ওমানে নিহত গোয়াইনঘাটের যুবকের জানাযা সম্পন্ন
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ওমানে বৃষ্টির পানির স্রোতে ভেসে গিয়ে আবু সাঈদ (৪০) নামে মারা যাওয়া এক বাংলাদেশি যুবকের লাশ দেশে আসার পর জানাযা সম্পন্ন হয়েয়ে।
বুধবার (২০ জুলাই) দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মঙ্গলবার রাতে আবু সাঈদের লাশ বাড়িতে নেওয়া হয়।
নিহত আবু সাঈদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
নিহতের ভাই আবুল কালাম জানান, তার ভাই ওমানের যে শহরে থাকেন সেখানে গত ৮ জুলাই অতিরিক্ত বৃষ্টিপাত হয়। এ সময় আবু সাঈদ একটি ভবন থেকে অন্য ভবনে যাওয়ার পথে পানির স্রোতে ভেসে যান। পরবতীর্তে তার লাশ পাওয়া যায়।
আবুল কালাম জানান, ওমানে অবস্থানরত তার অপর স্বজনরা আবু সাঈদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করেন। মঙ্গলবার রাতে লাশ বাড়িতে পৌঁছায়। বুধবার দুপুরে স্থানীয় লাফনাউট মাদ্রাসা মাঠে জানাজা হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আবু সাঈদের স্ত্রী, সন্তান রয়েছে।
Related News
বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ
কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভারRead More
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More


