editor
লিও ক্লাব অব সিলেট দুইয়ের প্রথম সভা ও নতুন পরিচালনা কমিটিকে ফুল দিয়ে বরণ
নিউজ ডেস্ক: লিও সৈয়দ খন্দকার নাঈমুল ইসলামের সভাপতিত্বে ও লিও মোঃ ইমরান আলীর পরিচালনায় ২০২২-২০২৩ সালের নতুন কমিটি বরণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন লিও সাজু আহমদ। সকলের সমন্বিত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।তারপর লিও অনুগত্য শপথ পাঠ করেন লিও সাব্বির এবং লিও প্লেস পাঠ করেন লিও ইসরাত জাহান। উপস্থিত অতিথি ও ক্লাবের সদস্যবৃন্দ ক্লাবের চলিত বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিও ক্লাব অব সিলেট দুই এর উপদেষ্টা লায়ন্স মুহিতুর রহমান এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন দেলোয়ার হোসেন। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক লিও আশরাফুল আহমেদ ও সভাপতি লিও সৈয়দ খন্দকার নাঈমুল ইসলাম ও ক্লাবের অন্যান্য সদ্যসরাRead More
দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী যাবে: পররাষ্ট্রমন্ত্রী
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়া নিয়ে সুখবর আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যাবে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মালয়েশিয়া নিয়ে সুখবর আছে। দেশটি বাংলাদেশি শ্রমিক চায়। শ্রমিকের স্বার্থের সুরক্ষা চায় বাংলাদেশ। দুই সপ্তাহের মধ্যে দেশটিতে বাংলাদেশি শ্রমিক যাবে। এ ছাড়া দেশটিতে যাদের মেয়াদ শেষ হয়েছে, তারা আবেদন করলে মেয়াদ বাড়ানো হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কবে কর্মী যাবে তিনিRead More
প্রবাসীদের কথা মাথায় রেখে সৌদিকে সমর্থন দেবে বাংলাদেশ
প্রবাস ডেস্ক: গ্লোবাল এক্সপো ২০৩০-এ সৌদি আরবকে প্রকাশ্যে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদিতে থাকা ২২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির কল্যাণ বিবেচনায় এই সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল-দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, গ্লোবাল এক্সপো ২০৩০-এ সৌদি আরব বাংলাদেশের সমর্থন চায়। সৌদি বাদশাহ আমাদের চিঠি দিয়ে সমর্থন চেয়েছেন। দেশটিতে থাকা ২২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির কল্যাণ বিবেচনায় আমরা ওই নির্বাচনে সৌদি আরবকে প্রকাশ্যে সমর্থনRead More
চলতি অর্থবছরে ৬৭ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বাংলাদেশের
নিউজ ডেস্ক: চলতি অর্থবছরে ৬৭ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার। এর মধ্যে ৫৮ বিলিয়ন ডলার আসবে পণ্য রপ্তানি থেকে এবং ৯ বিলিয়ন ডলার সেবা খাত থেকে।” “যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড হল উপযুক্ত নীতি খুঁজে বের করা এবং সেগুলো সময়মতো বাস্তবায়ন করা। তাছাড়া, বেসরকারি খাতের প্রবৃদ্ধির জন্য সরকারের সহায়তা গুরুত্বপূর্ণ,” যোগ করেন বাণিজ্যমন্ত্রী। সম্প্রতি পাস হওয়া ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুযায়ী, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৫ শতাংশ। গত অর্থবছরের তুলনায় চলতিRead More
যেভাবে আবেদন করলে বাংলাদেশিদের মেয়াদ বাড়াবে মালয়েশিয়া
নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যাবে। একই সাথে দেশটিতে যাদের মেয়াদ শেষ হয়েছে, তারা আবেদন করলে মেয়াদ বাড়ানো হবে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মালয়েশিয়া নিয়ে সুখবর আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি বাংলাদেশি শ্রমিক চায়। শ্রমিকের স্বার্থের সুরক্ষা চায় বাংলাদেশ। দুই সপ্তাহের মধ্যে দেশটিতে বাংলাদেশি শ্রমিক যাবে। এ ছাড়া দেশটিতে যাদের মেয়াদ শেষ হয়েছে, তারা আবেদন করলে মেয়াদ বাড়ানো হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গেRead More
স্পেনে তীব্র দাবদাহে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু
বিদেশবার্তা২৪ ডেস্ক: তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে স্পেনে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ গরমের কারণে গত ১০ দিনে ইউরোপের এই দেশটিতে বিপুল সংখ্যক প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (২০ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বুধবার বলেছেন, স্পেনে গত ১০ দিন ধরে রেকর্ড তাপপ্রবাহ চলছে এবং এর জেরে এই সময়ের মধ্যে দেশে ‘৫০০ জনেরও বেশি লোক’ মারা গেছেন। এএফপি বলছে, তাপপ্রবাহে প্রাণহানির বিষয়ে গত সোমবার কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে প্রকাশিত পরিসংখ্যান উদ্ধৃত করেছেন প্রধানমন্ত্রী সানচেজ। স্প্যানিশ এই সংস্থারRead More
নতুন বিনিয়োগ ভিসা চালু করেছে নিউজিল্যান্ড
বিদেশবার্তা২৪ ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ ভিসা চালুর ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। স্থানীয় ব্যবসায় বিনিয়োগ আকৃষ্ট করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (২০ জুলাই) নিউজিল্যান্ডের অর্থ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশ এ ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি জানান, এখন থেকে আগের বিনিয়োগ ভিসা আর কার্যকর থাকবে না। কারণ আগের ভিসায় বিনিয়োগকারীরা শেয়ার ও বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী হতেন। তারা কিউই কোম্পানিগুলোতে বিনিয়োগ করতেন না। মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশ জানান, ‘আমরা সরাসরি বিনিয়োগ উৎসাহিত করতে চাই, যাতে নিউজিল্যান্ডে দক্ষকর্মীদের কাজের সুযোগ তৈরি হয় এবং অর্থনৈতিক উন্নয়ন হয়।’ নতুন ভিসার জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদেরRead More
‘নতুন শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সৃষ্টি হচ্ছে’
বিদেশবার্তা২৪ ডেস্ক: বৈদেশিক কর্মসংস্থান খাত আরো গতিশীল হওয়ায় নতুন নতুন দেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন। কর্মসংস্থানের উদ্দেশ্যে টেকনিক্যাল ইন্টার্ন কর্মীদের জাপান গমন উপলক্ষ্যে বুধবার (২০ জুরাই) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী কারিগরি দক্ষতার উপর গুরুত্ব দিয়ে বলেন, দেশের জনগণকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারণ, দক্ষতা বাড়লেই বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্স বাড়বে। এ সময় তিনি আইএমRead More
বিশ্বনাথে ৮টি ইউনিয়নে প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ১২ লাখ টাকা বিতরণ
বিদেশবার্তা২৪ ডেস্ক: ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্বনাথ পৌর শহরের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে প্রতিনিধিদের কাছে বিতরণের অর্থ হস্তান্তর করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদের সভাপতিত্বে ও সংগঠনের স্থানীয় প্রতিনিধি হাফিজ হুসাইন মুহাম্মদ মানিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আতিথির বক্তব্য রাখেন ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আদনান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু ও সেইভ দ্যা পিপল ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশনের ট্রেজারার মুনায়েম খান মুন্না।Read More
ট্রাকচাপায় প্রাণ গেল স্পেন প্রবাসীর
নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় আলাল সরকার নামের এক স্পেন প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) বিকেল ৪টায় টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল সরকার (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হরিকান্দি গ্রামের মৃত লিচু মিয়ার ছেলে। পুলিশ জানায়, আলাল দীর্ঘ নয় বছর ধরে স্পেনে বসবাস করেন। সম্প্রতি ঈদে ছুটি নিয়ে দেশে আসেন। তার স্ত্রী ও দুই ছেলে দেশে বসবাস করে। বুধবার বিকেলে আলাল মোটরসাইকেলযোগে টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিলমুন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে টঙ্গীগামী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলচালককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকেরRead More


