Main Menu

editor

 

বিমানবন্দরের সবাইকে ‘ভালো ব্যবহারের প্রশিক্ষণ’ দেয়া হবে

বিদেশবার্তা২৪ ডেস্ক: বিমানবন্দরে সাধারণ যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান জানিয়েছেন বাংলাদেশের বিমানবন্দরে ভবিষ্যতে যারা কাজ করবেন, তাদের প্রত্যেকের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। বুধবার (১০ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এ কথা জানান। বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরে সাধারণ যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের সঙ্গে যাতে বিমানবন্দর কর্মীরা ভালো ব্যবহার করে এই জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। বিমানবন্দরে কর্মরত ইমিগ্রেশন, কাস্টমস, পুলিশ সবাই এরRead More


বিকনের কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্কেনিং

নিউজ ডেস্ক: বিকনের কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্কেনিং। (১০ আগস্ট) বিশ্ব হেপাটাইটিস ২০২২ উপলক্ষ্যে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা কর্মচারীদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশনের আয়োজন করে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)। বীকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক জনাব মোহাম্মদ এবাদুল করিম এমপি প্রতিষ্ঠানটিকে শতভাগ হেপাটাইটিস মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের জন্যে বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশন এর আয়োজন করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করে অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাবRead More


সবুজ ধানের চারায় দুলছে কৃষকের স্বপ্ন

নিউজ ডেস্ক: গোয়াইনঘাট উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় বোরোর ফসলহানি। যে পানির সঙ্গে কৃষকের মিতালি, সেই পানি গেল বন্যায় এলাকার মানুষের টিকে থাকার পথকে কঠিন করে তুলেছে। এপ্রিল থেকে শুরু করে দফায় দফায় বন্যায় এক এক করে হাওরের ফসল মাঠের ফসল এমন কি সর্বশেষ অনেক কৃষকের গুলার ধান বানের জলে ভাসিয়ে নিয়ে যায়।তবুও দুর্যোগের কাছে হার মানতে রাজি নয় তারা। উপজেলা কৃষককুল আবার তৈরি হয়েছে চাষাবাদের জন্য। আমন রোপনের বীজতলা (হালি) চারার মাঠগুলো সবুজ হয়ে উঠেছে। আর সেই চারা রোপণের জন্য নিজেদের তৈরি করছেন কৃষক।মাঠে মাঠে চলছে জমি তৈরি, বীজ বপনসহRead More


জ্বালানি তেলের দাম বাড়ায় চাপ বেড়েছে ট্রেনে

ডেস্ক রিপোর্ট : জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে বাসের ভাড়া। গণপরিবহনে নতুন ভাড়া নির্ধারণের প্রভাব পড়েছে রেলওয়েতে। ভাড়া ভোগান্তির শিকার যাত্রীরা এখন বিকল্প পথ খুঁজতে ভিড় করছেন রেলস্টেশনে। এতে ট্রেনে দেখা দিয়েছে বাড়তি চাপ। সিলেট রেলওয়ে স্টেশনেও একই চিত্র দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য গন্তব্যের যাত্রীরা এখন বাস ছেড়ে ট্রেনের দিকে ছুটছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। যারা আসন পাচ্ছেন না, তারা বাধ্য হয়ে নিচ্ছেন আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট। যাত্রীরা বলছেন, একদিকে নিরাপদ যাত্রা, অন্যদিকে ভাড়াও অর্ধেক। তার ওপর নেই যানজটের দুর্ভোগ। ফলে সময়মতো গন্তব্যে পৌঁছার নিশ্চয়তাRead More


পররাষ্ট্রমন্ত্রীর স্মৃতিবিজড়িত ইন্দ্রানী দিঘী ‘উদ্ধারে’ সিসিক

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেনের শৈশবের স্মৃতিবিজড়িত সিলেট নগরীর ইন্দ্রানী দিঘী পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। দিঘীটি বর্তমানে কচুরিপানা ও ময়লা আবর্জনায় ভরপুর। পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে এটি পরিচ্ছন্ন করতে শুরু করে সিসিক। সিসিক সূত্র জানায়, সিলেট নগরীর শাহজালাল উপশহরের তেররতন এলাকার সৈদানীবাগে ৮০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ইন্দ্রানী দিঘী পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে সিটি করপোরেশন। স্থানীয়ভাবে এটি ‘হিন্দুয়ানি দিঘী’ নামে পরিচিত। দিঘীটিতে বর্তমানে কচুরিপানা ও ময়লা আবর্জনার স্তুপ। তাই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এখানে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে সিসিক।Read More


সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে পুলিশের অসদাচরণের জন্য এক এএসআই পুলিশের ৪ সদস্যকে আদালতের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা ৪ পুলিশ সদস্য হলেন এএসআই লুৎফুর রহমান, কন্সটেবল মুস্তাক, পিন্টু ও রহমান। মঙ্গলবার ৪ পুলিশ সদস্যকে আদালতের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদকে প্রধান করে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালতে সাংবাদিক ওRead More


বিদ্যুতের ভেলকিবাজীতে অতিষ্ঠ মানুষ

ডেস্ক রিপোর্ট : সিলেটজুড়ে বইছে তাপপ্রবাহ। কয়েকদিন থেকে অসহনীয় গরম অব্যাহত আছে সিলেটে। সোমবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমের সঙ্গে রাতভর বিদ্যুৎহীনতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সিলেটের বাসিন্দাদের। সিলেটে বিদ্যুতের ভেলকিবাজীতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। প্রতিদিন লোড শেডিংয়ে ভোগান্তির মধ্যে রয়েছেন জনসাধারণ। জ্বালানি সাশ্রয়ের পরিকল্পনায় সরকারের সূচি করে লোডশেডিংয়ের পরিকল্পনায় ঘোষণা ছিল দিনে এক ঘণ্টা করে বন্ধ থাকবে বিদ্যুৎ। কিন্তু প্রথম দিন থেকেই বিদ্যুতের যাওয়া-আসা ছিল এর চেয়ে বেশি। সরকারের এমন সিদ্ধান্ত সিলেটে প্রথম দিন থেকেই মানা হচ্ছে না। কোথাও কোথাও ১০ থেকেRead More


কাতার যাওয়া হলো না বড়লেখার হাদিউল হকের

নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাদিউল হক (৪৮) নামে এক বিদেশ যাত্রী নিহত হয়েছে। নিহত হাদিউল বড়লেখা উপজেলার ফকিরের বাজার পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে। তিনি কাতার প্রবাসী। ছুটি কাটিয়ে কাতার যাওয়ার উদ্দেশ্যে বড়লেখা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন হাদিউল। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নাম স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, হাদিউলদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের নিহত হন হাদিউল হক। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে ওসমানী মেডিকেলRead More


‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’ এর আয়োজনে হিরোশিমা দিবস উদযাপিত

নিউজ ডেস্ক: ‘নো মোর হিরোশিমা-নো মোর নাগাসাকি, এ ট্র্যাজেডি নেভার টু বি রিপিটেড’ স্লোগানে ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’ এর আয়োজনে উদযাপিত হলো ‘হিরোশিমা দিবস-২০২২’। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আই ডি ই বি ভবন), কাকরাইল, ঢাকা। আজ ৬ই আগস্ট শনিবার বিকেল ৬টা ৩০মি থেকে হিরোশিমা-নাগাসাকি ট্র্যাজেডি স্মরণে সচেতনতামূলক আলোকচিত্র, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র বিরোধী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি, এ আয়োজনের সম্মানিত আতিথি ছিলেনRead More


পল্লী চিকিৎসক নিজাম হত্যা: নুরুল ইসলামকে আসামি করায় এলাকাবাসীর নিন্দা

নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার সাতগাছি গ্রামের হাওরে দু’টি পরিবারের ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন হত্যার প্রকৃত খুনিদের বিচারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন এলাকাবাসী। বিবৃতিতে এলাকাবাসী জানিয়েছেন,গত ৯এপ্রিল (শনিবার) পূর্ব বিরোধের জের ধরে সাতগাছি গ্রামের হাওরে ধান কাটতে গিয়ে ভোরবেলা দু’টি পরিবারের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’পক্ষের সংঘর্ষেই নিহত হন নিজাম উদ্দিন। উক্ত ঘটনায় ১১ এপ্রিল এসএমপি’র এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন ডা. আকরাম উদ্দিন । মামলা নং ৯৯/২২,তার দায়েরকৃত মামলায় একাধিক নিরিহ সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যেRead More