Main Menu

editor

 

ব্যাংকার তাজ উদ্দিন আহমেদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক: প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং আম্বরখানা আই বি বি ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমেদের উদ্যোগে বন্যায় গ্রতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিশ্বনাথ পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যাংকার তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ। বক্তব্যে তিনি বলেন ব্যাংকার তাজ উদ্দিন আহমেদ আপাদমস্তক একজন সমাজসেবী। তিনি ঘোষনা দিয়েছেন তার এলাকায় কেহ অনাহারে থাকলে তাঁর সাথে যোগাযোগ করার জন্য।Read More


বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করল আল খায়রাত চ্যারিটি অর্গানাইজেশ

নিউজ ডেস্ক: আল খায়রাত চ্যারিটি অর্গানাইজেশন পক্ষ থেকে বাগবাড়ি রাতারগুল গোয়াইনঘাট এলাকায় মানুষের সাথে কুরবানী ঈদের গোস্ত দিয়ে প্রায় ৩০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হয় মোনাজাতের মাধ্যমে। মোনাজাত করেন মাওলানা রাসেল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির আল খায়রাত চ্যারিটি অর্গানাইজেশনের সভাপতি সৈয়দ রাজন আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ খলিলুর রহমান কামরান, সহ-সভাপতি নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ রাজু আহমদ , শাহিন আহমদ , মোঃ রিপন আহমদ , জাহিদুল হোসেন এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং লন্ডনের আলRead More


সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ ডলার দিচ্ছে জাতিসংঘ

নিউজ ডেস্ক: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেট অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে জাতিসংঘ। তারা ৫০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সমন্বিত আবেদনের প্রেক্ষিতে এই সহায়তা এসেছে। সংস্থাটির মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস অর্থ বরাদ্দের এই ঘোষণা দিয়েছেন। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ৭২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের অর্ধেকের মানবিক সহায়তা প্রয়োজন। এজন্য জাতিসংঘ ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে। মূলত এই অর্থ জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ)Read More


কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্টে উপনেতা হলেন মৌলভীবাজারের ডলি

প্রবাস ডেস্ক: কানাডার বৃহত্তম প্রভিন্স অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধীদলীয় উপনেতা হিসেবে মনোনীত হয়েছেন সিলেট বিভাগের মৌলভীবাজারের মেয়ে ডলি বেগম। সেখানকার রাজনৈতিক দল এনডিপি তাকে দলের উপনেতা এবং প্রভিন্সিয়িাল পার্লামেন্টের বিরোধীদলীয় উপনেতা হিসেবে মনোনীত করেছে। ডলি বেগম প্রথম কোনোও বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি কানাডায় নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পেলেন। শুধু তাই-ই নয়, তিনি প্রথম কোনোও বাংলাদেশি-কানাডিয়ান, যিনি টানা দুইবার এমপি হলেন। ডলি বেগমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনায়। তার বাবা রাজা মিয়া ও মা জবা বেগম। বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে মনুমুখ পিটি বহুমুখীRead More


বানিয়াচংয়ে প্রকোপ বাড়ছে সর্দি-জ্বরের

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ঘরে ঘরে সব বয়সী মানুষ সর্দি-জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও বাজারের ফার্মেসীতে গিয়ে চিকিৎসা গ্রহণ করছেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পাশাপাশি করোনা পরীক্ষার পরামর্শ দিলেও পরীক্ষা করতে অনেকেই অনাগ্রহী বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডাক্তার শামীমা আক্তারের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া না পেয়ে সিএইচসিপি দেলোয়ার হোসেন নিশাতের মোবাইল ফোনে কল দিলে তিনি জানান, ঈদের আগেরRead More


২০২১ সালে ইতালি থেকে বাংলাদেশে এসেছে সবচেয়ে বেশি রেমিট্যান্স

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালিতে অবস্থানরত বিদেশিদের মধ্যে ২০২১ সালে সবচেয়ে বেশি বৈদশিক মুদ্রা পাঠিয়েছেন বাংলাদেশিরা৷ ভেনিসের গবেষণা সংস্থা ফুন্দাসিওনে লিওনে মোরেসা এই তথ্য জানায়। সংস্থাটি জানায়, ২০২১ সালে ইটালি থেকে বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর পরিমাণ তার আগের বছর, অর্থাৎ ২০২০ সালের তুলনায় শতকরা ১২ দশমিক দুই ভাগ বেড়েছে৷ ২০২১ সালে ইটালিতে অবস্থানরত বিদেশিরা দেশে মোট ৭৭০ কোটি ডলারের সম পরিমান বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। গবেষণায় দেখা গেছে, নিজ দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে এগিয়ে আছেন বাংলাদেশিরা৷ ইটালিতে অবস্থানরত বাংলাদেশিরা ২০২১ সালে ৮৭ কোটি ৩০ লাখ ডলার নিজ দেশে পাঠিয়েছেন৷ বাংলাদিশেদের পাঠানোRead More


ঈদে আগের চেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন আমিরাত প্রবাসীরা

বিদেশবার্তা২৪ ডেস্ক: টানা চারদিনের ঈদের ছুটিতে ভ্রমণ ও আড্ডায় সময় কাটিয়েছেন আরব আমিরাত প্রবাসীরা। আর কোরবানির ঈদ উপলক্ষে ২০২১ সালের চেয়ে বৈধ পথে প্রায় ৫০ কোটি টাকা রেমিট্যান্স বেশি পাঠিয়েছেন তারা। জনতা ব্যাংক ইউএই অপারেশনের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল আমিন জানান, “এবারের ঈদুল আজহাকে ঘিরে সংযুক্ত আরব আমিরাত হতে দেশের একমাত্র তফসিলী ব্যাংক জনতা ব্যাংকের আবুধাবি দুবাই শারজা ও আল আইনের চারটি শাখার মাধ্যমে এই ঈদ মৌসুমে দেশে রেমিটেন্স গেছে ১৮৫ কোটি ২ লাখ টাকা। যা ২০২১ সালের একই সময়ে ছিল ১৩৬ কোটি ২০ লাখ টাকা।” ২০ জুন থেকেRead More


আন্তর্জাতিক শিক্ষার্থী থেকে যেভাবে কানাডায় স্থায়ী হওয়া যায়

বিদেশবার্তা২৪ ডেস্ক: কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দিন দিন আরও বাড়ছে। আগের তুলনায় অনেক বেশি শিক্ষার্থী কানাডাকে অভিবাসী দেশ হিসেবে বেছে নিচ্ছে। কানাডা সরকার এসব শিক্ষার্থীকে তাদের শ্রমের আশাব্যঞ্জক উৎস হিসাবে দেখছে। ইমিগ্রেশন, রিফিউজি এবং সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এর মতে, স্টাডি পারমিটধারীদের সংখ্যা ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে এক লাখ ২২ হাজার ৭০০ থেকে বেড়ে ৬ লাখ ৪২ হাজার ৫০০তে দাঁড়িয়েছে। ২০০০ সালের পর থেকে কানাডায় আসা প্রতি তিন জন শিক্ষার্থীর একজন স্টাডি পারমিট পাওয়ার দশ বছরের মধ্যে স্থায়ী বসবাসের সুযোগ পান। একটি পরিসংখ্যানে দেখা গেছে এই হিসেবে কানাডায় স্নাতকোত্তর ডিগ্রিRead More


টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তামিম ইকবালের বাংলাদেশ। পরিসংখ্যান অন্তত তাই বলে। সর্বশেষ ৭টি ওয়ানডে সিরিজের ৬টিতে সিরিজ জয় টাইগারদের। আজ নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজের স্পিনে ক্যারিবীয় ইনিংস ধসে পড়ে মাত্র ১০৮ রানেই। সহজ এ লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ। আর তাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা। ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২১ ওভারেই জয়ের দ্বারে পৌঁছে যায় বাংলাদেশ। দেশসেরা ওপেনারের অর্ধশতকে ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিতRead More


জেমস ওয়েব টেলিস্কোপ তৈরিতে এক বাংলাদেশির অবদান

নিউজ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত লামিয়া আশরাফ মওলা পেশায় একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তিনি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দলের একজন গর্বিত সদস্য। এই টেলিস্কোপের মাধ্যমে ধারণকৃত মহাবিশ্বের সবচেয়ে সুস্পষ্ট ও রঙিন ছবি প্রকাশিত হয়েছে। এক হাজার ৩০০ কোটি বছর আগে বহুদূরের গ্যালাক্সিগুলো দেখতে যেমন ছিল, সেই ছবি আমাদের মহাবিশ্বের সূচনালগ্ন সম্পর্কে আরও ভালো ধারণা দেবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ছবিটি প্রকাশ করেন। তিনি এই ঘটনাকে একটি ‘ঐতিহাসিক’ মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন, ‘এটি আমাদের মহাজাগতিক ইতিহাসে একটি নতুন জানালা খুলে দিয়েছে।’ জেমস ওয়েব স্পেসRead More