editor
শ্রমিক সঙ্কটে ভোগছে মালয়েশিয়া
নিউজ ডেস্ক: কোভিড-১৯ মহামারীর কারণে লকডাউন জারি হয় মালয়েশিয়ায়। এরই ধারাবাহিকতায় বিদেশী শ্রমিক নিয়োগের ওপর বিধিনিষেধ জারি করা হয়। লকডাউন তুলে দেয়া হলেও শ্রমিক সঙ্কট এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশটি। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শ্রমিক নিয়োগ বাড়াতে মালয়েশিয়ার সরকারকে পুরনো কৌশল অবলম্বন করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে সোসিও-ইকোনমিক রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক লি হাং গুই বলেন, প্লান্টেশনসহ অন্যান্য খাতে শ্রমিক নিয়োগ বাড়ানোর পথ এখন ম্যানপাওয়ার অ্যান্ড রিক্যালিব্রেশন প্রোগ্রাম। মূলত এ প্রকল্পের মাধ্যমে অনুমোদন ছাড়া যে বিদেশী শ্রমিকরা এসেছেন তাদের বৈধতার সুযোগ দেয়া হয়। গত বছরের নভেম্বরেRead More
পররাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’, ড. মোমেনের অভিনন্দন
নিউজ ডেস্ক: এ বছর থেকে নতুন নামে দেয়া হবে জনপ্রশাসন পদক। এখন থেকে এই পদকের নাম হবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। চলতি বছর এই পুরস্কারের জন্য চুড়ান্তভাবে মনোনীত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’এর জন্য নির্বাচিত হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান পর্যায়েRead More
‘রাত ৮টার পর দোকান-শপিংমল খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন’
নিউজ ডেস্ক: জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকানপাট, শপিংমল বন্ধ করতে নির্দেশনা দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে দোকান ও শপিংমল বন্ধ করা না হলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে বিষয়টি কঠোরভাবে নজরদারি করবে বিদ্যুৎ বিভাগ। এ দিন জ্বালানি সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিংসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সঙ্গে দোকানপাট শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধসহ বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এর আগে সোমবারই চলমান জ্বালানি-সংকট পরিস্থিতি নিয়েRead More
রুবিনা বেগমের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে টুকেরবাজারে মানববন্ধন
নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর টুকেরবাজার তেমুখি এলাকার বাসিন্দা রুবিনা বেগমের আসামাজিক কার্যকলাপে র বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার মহিলারা। সোমবার বিকেলে সিলেট মহানগরীর তেমুখিস্হ সাহেবেরগাঁও এলাকায় স্হানীয় মহিলাদের উদ্যোগে এ কর্মসুচীর আয়োজন করা হয়। এতে এলাকার স্হানীয় সর্বস্তরের বিপুল সংখ্যক মহিলারা অংশনেন। প্রতিবাদ এ কর্মসচীতে তারা বলেন, সিলেট মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের টুকেরবাজার তেমুখি সাহেবেরগাঁও এলাকার বাসিন্দা রুবিনা বেগম একজন দুশ্চরিত্রা নারী,সে ঘৃণিত ও সমাজ বিরোধী অনৈতিক কার্যকলাপের সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। তারা রুবিনা বেগমের সমাজ বিরোধী সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিসহ তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্যRead More
পর্তুগালে বিএনপির দোয়া মাহফিল
নিউজ ডেস্ক: বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল ও কর্মী সন্মেলন করেছে পর্তুগাল বিএনপি। ১৭ জুলাই রবিবার লিসবনের স্হানীয় একটি রেস্টুরেন্টে পর্তুগাল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। পর্তুগাল বিএনপির সহসভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার এবং সাইফ আহমেদ সুইফট এর যৌথ পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। শুরুতে উন্নত চিকিৎসার জন্যে বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তির ব্যাপারে সরকারের তালবাহানার কঠোর সমালোচনাও করে বিশেষ মোনাজাতের নেতৃত্বদেন মাওলানা হেলাল উদ্দিন। এরপর আলোচনায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বিএনপিরRead More
ঢাকা-কলকাতা রুটে আরও একটি ট্রেন চালুর প্রস্তাব
নিউজ ডেস্ক: রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সাক্ষাতে বাংলাদেশে ভারতীয় অর্থায়নে যেসব প্রকল্প চলমান আছে এবং ভবিষ্যতে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভারতের পক্ষ থেকে ঢাকা-কলকাতার মধ্যে চতুর্থ আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়। সোমবার (১৮ জুলাই) রাজধানীর রেল ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ভারতের হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেস ট্রেন চালু আছে। যাত্রী চাহিদা বিবেচনা করে ঢাকা-কলকাতার মধ্যে দর্শনা হয়ে আরও একটি ট্রেন চালানোRead More
রোমানিয়ায় পাঠানোর কথা বলে ৩ কোটি টাকা আত্মসাৎ
নিউজ ডেস্ক: রোমানিয়া পাঠানোর নাম করে ৩০০ ব্যক্তির কাছ থেকে ৫ থেকে ৭ লাখ টাকা নেয়া হয়েছিল। তাদের বলা হতো অমুক তারিখে ফ্লাইট দেয়া হবে। কিন্তু সেই তারিখে গেলে ঘোরানো হতো। এভাবে গড়ে একেকজন লাখ টাকারও উপরে দিয়েছে। গত দুই বছর থেকে এসব মানুষকে রোমানিয়া পাঠানোর বারবার টাকা নেয়া হচ্ছিল। কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয় ভুক্তভোগীদের মাঝে। বিদেশ যাওয়ার জন্য তাদেরকে দেয়া বিএমইটি কার্ড যাচাই করতে গিয়ে দেখা গেছে, সব কার্ড ভুয়া। এভাবে গত দুই বছর থেকে ৩০০ ব্যক্তিকে রোমানিয়া পাঠানোর প্রতারণা করে আসছিল আবুল কালাম (৪২)। কিন্তু ভুক্তভোগীরাRead More
সিলেটে গরিব রোগীদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
নিউজ ডেস্ক: সিলেটের গরিব রোগীদের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) অনুদানের চেকগুলো বিতরণ করা হয়। সিলেটে ১৩ জন রোগী ৫০ হাজার টাকা করে পেয়েছেন সাড়ে ৬ লক্ষ টাকা। চেক বিতরণ উপলক্ষে সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করতেRead More
জেনে নিন কোথায় কখন সিলেটে লোডশেডিং?
নিউজ ডেস্ক: আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এলাকাভিত্তিক লোডশেডিং। কোথায় কখন লোডশেডিং হবে তা আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সেই সিন্ধান্তের আলোকে সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন এলাকাগুলোতে লোড-শেডিংয়ের সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। দিনে ও রাতে সিলেটে দেড় ঘণ্টা করে হবে লোড-শেডিং। জানা গেছে- সিলেট নগরীর যতরপুর, মিরাবাজার, আগপাড়া ও ঝেরঝেরিপাড়ায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। শাহপরান থানা, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর ও পীরেরচকে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং রাত সাড়েRead More
সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ
নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে গঠিত হলো সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব। এ উপলক্ষে সোমবার (১৮ জুলাই) সিনিয়র সাংবাদিক হাসিনা বেগমের সভাপতিত্বে সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় সভা অনুষ্ঠিত হয়। এই সভার মাধ্যমে ‘সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। সভায় দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার ও চ্যানেল আইর সিলেটের ভিডিও জার্নালিষ্ট সুবর্না হামিদকে সভাপতি ও আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি শাকিলা ববিকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদধারীরা হলেন সহসভাপতি দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, সাংগঠনিক সম্পাদকRead More


