ চালু করল সৌদি
নিউজ ডেস্ক: বিদেশি ওমরাহযাত্রীদের নিবন্ধনের জন্য ইতমারনা নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি মৌসুমে যারা ওমরাহ করতে সৌদি আরব যেতে চান, তাদেরকে প্রথমে ইতমারনা অ্যাপে নিজেদের নাম ও অন্যান্য আনুষাঙ্গিক তথ্য নিবন্ধন করতে হবে। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, হজ মৌসুম ব্যতীত বছরজুড়েই ওমরাহ পালন করা যায়। প্রতি বছর হজ উপলক্ষে ১ মাস বন্ধ থাকে ওমরাহ। চলতি বছর ৩০ জুলাই (১ মোহাররম) থেকে শুরু হবে ওমরাহর মৌসুম। ২০২২ সালে ওমরাহ পালনে ইচ্ছুক সব বিদেশি ওমরাহযাত্রীকে ইতমারনা অ্যাপে নিজেদেরRead More
ওমানে নিহত গোয়াইনঘাটের যুবকের জানাযা সম্পন্ন
বিদেশবার্তা২৪ ডেস্ক: ওমানে বৃষ্টির পানির স্রোতে ভেসে গিয়ে আবু সাঈদ (৪০) নামে মারা যাওয়া এক বাংলাদেশি যুবকের লাশ দেশে আসার পর জানাযা সম্পন্ন হয়েয়ে। বুধবার (২০ জুলাই) দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মঙ্গলবার রাতে আবু সাঈদের লাশ বাড়িতে নেওয়া হয়। নিহত আবু সাঈদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। নিহতের ভাই আবুল কালাম জানান, তার ভাই ওমানের যে শহরে থাকেন সেখানে গত ৮ জুলাই অতিরিক্ত বৃষ্টিপাত হয়। এ সময় আবু সাঈদ একটি ভবন থেকে অন্য ভবনে যাওয়ার পথে পানির স্রোতে ভেসে যান।Read More
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাত
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি । আজ (বুধবার) কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ড. মোমেন মালয়েশিয়ার নেতাকেRead More
সুনামগঞ্জে ২৫ দম্পতিকে মুক্তি দিলেন আদালত
নিউজ ডেস্ক: আবারও ব্যতিক্রমী রায় হলো সুনামগঞ্জ আদালতে। নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৬৫ শিশু প্রবেশনে ও ২৫ দম্পতিকে মিলিয়ে দিয়ে মুক্তি দিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিজ্ঞ বিচারক মো. জাকির হোসেন। বুধবার (২০ জুলাই) দুপুরের দিকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মুক্তিযুদ্ধের বই, বাংলাদেশের পতাকা, ফুল আর ডায়েরি হাতে ৫২টি মামলায় ৬৫ শিশু অভিযুক্তকে সংশোধনের ছয় শর্তে মুক্তি দিয়েছেন আদলত। একই দিন ফুল দিয়ে ২৫ দম্পতিকে মিলিয়েও দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, কোমলমতি এসবRead More
সিলেট নগরীর প্রধান সড়কগুলোর বেহাল দশা
অতিথি প্রতিবেদক: দুই দফা বন্যা ও প্রবল বর্ষণে সিলেট নগরীর প্রধান প্রধান সড়কগুলোর বেহাল দশা। ফলে সড়কগুলো এখন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিটি সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এ অবস্থায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গত ১৫ জুন সিলেটে দ্বিতীয় দফা বন্যা দেখা দেয়। এ বন্যার প্রভাব এখনো কাটেনি। দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমানের মতে, সিলেটে ১২২ বছরের ইতিহাসে এমন বন্যা হয়নি। বন্যার ভয়াবহতা থেকে রেহাই পায়নি নগরীর প্রধান সড়কগুলো। অধিকাংশ সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে-সেগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। একটু বৃষ্টিতেRead More


