editor
হবিগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
নিউজ ডেস্ক: হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার বেলা ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল-মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান। আর হাসপাতাল নেয়ার পর মারা যান আরো তিন জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলেRead More
আগরতলায় ‘পদ্মা সেতু বিপুল সম্ভাবনার অর্থনীতি ও অন্যান্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
নিউজ ডেস্ক: আগরতলায় ‘পদ্মা সেতু বিপুল সম্ভাবনার অর্থনীতি ও অন্যান্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল (১৭ জুলাই) আগরতলা প্রেস ক্লাবে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নবম বই ‘ পদ্মা সেতু বিপুল সম্ভাবনার অর্থনীতি ও অন্যান্য’-এর মোড়ক উন্মোচন করা হয়। এতে দৈনিক সমকালের যুগ্ম সম্পাদক সবুজ ইউনুস প্রধান অতিথি হিসেবে ছিলেন। অনুস্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি সুমিতা বর্ধন, সাংবাদিক ও সাধারণ সম্পাদিক, বিশ্ব কবিমঞ্চ আগরতলা শাখা,ত্রিপুরা,ভারত ও কবি নন্দিতা ভট্টাচার্য, আগরতলা, ত্রিপুরা,ভারত। বাংলাদেশ থেকে কবি পুলক কান্তি ধর, আহবায়ক, বিশ্ব কবিমঞ্চ, কেন্দ্রীয় কমিটি, বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে আয়োজিত অনুস্ঠানটিতেRead More
প্রাইভেটকার-পিকআপ সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪
নিউজ ডেস্ক: বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দরগাহাটে এলাকার সজল স্যানিটারি ফ্যাক্টরির সামনে বগুড়া- নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন- নওগাঁর ধামুরহাটের তানছের আলী(৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেটকার চালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন (৩০)। এতে শাকিল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার শহীদRead More
তাহিরপুরে বাড়ি নির্মাণে ৭ শতাধিক বান্ডিল ঢেউটিন দিলেন ফারাজ চৌধুরী
নিউজ ডেস্ক: স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘর নির্মাণের জন্য ৭ শতাধিক বান্ডিল ঢেউটিন দিয়েছেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম-৬ আসনের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী। শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির ৩৫০টি নতুন ঘর নির্মাণের জন্য ৭শ বান্ডিল ঢেউটিন ও প্রতিটি পরিবারে ঘর নির্মাণের উপকরণ হিসেবে ৪ হাজার ৫০৫ পিস বাঁশ গ্রহণ করেন ফারাজ করিম চৌধুরীর কাছ থেকে। এ সময় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুনাব আলী, বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাদRead More
সিলেটসহ সব সার্কিট হাউসে ব্যয় কমানোর নির্দেশ
নিউজ ডেস্ক: কৃচ্ছ্রসাধনের মাধ্যমে ব্যয় ও বরাদ্দ করা অর্থের অতিরিক্ত ব্যয় না করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সার্কিট হাউসগুলোর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত একটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সার্কিট হাউসগুলোর চলতি অর্থবছরের (১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন) জন্য পরিচালন কার্যক্রমসহ অন্যান্য ব্যয় নির্বাহের বিষয়ে কৃচ্ছ্রসাধনসহ একগুচ্ছ শর্তে বিভিন্ন উপখাতে বাজেট বরাদ্দ ও খরচের মঞ্জুরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব শর্তের মধ্যে রয়েছে অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে ব্যয়োত্তর অনুমোদন প্রদান করা হবে না বিধায় বরাদ্দ করা অর্থের অতিরিক্ত ব্যয় করা যাবে না। এ ছাড়াRead More
হবিগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের মৃত আবুল মিয়ার স্ত্রী বকুল বেগম (৫০), আবুল মিয়ার ভাতিজা জাবেদুর রহমান (৩৮) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের কাচা মিয়ার ছেলে রব্বান মিয়া (৪৮)। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিলেটগামীRead More
ব্যাংকার তাজ উদ্দিন আহমেদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক: প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং আম্বরখানা আই বি বি ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমেদের উদ্যোগে বন্যায় গ্রতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিশ্বনাথ পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যাংকার তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ। বক্তব্যে তিনি বলেন ব্যাংকার তাজ উদ্দিন আহমেদ আপাদমস্তক একজন সমাজসেবী। তিনি ঘোষনা দিয়েছেন তার এলাকায় কেহ অনাহারে থাকলে তাঁর সাথে যোগাযোগ করার জন্য।Read More
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করল আল খায়রাত চ্যারিটি অর্গানাইজেশ
নিউজ ডেস্ক: আল খায়রাত চ্যারিটি অর্গানাইজেশন পক্ষ থেকে বাগবাড়ি রাতারগুল গোয়াইনঘাট এলাকায় মানুষের সাথে কুরবানী ঈদের গোস্ত দিয়ে প্রায় ৩০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হয় মোনাজাতের মাধ্যমে। মোনাজাত করেন মাওলানা রাসেল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির আল খায়রাত চ্যারিটি অর্গানাইজেশনের সভাপতি সৈয়দ রাজন আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ খলিলুর রহমান কামরান, সহ-সভাপতি নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ রাজু আহমদ , শাহিন আহমদ , মোঃ রিপন আহমদ , জাহিদুল হোসেন এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং লন্ডনের আলRead More
সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ ডলার দিচ্ছে জাতিসংঘ
নিউজ ডেস্ক: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেট অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে জাতিসংঘ। তারা ৫০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সমন্বিত আবেদনের প্রেক্ষিতে এই সহায়তা এসেছে। সংস্থাটির মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস অর্থ বরাদ্দের এই ঘোষণা দিয়েছেন। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ৭২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের অর্ধেকের মানবিক সহায়তা প্রয়োজন। এজন্য জাতিসংঘ ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে। মূলত এই অর্থ জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ)Read More
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্টে উপনেতা হলেন মৌলভীবাজারের ডলি
প্রবাস ডেস্ক: কানাডার বৃহত্তম প্রভিন্স অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধীদলীয় উপনেতা হিসেবে মনোনীত হয়েছেন সিলেট বিভাগের মৌলভীবাজারের মেয়ে ডলি বেগম। সেখানকার রাজনৈতিক দল এনডিপি তাকে দলের উপনেতা এবং প্রভিন্সিয়িাল পার্লামেন্টের বিরোধীদলীয় উপনেতা হিসেবে মনোনীত করেছে। ডলি বেগম প্রথম কোনোও বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি কানাডায় নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পেলেন। শুধু তাই-ই নয়, তিনি প্রথম কোনোও বাংলাদেশি-কানাডিয়ান, যিনি টানা দুইবার এমপি হলেন। ডলি বেগমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনায়। তার বাবা রাজা মিয়া ও মা জবা বেগম। বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে মনুমুখ পিটি বহুমুখীRead More


